'বাংলাদেশ হ্যাংস সিক্স ইসলামিক মিলিট্যান্টস ইন দ্য কিলিংস অফ টু জাজেস' শিরোনামে এ খবরটি প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। নিউইয়র্ক টাইমস জানায়, দেশে শরীয়া আইন প্রতিষ্ঠার জন্য এ জঙ্গিরা সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছিলেন বলে আদালতে স্বীকার করেছেন। 2005-এর নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা ঝালকাঠি আদালতে আত্দঘাতী হামলা চালিয়ে 2 বিচারককে হত্যা করে। এ হত্যার অভিযোগেই তাদের ফাঁসির আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
'বাংলাদেশে ফাঁসি হয়ে গেল বাংলাভাইসহ 6 জঙ্গির শিরোনামে কলকাতার কাগজ বর্তমানে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পিটিআইয়ের বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বর্তমান জানায়, শেষ পর্যন্ত ফাঁসি হয়ে গেল কুখ্যাত জঙ্গি 'বাংলাভাই'সহ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-র 6 সদস্যের। 'বহু প্রশ্ন অমীমাংসিত রেখেই বাংলাদেশে শেষ হল ইসলামি সন্ত্রাসবাদের একটি রক্তয়ী পর্ব। বাংলা ভাই ও শায়খ আবদুর রহমানসহ প্রথম সারির ছয় জঙ্গিকে কাল রাতে অত্যন্ত গোপনে ফাঁসি দিয়েছে তদারকি সরকার।' গতকাল আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরে এভাবেই 6 জঙ্গির ফাঁসি কার্যকরের ঘটনা বর্ণনা করা হয়েছে। 'বাংলা ভাইসহ ছয় জঙ্গি নেতার ফাঁসি বাংলাদেশে' শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশে অস্থিরতা সৃষ্টি এড়াতেই ফাঁসির দিনণ গোপন রাখা হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি ন র মোহাম্মদ।
'বাংলাদেশ হ্যাংস সিক্স ইসলামিস্টস, ফের্সেস এলার্ট' শিরোনামে রয়টার্স, 'বাংলাদেশ এক্সিকিউটস 6 মিলিট্যান্টস' শিরোনামে নিউইয়র্কের দৈনিক নিউজ ডে, 'বাংলাদেশ হ্যাংস সিক্স ইসলামিস্ট লিডার্স' শিরোনামে মালয়েশিয়া স্টার, 'বাংলাদেশ হ্যাংস টপ ইসলামিস্ট' শিরোনামে নিউজিল্যান্ডের টিভিএনজেড, 'ইসলামিক মিলিট্যান্টস এক্সিকিউটেড' শিরোনামে ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল, 'বাংলাদেশ হ্যাংস সিক্স মিলিট্যান্টস' শিরোনামে কুয়েত টাইমস, 'বাংলাদেশ হ্যাংস সিক্স ওভার ব্লাস্টস' শিরোনামে কানাডার বার্তা সংস্থা এমডাবি্লউসি নিউজ, 'বাংলাদেশ হ্যাংস বাংলা ভাই, ফাইভ আদার্স' শিরোনামে ডেইলি ইন্ডিয়া এবং 'সিক্স ইসলামিস্ট লিডর্স হ্যাংড ইন বাংলাদেশ' শিরোনামে দ্য হিন্দু এ সংবাদটি প্রকাশ করে। এছাড়া, ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন, বিবিসি, সিএনএন, এএফপি. কানাডার দৈনিক গ্লোব এন্ড মেইল, ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া, পাকিস্তানি দৈনিক পাকিস্তান টাইমস ও ডনেও বেশ গুরুত্ব পেয়েছে এ খবরটি।
(ছবিটি রয়টার্সের)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



