মোহনগঞ্জের লোককথা (ছড়া) ::: ফুলনা ফুলনা ফুলনা
১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছড়াটি মূলত ছোট ছোট শিশুরা পাঁচগুটি খেলার সময় সুর করে আবৃত্তি করে থাকে। কিশোরীদের মহলেও খেলাটি বেশ প্রচলিত, সেই সাথে ছড়াটিও।
ফুলনা ফুলনা ফুলনা
এক হাতে দুলনা – তেলনা
সুষম সুষম সুষম
আঁটি আঁটি আঁটি
লঙ্গনা লঙ্গনা লঙ্গনা
একটি পয়সা তেলের দাম
মনোরঞ্জন বেরাম্মন
পদে বেরাম্মন পদে বাঁশি
এই সূর্য তুমি সাক্ষী
সারি গোল্লা গেছ পাট্টি
তুলসি পাট্টি/ তুলছে পাট্টি।
শব্দের অর্থ
বেরাম্মন = ব্রাহ্মণ
সারি = সারা
গেছ = শেষ
পাট্টি = পালা
ছড়ার ব্যাখ্যা
এই খেলার সময় মোট পাঁচটি গুটির দরকার হয়। সাধারণত কড়ি, ছোট ইটের টুকরা ইত্যাদিকে গুটি হিসেবে ব্যবহার করা হয়। এক হাতে ঘর তৈরি করে আরেক হাত দিয়ে প্রথমে একটি, পরে দুটি, তিনটি এভাবে সবগুলো গুটিকে একসাথে হাতে তুলতে হয়। সেই সাথে আবৃত্তি করতে হয় ছড়াটি। ফুলনা ফুলনা ফুলনা বলার সময় একটি একটি করে গুটি মাটি থেকে উপরে তুলে হাতে লুফে নিতে হয়। দুলনা বলার সময় দুটি এবং তেলনা বলার সময় তিনটি গুটি একসাথে তুলতে হয়। এভাবে খেলাটি এগিয়ে যেতে থাকে। তবে খেলার সাথে ছড়ার কী সম্পর্ক তা জানা যায় নি। ছড়ার উৎপত্তি সম্পর্কেও জানা যায় নি। তাছাড়া ছড়াটি দেশের অন্য কোনো স্থানে ব্যবহৃত হয় কি না, তাও জানা সম্ভব হয় নি।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনার হ্যাডম আছে!যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,...
...বাকিটুকু পড়ুন
সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে...
...বাকিটুকু পড়ুন
সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর...
...বাকিটুকু পড়ুন
আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে...
...বাকিটুকু পড়ুন