somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাইভেট লেবেল

১৩ ই জুলাই, ২০২৫ রাত ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক সময় দেখা যায় কোন একটা কোম্পানি একটা প্রোডাক্ট প্রস্তুত করে কিন্তু এটা অন্য কোন কোম্পানির মোড়কে বাজারজাত করা হয়। এটাকে বলা হয় প্রাইভেট লেবেল।

রেকিট বেনকিজার, ইউনিলিভার, গ্ল্যাক্সো স্মিথক্লাইন সহ অনেক কোম্পানিই এভাবে অনেক প্রোডাক্ট বাজারজাত করে থাকে। বিষয়টা যাচাই করতে চাইলে পরের বার হরলিক্স অথবা সার্ফ এক্সেল কেনার সময় প্যাকেটের গায়ে প্রস্তুতকারক কোম্পানির নাম দেখে নিতে পারেন।

কেন এমনটা করা হয়?

পন্য গ্রাহকের হাত পর্যন্ত পৌঁছানোর আগে অনেক ধাপ অতিক্রম করে। বড় দুটা পর্যায় আমরা বলতে পারি উৎপাদন এবং বিপণন। ধরা যাক একজন উদ্যোক্তা অনেক পয়সা খরচ করে একটি সাবান কারখানা দিলেন। সাবান উৎপাদন করলেন, কিন্তু এই সাবান কিনবে কে? বাজারে অনেক সাবান রয়েছে। একজন ক্রেতা কেন উল্লিখিত উৎপাদনকারীর সাবান কিনতে যাবে? উৎপাদনকারীকে সাবান তৈরির পর মোড়ক জাত করতে হবে অর্থাৎ পণ্যের খরচের সাথে মোড়কের খরচ এড হবে। গুদামজাত করতে হবে এখানে গুদামের ভাড়া দিতে হবে। হোল সেলার এর কাছে পরিবহন করতে হবে, হোলসেলার কে কমিশনে বিক্রি করতে হবে। এর বাইরে বিজ্ঞাপনের জন্য খরচ করতে হবে। অ্যাকাউন্টিং টিম রাখতে হবে হিসাব রাখার জন্য, টাকা আদায়ের জন্য আরেক টিম রাখতে হবে ; প্রতি ধাপে নতুন নতুন খরচ যোগ হবে। এরপরেও নিশ্চয়তা নেই সব সাবান বিক্রি হবে কিনা।
আবার আরেকজন ব্যবসায়ী, যার ব্যবসার ব্র্যান্ড ভ্যালু আছে, অলরেডি মার্কেটিং টিম সেটাপ করা আছে, তার জন্য নতুন একটা প্রোডাক্ট মার্কেটে চালু করে দেওয়া খুব কঠিন কাজ না। কিন্তু প্রোডাকশনে যেতে চাইলে কারখানা তৈরীর খরচ শ্রমিক হ্যান্ডেল করা ইত্যাদি ঝামেলায় তিনি যেতে চান না।
এইখানে প্রথমে উল্লেখ করা উৎপাদক যদি পরে বলা ব্র্যান্ড ভ্যালুর অধিকারী ব্যবসায়ীর সাথে সমঝোতায় আসেন এবং তার পণ্য সামান্য লাভে ব্র্যান্ড ভ্যালু অধিকারীর কাছে বিক্রি করে দেন তবে দুজনেরই লাভ।

ব্যবসায় এরকম অহরহ ঘটে। শুধু তাই না পশ্চিমাদেশ গুলোতে এরকম অসংখ্য প্রোডাক্ট এর ক্ষেত্রে এমনকি উৎপাদকের নামও থাকেনা, এন্ড ইউজার মনে করে মোড়কে উল্লেখিত বিপনণকারীই পণ্যের প্রস্তুতকারক। (সংশ্লিষ্ট দেশের আইন এবং দুই ব্যবসায়ীর মধ্যে স্থাপিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে মোড়কে উৎপাদনকারীর নাম থাকবে কিনা)।

বিষয়টি যদিও কিছুটা অনৈতিক মনে হয় , তবে অবৈধ না। আমার কাছে অনৈতিক এই কারণে মনে হয় যে একটি বড় ব্র্যান্ডের প্রতি আমাদের সচরাচরএই আস্থা থাকে যে তারা তাদের পন্যের কোয়ালিটি ভালোভাবে যাচাই করে। থার্ড পার্টির কাছ থেকে পণ্য সংগ্রহ করলে তার মান সবসময় একইভাবে যাচাই করা সম্ভব হয় না।

যাহোক সাবান, টয়লেট ক্লিনার, কাপড়ে দেওয়া নীল এগুলো একটু ঊন মানের হলেও বড় সমস্যা নেই। খাদ্য দ্রব্যের ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করতে পারে।

তবে এক্ষেত্রে আমি বড় ধাক্কা খেয়েছি যখন দেখলাম স্কয়ারের মত খ্যাতনামা কোম্পানি তাদের ফার্মাসিটিক্যাল প্রোডাক্ট তৃতীয় পক্ষের কাছ থেকে কিনে নিজেদের লেবেল লাগিয়ে বিক্রি করছে। ঈদের সময় ঠান্ডা গরম লেগে বুকে সর্দি বসে যাওয়ার পর ডাক্তারের পরামর্শে Ambrox সিরাপ কিনে খাওয়ার সময় লক্ষ্য করলাম এটা স্কয়ারের তৈরি না, তৃতীয় পক্ষের কাছ থেকে কিনে স্কয়ার বাজারজাত করেছে।
আপাতত কিছুদিন স্কয়ারের ওষুধ খাওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২৫ রাত ২:৩৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গোড়াতেই একটা বড় মিথ্যা বলিয়া আরম্ভ করিলেন , সেটা কি ভাল?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মে, ২০২৬ রাত ৯:৩৭


ঈদ-উল-আজহার এই আনন্দের সময়ে যখন দেশের মানুষ কোরবানির প্রস্তুতি নিচ্ছেন এবং ছুটির আমেজ উপভোগ করছেন, ঠিক তখনই দেশের রাজনৈতিক অঙ্গনে ‘কিচেন ক্যাবিনেট’ শব্দটিকে কেন্দ্র করে নতুন নাটক শুরু হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

শিশুদের প্রতি হুজুরদের কেন এই দুর্নিবার আকর্ষণ? | বলৎকার পিডিয়া

লিখেছেন জ্যাক স্মিথ, ২৭ শে মে, ২০২৬ রাত ১:১২



আমাদের দেশে প্রায় সারা বছরই দেশের কোথাও না কোথাও মাদ্রাসার হুজুরদের দ্বারা ছেলে শিশু বলৎকার, মেয়ে শিশুকে ধর্ষণের ঘটনার খবর শুনতে পাওয়া যায়, তবে ইদানিং এমন ন্যক্কারজন ঘটনার হার বেশ... ...বাকিটুকু পড়ুন

বিএনপি সবটা খেতে চাইলে সবটা হারাবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মে, ২০২৬ সকাল ৭:৫৯




আপা ড. ইউনুসের চুক্তি মেনে নিলে, আমেরিকা ও ভারত এক হলে এবং সেনা আপার পক্ষে গেলে আপার আগমনে বিএনপিকে পালিয়ে যেতে হবে।তখন আপা কি করবেন সেটা আপার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঈদ উৎসব এবং মা

লিখেছেন ইসিয়াক, ২৭ শে মে, ২০২৬ সকাল ৯:১৩



ভোর বিহানে আজান হলেই মা করতেন ডাকাডাকি।
এই ঈদে আর ডাকেনিগো মা, এ দুঃখ কোথায় রাখি!

হারিয়ে গেছে মা জননী আমার, শূন্যতা অপার
এই জীবনে মায়ের সাথে দেখা কি হবে আর?... ...বাকিটুকু পড়ুন

বঙ্গঁবন্ধুর আত্মত্যাগ আর শেখ হাসিনার দৃঢ়তা । (নিজেকে শেখ হাসিনার স্থানে দাঁড় করিয়ে ভাবুন)

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে মে, ২০২৬ সকাল ৯:৪৪



বাকশাল করার জন্য বঙ্গবন্ধু তাঁর নিজ দল বাংলাদেশ আওয়ামীলীগকে পর্যন্ত বিলুপ্ত করেছেন। এরপরও যারা বাকশাল ( বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ) কে একদলীয় শাসন ব্যবস্থা আখ্যা দিয়ে বিচারপতি... ...বাকিটুকু পড়ুন

×