অবশেষে খালেদা জিয়া কী বলছেন!
'নাস্তিক' নামের মিথ্যে-মাখানো অসার এই অস্ত্র এই সময়ে শুধু ভোঁতা নয়, বুমেরাং হয়ে দেখা দিবে !
_________________________________________________
অবশেষে খালেদা জিয়া কী বলছেন!শাহবাগ গণজাগরণ মঞ্চ-এর সাথে যারা যুক্ত আছেন, তাদের তিনি 'নাস্তিক' আখ্যা দিলেন ! হায় ! মনে হচ্ছে তিনিও একচক্ষু বিশিষ্ট হরিণ হয়ে উঠলেন । আশ্চর্য !
শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকে যে আন্দোলনের সূচনা হলো, তা তরুণদের সৃজনশীল নেতৃত্বের পরিচয় মেলে ধরেছে, কী যূথবদ্ধ সাহস, কী শাণিত মুক্তিযুদ্ধের চেতনা--যা জাগিয়ে তুলেছে সারাদেশ ও মানুষকে ! কী অহিংস এর শক্তি! এই আন্দোলন স্বতঃস্ফূর্ত-শান্তিপূর্ণ- গণতান্ত্রিক- জননন্দিত ।অথচ এর বিপরীতে কী তাণ্ডব চালিয়ে পবিত্র মসজিদ তছনছ করা হলো, জাতীয় পতাকা পুড়িয়ে প্রেতনৃত্য নেচে শহীদ মিনার ভাঙা হলো, চোখ উপড়ে-জিহ্বা কেটে মানুষ হত্যা করা হলো, হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর পোড়ানো হলো, আর যারা তা করল, তার পরও--তাদের বিরুদ্ধে না দাঁড়িয়ে খালেদা জিয়াও অবশেষে মিথ্যার তকমা লাগিয়ে এই তরুণদের চরিত্র হরণে লিপ্ত হলেন ! এর আগে ভারত বিরোধীতার অস্ত্র ব্যবহার করে ভোটে জয় হওয়া সম্ভব হয়নি, সে অস্ত্র ব্যর্থ হয়েছে পুরোপুরি! আর এখন ধর্মকে ব্যবহার করে 'নাস্তিক' আখ্যা দিয়ে এ যুগের তরুণদের বিরোধীতা করা মানে বিএনপি তার ভোট-হারানোর পথে আরো একধাপ এগিয়ে গেল! 'নাস্তিক' নামের মিথ্যে-মাখানো অসার এই অস্ত্র এই সময়ে শুধু ভোঁতা নয়, বুমেরাং হয়ে দেখা দিবে ! শুধু তরুণরা নয়, এদেশের জনগণ যেমন ধর্ম সচেতন, তেমনি যুক্তিশীল-অসম্প্রদায়িক ও ক্ষমতাপিপাসু দেউলিয়া রাজনীতি সম্পর্কে অনেক সচেতন। ক্ষমতার হালুয়া-রুটি খাওয়া তথাকথিত বযস্ক রাজনীতিকেরা তরুণ ও জনগণের অগ্রসর বোধ ও স্বপ্নের সাথে এগিয়ে যেতে পারছেন না! সময়ের চেয়ে পিছিয়ে থেকে যাই হোক--তরুণদের সমর্থন পাওয়া যাবে না। দেশের জনগণ আছেন মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত তরুণদের সাথেই ।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




