দুদিন আগে চ্যানেল আইতে তৃতীয় মাত্রা দেখছিলাম। একমাত্র অতিথি, বহুল বিতর্কিত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মহিউদ্দিন খান আলমগীর। কথা হচ্ছিল এ সময়ের সবচেয়ে গনধিকৃত একটি বিষয় হরতাল নিয়ে। সাবেক রাষ্ট্রপতি এরশাদের তৎকালিন বিতর্কিত উপপ্রধানমন্ত্রী জনাব শাহ মোয়াজ্জেম হোসেন যাকে বলতেন 'ভয়তাল'। জনাব ম,খা সাহেব হরতালে যানবাহন পুড়িয়ে, মানুষের গায়ে আগুন দিয়ে হরতাল করে প্রতিবাদ জানানোর বিষয়ে সম্ভবত আমার শোনা এ যাবত কালের সবচেয়ে এবং একমাত্র ভালো কথাটি বললেন। তিনি বললেন, যদি সরকারের কোন কাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কোন গাড়ীতে আগুন দিয়ে বা মানুষ পুড়িয়ে করতে হয়ে, তবে অন্যের গাড়ীতে আগুন না দিয়ে বা অন্য মানুষকে না পুড়িয়ে নিজের গাড়িতে বা নিজেকে পুড়িয়ে অন্তত শুরুটা করা দরকার। এ প্রসংগে তিনি বিশ্বের বিভিন্ন দেশে নিজের গায়ে আগুন দিয়ে প্রতিবাদ করার উদাহরন টেনে আনেন। খুব চমৎকার এবং যুক্তিসংগত কথা। ফখরুল সাহেব কিংবা জামাত-শিবির যেই হন না কেন এ বিষয়টা ভেবে দেখতে পারেন। কারন বিগত চল্লিশ বছরে এ দেশে হরতালে যাদের গাড়ি পুড়ানো হয়েছে বা যাদের সম্পদ ধংস করা হয়েছে অথবা বাসের মধ্যে গান পাউডার ছিটিয়ে, পেট্রল বোমা নিক্ষেপ করে যাদের হত্যা করা হয়েছে কিংবা নিদেন পক্ষে হরতালের দিনে কোন নিরীহ পথচারী বা বাধ্যতামুলক অফিসগামী ব্যাক্তিকে দিগম্বর করা হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা বা তাদের পরিবারের কেউই পরবর্তি সরকারের হালুয়া, রুটি, লুটপাট, দুর্ণীতির ভাগীদার হন নি। তাহলে তারা কেন বছরের পর বছর ক্ষতিগ্রস্হ হবেন? এখন শুধু ম, খা আলমগীর সাহেব তার বলা এ খাটি কথাটা স্মরণে রাখলে হয়, কারন কিছুদিন পরইতো তাকে বা তাদেরকেই এ মহত ও অনুকরনীয় কাজটি করে দেখানোর সুবর্ণ সুযোগ জনগণ দিবে বলে আশা করা যায়। ইতিহাসতো তাই বলে।
স্বরাষ্ট্রমন্ত্রী ম, খা সাহেবের সেরা উপদেশ............
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।