এ বাড়ির মালিকানা পাকিস্তান সরকারের নাকি জিন্নাহর মেয়ে দিনা ওয়াদিয়ার_ এ বির্তক ছিল বহুদিনের। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) পরিচালক সঞ্জিব কোহলি বলেন, এ বছরের 15 আগস্ট ভারতের 60তম জন্মজয়ন্তীতে বাড়িটি জন সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইসিসিআরই বর্তমানে এ বাড়িটির দেখভাল করছে।
এরই মধ্যে সার্কের শিল্প-সংস্কৃতি কেন্দ্র হিসেবে এ বাড়িটি ব্যবহারের উপযোগী করার উদ্যোগও নিয়েছে এ সংগঠনটি। এ বাড়িতে থাকবে প্রদর্শনীর হলরুম, অডিও-ভিজুযাল লাইব্রেরি, কনসার্ট হল, উন্মুক্ত মঞ্চ, সেমিনার রুম ও একটি ক্যাফে। আগামী 8 ডিসেম্বর সার্ক দিবসে সার্ক শিল্প-সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করা হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



