somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পশ্চিম বঙ্গ নাম ঠিকরেখে ইংরেজি নামে পরিবর্তন West Bengal(WB) -> Poschim Bongo(PB)

২০ শে আগস্ট, ২০১১ সকাল ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে পশ্চিম বঙ্গ নাম ঠিক রেখে ইংরেজি নামে পরিবর্তন করা হলো।
এখন ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল এর পরিবর্তে বলা হবে পশ্চিম বাংলা।
সংক্ষেপে PB. আর এতে করে পশ্চিম বঙ্গ নাম থেকে শুধু বঙ্গ হওয়ার বিতর্কে অবসান করলেন মমতা।

আয়তন - ৮৮,৭৫২ বর্গকিলোমিটার (৩৪,২৬৭.৩ বর্গমাইল)
জনসংখ্যা (2011)- ৯১,৩৪৭,৭৩৬
অঞ্চল - পূর্ব ভারত
প্রতিষ্ঠা- ১ নভেম্বর, ১৯৫৬
রাজধানী- কলকাতা
জেলা -- ১৯টি
- রাজ্যপাল____ এম কে নারায়ণন
- মুখ্যমন্ত্রী____ মমতা বন্দ্যোপাধ্যায়
- বিধানসভা ____এককক্ষীয় (২৯৫টি* আসনবিশিষ্ট) ২৯৪ জন নির্বাচিত, ১ জন মনোনীত

আনন্দবাজার থেকে অংশবিশেষ নিচে তুলে ধরলাম :

‘ওয়েস্ট বেঙ্গল’ হওয়ার ফলে জাতীয় ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের বর্ণানুক্রমিক নামের তালিকায় এই রাজ্য এখন আছে ২৮-তম স্থানে। সর্বভারতীয় বিভিন্ন বৈঠকে তাই ‘ডব্লিউ’ আদ্যক্ষর অনুযায়ী ডাক আসে শেষে। ইংরেজি হরফে ‘পশ্চিমবঙ্গ’ লেখা হলে বর্তমান তালিকায় পঞ্জাবকে সরিয়ে ২১-এ চলে আসবে এই রাজ্য। পঞ্জাব এক ধাপ নেমে হবে ২২।

নামের আদ্যক্ষর ‘ডব্লিউ’ থাকায় সর্বভারতীয় স্তরের বৈঠকে পশ্চিমবঙ্গ অনেক পরে বলার সুযোগ পেত। নাম ‘পি’ দিয়ে শুরু হলে তুলনামূলক ভাবে রাজ্য আগে সুযোগ পাবে। তা ছাড়া, রাজ্যে সরকারি কাজকর্মের বেশির ভাগই এখন বাংলা ভাষায় হয়। সেখানে পশ্চিমবঙ্গ নামটিই নথিভুক্ত আছে। ফলে, নাম পরিবর্তনের জন্য নথিপত্র, সাইনবোর্ড-সহ আনুষঙ্গিক বিষয় ঢেলে সাজার দরকার পড়বে না।

মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা যা-ই হোক, রাজ্যের নাম বদল করে ইংরেজিতেও ‘পশ্চিমবঙ্গ’ করে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন লেখক-শিল্পী-শিক্ষক-খেলোয়াড়-সহ বিভিন্ন স্তরের মানুষ। তাঁদের অধিকাংশেরই মত, ইংরেজিতে ‘পশ্চিমবঙ্গ’ নামকরণ কোনও উল্লেখযোগ্য ‘প্রাপ্তি’ নয়। পূর্ববঙ্গ যখন অবলুপ্ত, তখন পশ্চিমবঙ্গ নামটিই বা কেন থাকবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সরকারের পক্ষে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যুক্তি, “প্রশাসনিক এবং ঐতিহাসিক প্রয়োজন বিবেচনা করে সহমতের ভিত্তিতে যতটা করা যায়, তা-ই করার চেষ্টা হয়েছে।” যদিও প্রশ্ন উঠেছে, এ রাজ্যের ভাষাগত সংখ্যালঘুদের উপর রাজ্যের নামবদলের এই সিদ্ধান্ত কি কার্যত চাপিয়ে দেওয়া হল? কারণ গোর্খা জনমুক্তি মোর্চা ছাড়া অন্য কোনও সংখ্যালঘু গোষ্ঠী এখনও ‘পশ্চিমবঙ্গ’ নামকে সে ভাবে স্বাগত জানায়নি।
অন্য দিকে, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো কেউ কেউ আবার আগে ‘পশ্চিমবঙ্গ’ নামের পক্ষে থাকলেও এখন মত বদলেছেন।

সুনীলবাবু দু’মাস আগে বলেছিলেন,
ইংরেজিতেও পশ্চিমবঙ্গই থাক। কিন্তু এ দিন তিনিও বলেন, “আমাদের হৃদয়ে অখণ্ড বাংলা।” এমনকী আয়ারল্যান্ড বা পঞ্জাবের বিভাজনকে ভৌগোলিক এবং ঐতিহাসিক সত্য বলে মানলেও তাঁর বক্তব্য, “ও সব কথা তুলে লাভ নেই। ইতিহাস দিয়ে হৃদয় কথা বলে না। মানুষ বরং নতুন নতুন ইতিহাস তৈরি করে।” বিধানসভায় এ দিন সর্বদল বৈঠকের পরে পার্থবাবু বলেন, “পশ্চিমবঙ্গ নামের ফলে সব উদ্দেশ্য হয়তো পূরণ হবে না। কিন্তু এই মুহূর্তে সহমতটাই বড় কথা।” শাসক দলের বক্তব্য, ১৯৯৯ সালে রাজ্যের নামবদলের উদ্যোগ থমকে গিয়েছিল সর্বসম্মতিরঅভাবেই। সেই জন্য এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সহমতের ভিত্তিতেই এগোলেন।

বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রও বলেন, “আদ্যক্ষরে এগোনোটাই একমাত্র কারণ ছিল না। আরও কিছু বিষয় ছিল। তবে নানা মত যা-ই থাকুক বা আগে যা-ই হয়ে থাকুক না কেন, এখন ঐকমত্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ হবে।” ইংরেজিতে ‘পশ্চিমবঙ্গ’ একটি শব্দ হিসেবেই লেখা হবে। শুধু ‘পি’ই লেখা হবে বড় হাতের হরফে।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে এ দিন সর্বদল বৈঠকে অবশ্য মূলত ‘বাংলা’, ‘বঙ্গ’, ‘বঙ্গভূমি’ এবং ‘পশ্চিমবাংলা’ নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী নিজে ‘বঙ্গভূমি’ নামটির পক্ষপাতী ছিলেন। কিন্তু তিনি বৈঠকে বলেন, ওই নাম নিয়ে ঐকমত্য না-থাকলে তিনি নিজের মত ‘চাপিয়ে’ দিতে চান না।

বিস্তারিত জানতে এখানে যান
http://www.anandabazar.in/20raj1.html

শুনতে পারেন বিবিসির প্রতিবেদনটি
Click This Link

দেখতে পারেন রাজ্যের সাইটটি http://www.wbgov.com
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১১ সকাল ৮:৫৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাতছানি

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৭ ই মে, ২০২৬ রাত ১০:২২

বাঁশবনের উপরে গোধূলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।

পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাই না আমি, আজীবন ভালোবাসা ছাড়া!

লিখেছেন রাজীব নুর, ১৭ ই মে, ২০২৬ রাত ১১:৫১



অতি তুচ্ছ বিষয় গুলোতে আমি আনন্দ পাই।
পথে ঘাটের সব রকম দৃশ্য আমি উপভোগ করি। পথে হেটে যাচ্ছি, একসাথে অনেক গুলো কাক কা কা করতে করতে উড়ে গেলো! এটা দেখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

×