somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গি দমনে সবাইকে এগিয়ে আসতে হবে।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে আট-দশ বছর আগেও আমাদের দেশে জঙ্গি ছিল না। কথা হচ্ছে, তাহলে জঙ্গিরা আসল কিভাবে? মাশাল্লাহ, আমাদের দেশে নেতারা পলিটিকেল স্টেটমেন্ট দিতে গিয়ে তারা গণহারে ‘জঙ্গি’ টার্ম টা ইউজ করেছে যে শেষ পর্যন্ত সাধারণ মানুষ কে ও জঙ্গি বানিয়ে দেওয়া হচ্ছে। যার যেভাবে ইচ্ছা ‘জঙ্গি’ টার্ম টা ইউজ করে যাচ্ছে।
আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা সবাই সুবিধা ভোগ করতে পারি কিন্তু কেউ দায় নিতে চাই না। বাংলাদেশ শুধু আওয়ামীলীগ,বিএনপি কিংবা জাতীয় পার্টির দেশ না। ১৭ কোটি মানুষের দেশ এটা। এ দেশে কোন উন্নতি হলে সেটার ক্রেডিট নেওয়ার মানুষের অভাব থাকে না। কিন্তু যখন কোন ক্রাইসিস তখন চেরাগ দিয়েও কাউকে খুঁজে পাওয়া যায় না।
গুলশান হামলার পর থেকে সরকার, পুলিশ, প্রশাসন সহ সবাই প্রচণ্ড চাপে আছে। বহিঃবিশ্বের চাপ তো আছেই। কেউই দায় নিচ্ছে না। সব দায় আওয়ামীলীগ কিংবা সরকার কে কেন নিতে হবে? আপনি বলবেন, দেশ তারা চালায়, তাই দায় তাদের। কথা না বাড়িয়ে মেনে নিলাম। তবে একটা প্রশ্ন রেখে দিলাম, তাহলে দেশের বাকি মানুষ গুলো কি ঘুমিয়েই থাকবে? দেশের ভাগ টা কি শুধুই আওয়ামীলীগের?
আইএস ইস্যু আওয়ামীলীগ বা বিএনপি র হেডেক না। আইএস যাদের ই সৃষ্টি হোক না কেন, সমগ্র মুসলিম বিশ্বের ত্রাস এখন তারা। সেখানে আমাদের জন্য এটা নিঃসন্দেহে অনেক বড় থ্রেট।
কোন দেশের উন্নতি যেমনি এক সরকারের ফসল না। তেমনি জঙ্গিবাদ ও এক সরকারের ফসল না। বিএনপি হয়তো বলবে তাদের সময়ে ছিল না। আমরা দেখেছি জেএমবির তৎপরতা। কি ত্রাস করেছে তারা দেশে? তাই বলে কি সে দায় বিএনপির ছিল? উত্তর একটাই দায় সবার। কেউ চাইলেই পার পেয়ে যাবেন না। দায়িত্ববোধ বলে একটা কথা আছে।
এটা ঠিক, হাজারটা প্রশ্নের পেছনে হাজারটা লজিক থাকে, আবার হাজার টা এন্টি লজিক থাকে। এখন এতো কিছু ভাবার সময় নেই। বাংলাদেশ অনেক খারাপ সময় পার করছে। কেউ ই কথা বলার সাহস পাচ্ছে না। প্রশাসন কে যদি আমরা হেল্প না করি তাহলে প্রশাসন কিছুই করতে পারবে না।
শুধুমাত্র টকশো মাতালেই সলিউশন বের হবে না। এ ক্ষেত্রে আমাদের নেতাদের কথা বার্তা আরও স্ট্রং হওয়া দরকার ছিল। এভাবে সবাই পালিয়ে বাঁচতে চাইলে এগিয়ে আসবে কে। সরকার যে ই হোক, আমাদের সাধারণ মানুষের সহায়তা ছাড়া তারা কিছুই করতে পারবে না।
আমাদের এক হওয়া উচিত। কে ক্ষমতায় আছে, সেটা এখন ভাবার সময় না। বাংলাদেশ খুব ভালো দিকে এগোচ্ছে না। বাংলাদেশ কে বাঁচানোর জন্য আমাদের সবার সজাগ থাকতে হবে। যে যার মত করে সরকার কে সহযোগিতা করতে হবে। বিএনপি, আওয়ামীলীগ, জামাত বলার সময় এটা না। এখন শুধু একটা কথা বলার সময়। সেটা হচ্ছে যে কোন মূল্যে বাংলাদেশ কে আমাদের বাঁচাতে হবে।
আগে দেশ বাঁচুক। দেশ বাঁচলে আমরা বাঁচবো। তর্ক অনেক করা যাবে। আপাতত তর্ক মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে সকলের উচিত সরকার কে সহযোগিতা করা। নাহলে দেশ বেচা যাবে। কেউ হয়তো বেচে দিবে। কেউ হয়তো জোর করে দখল করে নিবে।
দেশ আপনাকে স্বাধীনতা দিয়েছে, একটি মানচিত্র দিয়েছে, বাঁচার অধিকার দিয়েছে, কিন্তু আপনি দেশ কে কি দিয়েছেন? প্রশ্ন রেখে দিলাম।
জয় হোক বাংলাদেশের, জঙ্গিবাদ নিপাত যাক, আইএস নিপাত যাক !!!
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×