মাঝে মধ্যে কিছু মানুষের সাথে দেখা হয়, কথা হয়। যাদের ভেতরটা অতি করুণ রসে ঠাসা। কিন্তু বাহিরটা বেশ আমুদে। জমাট বাঁধা গাঢ় বেদনা বুকে নিয়ে খুব আয়েসি ভঙিতে ঘুড়ে বেড়ান তারা। অন্তরের গহীনে যত দু:খই থাক, ঠোঁটের কোণে হাসির একটা চিকন রেখা সদা ফুটে থাকে তাদের।
ভেতরে যে দু:খের নদী বয়ে চলছে অবিরত, বাহির থেকে একদমই বোঝার উপায় নেই তা। চিরসুখীর কৃত্রিম একটা ভাব মুখের উপর ফুটিয়ে তুলতে সদা ব্যস্ত থাকতে দেখা যায় তাদের।
কেউ যদি জিজ্ঞেস করেন, "কি আছেন কেমন?"
প্রশ্ন শুনে প্রথমে মুচকি হাসেন তারা। তারপর হাসিমুখে জবাব দেন,
"জ্বি ভালো আছি।"
এই পৃথিবীর কারও প্রতি তাদের কোনো অভিযোগ নেই। অনুযোগ নেই। কখনও কোনো বিষয়ে কারও কাছে নালিশ করতে দেখা যায় না তাদের।
কিছুতেই বিরক্ত হন না। কোনো কঠিন আঘাতও তাদের আহত করতে পারে না। যা কিছু দেখেন, তাতেই দারুণ মুগ্ধ হবার একটা ভান করেন।
হেসে বলেন, "বাহ! বেশ তো!"
এই মানুষগুলোকে দেখে আমি সত্যিই অবাক না হয়ে পারি না। কি করে পারেন এরা। তাদের চিরসুখী সেজে থাকার বিস্ময়কর এ বিষয়টি দারুণভাবে বিস্মিত করে আমায়।
সত্যিই অবাক করার মতো অতি বিচিত্র মানুষই বটে এরা।......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


