somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বচ্ছতা দরকার, গ্রহনযোগ্যতা ইচ্ছে করলেই বাড়ানো যেতে পারে.।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবস্হাদৃষ্টে মনে হচ্ছে শাহবাগ তথা তরুনদের আন্দোলন অনেক দিন চলবে। তাদের যুক্তিসংগত দাবীগুলো খুবসহজেই আদায় হয়ে নাও যেতে পারে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন টানাপোড়নের কারনে। তাই আমার মনে হয়, শাহবাগ আন্দোলনকে জনসাধারনের কাছে আরো বেশী গ্রহনযোগ্য করে তোলা প্রয়োজন। আরো ব্যাপক শ্রেনী পেশা, দলমত নির্বিশেষে মানুষের কাছে খুব সহজেই এটাকে এট্রাক্টিভ করে তোলা যায় যদি কিনা কয়েকটি জিনিষ এ মন্চ থেকে ইনক্লুড করা হয়ঃ
১) ধর্ম বিদ্বেষী নাস্তিকদেরকে প্রকাশ্যে নিন্দা জানানো, প্রয়োজনে তাদের নাম উল্লেখ করে শাহবাগের সাথে সংশ্লিষ্ট না রাখার/থাকার ঘোষনা দেয়া
২) যে কোন ধর্মের নামে কুতসা রটনাকারীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্হা নেয়ার দাবী জানানো
৩) জামাতের খুনীদের সাথে সাথে অন্যান্য খুনীদের বিরুদ্ধে কথা বলা। বিশেষ করে অতি সাম্প্রতিক কালের বিশ্বজিত, সাগর-রুনী এবং নারায়নগন্জে তানভীর হত্যার বিরুদ্ধে কথা বলা।
৪) সকল দলের দুর্ণীতির বিরুদ্ধে কথা বলা

আমার ধারনা উপরের কাজগুলো করলে মানুষের কাছে আরো বেশি গ্রহনযোগ্যতা বাড়বে, মৌলবাদীদের মুখ বন্ধ হবে। সমস্যা কমবে। সবচেয়ে আজব হলো, নারায়নগন্জের জাগরন মন্চের নেতার ছেলে তানভীরের হত্যাকান্ডের সাথে সাথে শাহবাগ থেকে ধারনা প্রসুত জামাত-শিবিরকে দোষারোপ করা হলো, অথচ প্রকৃত খুনীর চেহারা যখন বেরিয়ে এসেছে তখন যদি চুপ করে থাকা হয়, তাহলে জনগন এটাকে ভালভাবে নাও নিতে পারে। অর্থাত আমি বলতে চাইছি, শাহবাগ আন্দোলনের একটা স্বচ্ছ ভাবমুর্তি থাকা দরকার। আর তা হলো, জয়বাংলা, নারায়ে তাকবীর, বন্দে মাতরম যে শ্লোগান দিয়েই মানুষ হত্যা করা হোক না কেন তার নিন্দা জানানো। কারন, এ্যাট দ্যা এন্ড, সবার পরিচয় একটাই, তা হলো খুনী।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×