somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সতর্কীকরণ পোস্ট !!!

২২ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিঃসন্দেহে বাংলাদেশের জন্য খুব খারাপ সময় যাচ্ছে। গুলশানে আইএস হামলার পর থেকে সকলের পাশাপাশি ব্যাচেলর দের উপর প্রশাসনিক ভাবে কড়া নজরদারির ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। এমনকি বেশ কিছু জায়গায় রেড পড়েছে। আগেও বলেছি এক্ষেত্রে প্রশাসন কে দোষ দিয়ে লাভ নেই। তারা প্রচণ্ড চাপে আছে।
যতটুকু শুনেছি, ব্যাচেলর দের প্রতি কড়া নজরদারির পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের ভিতরে অনেকে ছদ্মবেশে থাকে। যারা বাকি মানুষগুলোকে ফাঁসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রশাসন তাকে ঘিরেই পদক্ষেপ নিচ্ছে। এখন কথা হচ্ছে, এক্ষেত্রে করনীয় কি?
করণীয়ঃ
১। ইতোমধ্যেই প্রায় সকল বাড়িওয়ালার কাছে থানা থেকে নোটিশ চলে গেছে ব্যাচেলর দের ব্যাপারে। সেক্ষেত্রে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের কপি, ভার্সিটির আইডি কপি থানায় জমা দিতে হবে।
২। যততাড়াতাড়ি সম্ভব সেগুলো নিকটস্থ থানায় জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন। দেরি হয়ে গেলেই সমস্যা। বলা তো যায় না, কখন কি হয়ে যায়।
৩। অনেক ট্যাটনা ব্যাচেলর আছে যারা হয়তো মনে করবে ফেইক জিনিস দিয়ে ভুলভাল বুঝিয়ে দিবেন। সেটা করতে পারেন। তবে সেক্ষেত্রে প্রশাসন আঁচ করতে পারলে আপনি নির্দোষ থাকলেও আপনাকে দোষী সাব্যস্ত করা হলে সেক্ষেত্রে অবাক হবার কিছু থাকবে না। কারণ আপনি প্রথম অবস্থাতেই ভুল ইনফো দিয়েছেন।
৪। প্রশাসন যদি চায় আপনাকে তারা খুঁজে বের করবে, তাহলে আপনাকে তারা খুঁজে বের করবেই করবে। আপনি বাংলাদেশের যেখানেই থাকেন তারা চাইলে আপনাকে ধরা সময়ের ব্যাপার মাত্র। তাই ভুল ইনফো দেওয়াটা বোকামি ছাড়া কিছু নয়। তাছাড়া আপনি তো আপনার জায়গা থেকে রাইট। তাহলে ভুল ইনফো দেওয়ার কি ই বা
দরকার?
৫। সকল ব্যাচেলর দের ইনফো থানায় জমা পড়ার পর থানা থেকে যেকোনো সময় মেসে আসতে পারে পর্যবেক্ষণের জন্য। ভয় পাবার কিছু নেই। প্রসাশন জনগণের পক্ষে।
৬। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, কোন গেস্ট, ফ্রেন্ড বা কোন আত্মীয় কে আপাতত মেসে রাখবেন না।
৭। মেস বর্ডারের অতিরিক্ত একজন কেও বাসায় রাখবেন না। কারণ প্রশাসন থেকে আপনার বাসায় যখন আপনার ইনফো চেক করার জন্য যাবে তখন বর্ডারের বাহিরে কাউকে দেখলে সেটা অবশ্যই শুভ পরিণতি
হবে না।
৮। আপনি/আপনারা ও আপাতত কোন ফ্রেন্ড এর বাসায় ওভার নাইট স্টে করতে যাবেন না। দেশের অবস্থা ভালো না।
৯। আপনার সার্কেলের অনেকেই আছেন যাদের সাথে অনেক আগে আপনার রিলেশন ভালো ছিল, কিন্তু মাঝখানে আপনার সাথে তেমন কোন সম্পর্ক ছিল না। ইদানিং সে আবার আপনার সাথে ভালো ভাবে মিশছে, আপনার আপন হতে চাচ্ছে। অবশ্যই সেটা ভালো লক্ষণ। বাট, ভেরি কেয়ারফুল। এবং তার প্রতি একটু নজর রাখেন।
১০। একটু চোখ, কান খোলা রেখে চলুন। বাসা থেকে বের হবার সময় আপনার কাঁধের ব্যাগ চেক করুন। ক্লাস শেষে আবার চেক করুন। অপরিচিত নাম্বার থেকে আপাতত কারো সাথে বেশি কথা না বলাই
ব্যাটার।
দিন শেষে আপনি বাংলাদেশের নাগরিক। ১৭ কোটি মানুষের দেশে আপনি শুধু মাত্র একজন সাধারণ জনগণ ই না। আপনি বাংলাদেশের অনেক বড় একটা পার্ট। একটা সময় হয়তো আপনি ই বাংলাদেশ চালাবেন। তাই বাংলাদেশের একটি বড় অংশ হয়ে সরকারের পাশে থাকুন।
জয় হোক স্বাধীনতার, জয় হোক মানচিত্রের,
জয় হোক চেতনার, জয় হোক লাল-সবুজের।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

ডাইভারসিটি ভিসা লটারি আবার চালুর নির্দেশ আদালতের

লিখেছেন শিমুল মামুন, ২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৬



যুক্তরাষ্ট্রের ২০২৭ অর্থবছরের ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি লটারি) লটারির নিবন্ধন আবার চালু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আদালত। আগামী ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে এবং... ...বাকিটুকু পড়ুন

“‘আই হ্যাভ এ প্ল্যান’: ঘোষণার পর রাষ্ট্র কতটা বদলায়?”

লিখেছেন raselabe, ২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৪

রাজনৈতিক নেতৃত্বের একটি পরিকল্পনা তখনই কার্যকর রাষ্ট্রীয় কর্মসূচিতে রূপ নেয়, যখন তা ব্যক্তিগত ঘোষণা থেকে বেরিয়ে সুস্পষ্ট নীতি, নির্দিষ্ট দায়িত্ব, বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা এবং পরিমাপযোগ্য জনকল্যাণের লক্ষ্যে পরিণত হয়।

এখানে নেতৃত্বের প্রথম... ...বাকিটুকু পড়ুন

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

×