সাম্রাজ্যবাদী হামলার বিরুদ্ধে প্রতিবাদের সেই দিনগুলো গেল কোথায়
০৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক সময় বাংলাদেশ সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাত। কিন্তু আজ সে প্রতিবাদের চেতনাটা যেন অনুপস্থিত। কত বিক্ষোভই না হতো এই ঢাকার রাস-ায় ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে। এখানে ভিয়েতনাম যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করতে গিয়ে ছাত্রও মারা গেছে। আজকে সেই আত্দত্যাগের বিষয়টি যেন সবাই ভুলতে বসেছে। হতে পারে তখন বিক্ষোভ-প্রতিবাদগুলো বেশি করত তখনকার বামপন্থী এবং কমিউনিস্টরা। কিন্তু আজকে কি প্রেক্ষাপট এমনই বদল হয়ে গেল যে, এখনকার আরও জঘন্য সাম্রাজ্যবাদী হামলার বিরুদ্ধে কোন প্রতিবাদই হবে না? এখন তো কারণটা অনেকটা সার্বজনীন।
আজকে যখন দেখি কয়েকটি কথিত ইসলামী দল লেবাননে ইসরাইলি হামলার প্রতিবাদ জানাচ্ছে, আর অন্য বড় দলগুলো নিশ্চুপ তখন বড় দুঃখ লাগে। বিষয়টি কি শুধু ইসলামী দলগুলোর, না শুধুই মুসলমানদের? বামপন্থীরাও প্রতিবাদ করে তবে সেই প্রতিবাদে যেন জোর নেই। আর বড় দলগুলোর বিদেশীদের তোষণের প্রতিযোগিতা দেখলে তাদের ক্ষোভটা আরও বাড়ে। এখন তো তারা প্রতিযোগিতায় নেমেছে বিদেশী রাষ্টদূতদের নৈশভোজ দিয়ে আপ্যায়ন করার দৌড়ে। অবস্থা এমনই যে, লেবানন-ফিলিস-িনের সব নারী-পুরুষ-শিশুকে ইসরাইল হত্যা করলেও রাস-ায় নেমে এরা এতটুকু প্রতিবাদ করবে না। সাম্রাজ্যবাদী হামলার বিরুদ্ধে প্রতিবাদের সেই দিনগুলো গেল কোথায়?
ছবিঃ রফিকুর রহমান, রয়টার্স
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো...
...বাকিটুকু পড়ুন
হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।...
...বাকিটুকু পড়ুন
গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?
দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে...
...বাকিটুকু পড়ুন
“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু...
...বাকিটুকু পড়ুন
যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি...
...বাকিটুকু পড়ুন