কেমুন আছেন সবাই ? অনেক দিন গিয়া বরিশালে থাকলাম ।
অইনের নেট, দুনিয়ার সবজায়গার নেটের চাইতে ছুপার স্লো । যখনই কুনু পেইজ ব্রাউজ করতে যাই আমার মডেমডায় কান্না কাটি করে , বলে " ঘুড্ডি ভাই আমারে মাফ করেন
বরিশালে গিয়া খাওয়া বাইরা গেছিলো , যার কারনে যখন তখন " ন্যাচারাল এছ. এম. এছ " (প্রকৃতির ডাক) চলে আসে । একদিন রাইতে শীতের মইদ্যে মাডে বইসা নেট চালাইতাছিলাম , হঠাৎ অনাকাংকিত ন্যাচারাল এচ. এম. এছ চলে আসলো , আশে পাশে টয়লেটও নাই , একবার ভাবলাম রাইতের অন্ধকারে "এছ এম এছ " টা পইড়া দেখি , পরে চিন্তা বাদ দিলাম কারন গিরামের লুক জুন খুবই অসভ্য, মানুষের পিরাইভেসি বুঝে না সন্ধ্যা হইলেই প্রত্যেকে একটা কইরা টর্চ নিয়া ঘুরে আর চিপায় চাপায় লাইট মারে , কেউ দেইখা ফালাইলে ইজ্জতের আনকমন প্রশ্নপত্র তৈয়ার হয়া যাইবো । ( প্রশ্নের উপ্রে লেখা থাকবো ইজ্জতের প্রশ্ন পুর্নমান ১০০ )
আমার বাড়ির সামনের মাডের পাশে আবার কয়টা দুকান আছে ! অইখানে একখানা পাব্লিক টয়লেটও আছে বহু পুরাতন ( সেই ভাস্কো-দাগামার আমলের )
চাবি এর প্রয়োজনে এক দুকান্দাররে ডাক দিলাম সে দেখি দুই হাতে কালি কুলি ভরাইয়া কিসব রংয়ের কাম কর্তাছে ! কইলো মিয়া ভাই আমার পকেটে আছে লয়া লন ! আমি অর পকেটে হাত ঢুকাইয়া টাস্কিত হইলাম ! হারাম জাদার পকেট ছিড়া !
এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মইদ্যে আমি আপ্নাদের সুন্দর সুন্দর পোষ্ট সমুহে বিচরন করতে পারি নাই বলে মোনটা খারাপ
শেষ করার আগে আরেকখান ঘটুনা বলি সেটাও টয়লেট সম্পর্কিত ! ( সবই টয়লেট গল্প ! আমার হইলোটা কি ! ) দেশ যখন শাহাবাগ আন্দলনে উত্তাল আর তার হাওয়া যখন সারা দেশে প্রবাহিত হইতাছে , তখন আমার গিরামেও তার কিছুটা দমকা হাওয়া প্রবাহিত হইছে ! আবার কতিপয় খারাপ লুক গিরামের শান্তি শৃংখলা নষ্ট করতে হিন্দুদের বাড়ি ঘর আক্রমন করতে পারে বলে থানা থেকে গ্রাম বাসির সমন্বয়ে টহল কর্মসুচীর আয়োজন করেছে ।
একদিন রাইতে আমিও গেলাম সেই টহল কর্মসুচীতে অংশ নিতে ! অইদিন দুপুরে আবার একটা বিয়ার দাওয়াত খাইয়া আমার পেটের অবস্তা কাহিল , আসলে হইছে কি , ঢাকায় সবসময় ফরমালিন যুক্ত খাবার খাইতে খাইতে হঠাৎ অফরমালিন খাদ্র আমার পেটে ঢুকার সাথে সাথে বেদ্দপ পাকস্থলীডা এমন আচরন শুরু করলো যেমন আমিরিকায় কেউ বীনা পাসপোর্ট ভিসায় ধরা খাইলে হেই দেশের পুলিশে করে !
টহল কার্জক্রম চলতাছে এমন সময় হঠাৎ পেটের ভিতরে গুর গুর আওয়াজ হইতে শুরু করলো , মনে হইলো পেটের মইদ্যে অফরমালিন খাদ্র দ্রব্য সমুহকে অবৈধ অধিবাসির ন্যায় যে কোন মুহুর্তে ঘেডি ধইরা বাইর কইরা দিতে আমার পাকস্থলী সোচ্চার ! অবস্তা বেগতিক দেইখা আমি একখানা গ্রাম্য টয়লেটে প্রবেশ করিলাম !
গ্রামের টয়লেট গুলা খুব ভয়াবহ হয় ! বাসস্থান থেকে কিছু দুরে জংগলের পাশে একটা গর্ত থাকে চারপাশ কলাগাছের শুকনা পাতা দিয়া প্রাইভেসি মেইনটেইন করা হয় । রাতের অন্ধকারে কুপি বাতি নিয়া ওখানে যেতে হয় । আর গর্তের মাঝখানে দুইটা বাশ ঠিক সাকোর মতো কইরা বসানো হয় !
বাশ দুইটার এক্সপেরি ডেট শেষ হইছে বোঝা যায় তখন , যখন কেউ অই গর্তে পইরা যায় !
তাছারা অনেকে ভালো এথলেট না হওয়াতেও পইরা যায় ! প্রায়ই গ্রামের মইদ্যে হইচই শোনা যায় , অমুকে টয়লেটে পইরা গেছে ! তারে আবার উঠানের পদ্দতিডাও ভালো, রশি দিয়া টাইনা উঠানো হয় , ( হাত দিয়া ধরার উপায় থাকে না )
আমি ভালো এথলেট তার পরেও সমস্যা হইলো ! না পইরা যাই নাই !!! ওখানে কুপি বাত্তি লইয়া ঢুকছিলাম ! কুপি বাত্তির আগুন গিয়া লাগছে শুকনা কলা পাতার মইদ্যে
রাতের টহল দল হতে অইদিন রাতের মতো বিরতি নিয়ে বাসায় আসলাম
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




