somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা রাষ্ট্রপতি হোন, দল ও সরকার প্রধানের পদ ছেড়ে দিন......

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় রাষ্ট্রপতি, জননেতা জিল্লুর রহমানের চিরবিদায়ে ঐ পদের শুন্যস্হান পুরুনে পর্দার অন্তরালে এখন চলছে নানা হিসাব নিকাশ এবং পলিটিকাল গেম প্লেয়িং। সবকিছু ছাপিয়ে, সমস্ত 'ইগো'কে পাশ কাটিয়ে দেশের বৃহত্তর স্বার্থে 'গেইম মেকার'রা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে দেশের চরম রাজনৈতিক সংকট সমাধানের একটা ভালো সুযোগ তৈরী হয়েছে বলেও প্রতীয়মান হয়। তত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে, সরকারি দল গো ধরেছেন, ওটাকে আর ফিরিয়ে আনবেন না। বিরোধী দল ওটা ছাড়া নির্বাচনে যাবেন না। তবে উভয় পক্ষের মানা, না মানা এ মরণ যুদ্ধের মধ্যেও মাঝামাঝি একটা ঐক্যতানের সুরও লক্ষ্য করা যায়। তা হলো 'তত্বাবধায়ক' নয়, 'অন্তর্বতী' সরকারের বিষয়ে। কোন কোন পত্রিকায় এসেছে মাননীয় নেত্রী শেখ হাসিনাকে নিয়েও প্রেসিডেন্ট পদে চিন্তা করা হচ্ছে। ১৯৮১ সাল থেকে প্রায় তেত্রিশ বছর তিনি দলের সভানেত্রী, দুই টার্মে দশ বছর প্রধানমন্ত্রী। দেশের গনতন্ত্রের বৃহত্তর স্বার্থে তিনি যদি সিদ্ধান্ত নেন এ দুটো পদ ছেড়ে দিবেন, তাহলে সংকটের সমাধান হাতের নাগালে এসে যায়। সে ক্ষেত্রে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন, আর তার ছেড়ে দেয়া শুন্য আসনে সকল দলের কাছে গ্রহনযোগ্য দেশের কোন বরেণ্য ব্যাক্তিকে সহজেই নির্বাচিত করে এনে তাকে অন্তর্বরতী সরকারের প্রধানের দায়িত্ব দিয়ে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সমানুপাতিক হারে অথবা সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা যেতে পারে। সম্ভবত জাতির এ যাবত কালের সবচেয়ে বড় সংকট এভাবে কাটানো যেতে পারে। আমার দৃঢ় বিশ্বাষ সমাধান যাই হোক একটা কিছু হবে, কিন্তু সমাধানের মাঝপথে অবশ্যই আগামী ৫০/১০০ বছরকে সামনে রেখে হরতাল/ভাংগচুর/জনদুর্ভোগ নির্বাচনি পদ্ধতি, মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ ইত্যাদি বিষয়ে অবশ্যই কয়েকটি প্রধান দলকে মিডিয়ার সামনে ঐক্যমত পোষন করে প্রকাশ্যে চুক্তি স্বাক্ষর করতে হবে। 'রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খোগরার প্রাণ যায়..' দেশের জনগনকে মুক্তি দেয়ার এ সুযোগ হাত ছাড়া করা ঠিক হবে না।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×