ভারতীয় উপমহাদেশের প্রতি হেয়ারের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এর আগেও দেখা গেছে। এর আগে 1995 সালে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুরালিধরনের বোলিঙে চাকিঙের অভিযোগ আনেন এই হেয়ার। গত বছর ফয়সালাবাদ টেস্টে পাকিস্থান অধিনায়ক ইনজামামের বিপক্ষে রানআউটের সিদ্ধান্ত দেন তিনি। রিপ্লেতে দেখা গেছে এ সময় হার্মিসনের থ্রো থেকে বাঁচার জন্য একপাশে মাথা সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন ইনজামাম। তারপরও পাকিস্থান অধিনায়কের বিপক্ষে চরম দন্ড দেন তিনি।
পাকিস্থানের একটি পত্রিকায় নিজের লেখা কলামে ইমরান খান বলেন, হেয়ারের উস্কানিতেই সবকিছু ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জন্য তিনিই আসল কালপ্রিট। ইমরান বলেন, 'হেয়ার হচ্ছে সেই মানুষ, যে আম্পায়ারদের সাদা কোট পরার পর একজন মিনি হিটলারের ছবি ভেসে ওঠে।'
[link|http://english.aljazeera.net/NR/exeres/3918CEA5-4C28-4180-A5A5-2AED997EDD5D.htm|AvjRvwRivq Avc
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৬ সকাল ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




