আজকের ১৮ দলীয় সমাবেশ শুরু হয় শিবির নেতার বক্তব্য দিয়ে। সমাবেশ শেষের দিকে ককটেল বিস্ফোরণ এবং তাৎক্ষনিক হরতালের ডাক মির্জা ফখরুলের। ককটেল ফুটানোর দায়িত্ব দেয়া হয়েছে জামাত শিবিরের লোককে, আর মির্জা ফখরুল পেয়েছেন হরতাল ঘোষণার দায়িত্ব।
সরাসরি টিভি সম্প্রচার এবং পত্রিকা থেকে জানা যায় "বিকেলে নয়াপল্টনে ১৮ দলের সমাবেশের শেষপর্যায়ে সমাবেশস্থলের কাছে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এর পরপরই ১৮ দলের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকেন এবং ভাঙচুর, জ্বালাও-পোড়াও শুরু করেন। প্রায় আধা ঘণ্টা ভাঙচুর চালান তাঁরা । এ সময় পুলিশ ও র্যাব ছিল নীরব। বিকেল সাড়ে পাঁচটার দিকে অ্যাকশনে যায় পুলিশ।"
বিএনপি অফিসে তল্লাশি চালিয়ে ককটেল এবং তাজা বোমা উদ্ধার।
দেশে না হয় গণতন্ত্র নাই, স্বৈরাচারি সরকার কায়েম, '৭১ সালের নিরাপরাধ মৌলানাদের মিথ্যা রাজাকার মামলা দিয়ে হয়রানি, হলমার্ক-পদ্মা সেতু কেলেংকারি সহ ইত্যাদি অভিযোগ। দায়িত্ব সচেতন, গণতন্ত্রের একমাত ধারকবাহক, জনগণের একমাত্র সহায় বিএনপি কোন পর্যায়ের রাজনৈতিক পরিচয় দিলো আজ!!!!! জনগণের একমাত্র অপরাধ তারা ভোট দেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




