হুক্কায় আসক্ত এক যুবকের পিতা তাকে অনেক মারধর, হুমকি ধামকি দেয়ার পরও সে যুবক সুধরালো না এবং সে হুক্কা টানতেই থাকলো থাকলো। তো একদিন তার বাবা বিরক্ত হয়ে বললো অভিনব কোন কায়দায় ছেলেকে শিক্ষা দিতে হবে যাতে সে লজ্জায় হুক্কা পান করা ছেড়ে দেয়।
তো বাবা মনে মনে এক ফন্দি আটলো। সে মনে মনে ভাবলো যে, তার বাড়ীতে থাকা গাধার সামনে হুক্কার নল রেখে তার ছেলেকে ডাকবে তারপর তার ছেলেকে শিক্ষা দিবে।
ছেলেকে ডেকে বাবা একটি হুক্কা ধরিয়ে গাধার সামনে রেখে দিয়ে গাধার মুখে চেপে ধরে টানতে বললো। তখন গাধা সেটা না টেনে বারবার মুখ তুলে নিল। এবার বাবা বললো :
-দেখেছিস তুই যে ছাইপাশ খাস এই গাধাও তা খায় না। তোর একটু লজ্জা হওয়া উচিত।
ছেলে : বাবা তুমি যা বলছো আসলে ব্যাপারটা তেমন নয়, ব্যাপারটা অন্যরকম।
অভিনব কায়দায় ধরা খেয়ে বাবা বললো ব্যাপারটা কি রকম?
ছেলে বললো : তুমি বলেছো গাধারাও হুক্কা টানে না। কিন্তু আসলে ব্যাপারটা উল্টো যারা হুক্কা টানে না তারা গাধা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


