হাতের কাছের পায়রাটাকে ক্ষোভের বশে ছেড়ে দিলাম;
বাসায় যতো সুতো ছিলো, সবগুলোকে গুটিয়ে নিলাম;
নীলরঙা সব কাগজগুলো ঘুড়ি করে উড়িয়ে দিলাম;
চিঠি লেখার ইচ্ছেটাকে রক্তস্রোতে চাপা দিলাম।
নতুন কাগজ, নতুন সুতো, এড়িয়ে যাওয়ার নতুন ছুতো;
চোখমুখে তার আরেক পায়রার স্বপ্ন আমি দেখে নিলাম,
খামের ওপর নতুন আবেগ, নতুন কথারই লুটোপুটো,
নতুন ভুবন চাইছে বলে, নিজের ভুবন লুকিয়ে নিলাম।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


