somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কহেন পূণ্যবান

২২ শে আগস্ট, ২০০৬ সকাল ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'আপনারা সবাই শিক্ষিত, প্রায় সকলেই শিক্ষক, অনেকেই প্রধান শিক্ষক । আপনারা একটু চিন্তা করূন...এটা কি সাজানো নাটক নয়? চারিধারে বোমা পড়ছে, গ্রেনেড পড়ছে... কই একটাও তো তার গায়ে পড়লো না ! ! এখন আপনারাই বলুন এটা কি সাজানো নাটক নয় !?'....... এক নিঃশ্বাসে বলে ফেললেন প্রিনিসপ্যাল স্যার।
ঘটনার আকস্বিকতায় আমরা সকলে হতবিহবল হয়ে পড়লাম। কোন মন্তব্য তো দুরে থাক আমরা যেন নড়তেও ভুলে গেলাম। রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মহোদয় তখনও তাঁর ছুড়ে দেওয়া মন্তব্যের প্রতি উত্তরের অপেক্ষাতে অপেক্ষমান। আমরা মাথা নিচু করে বসে সবাই।
পাঠক ঘটনার তারিখ আজ থেকে ঠিক দু'বছর আগে, 22 শে আগস্ট 2004। স্থান রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ .... এম.এড শ্রেণী কক্ষ। সকাল 9 টা 15 মিঃ শ্রেণী কক্ষে মড্যাম তহুরা খাতুন এর সাথে অধ্যক্ষ প্রফেসর শেখ দ্্বীন মোহাম্মদ স্যারের প্রবেশ দেখে সকলে অবাক হলেও আমি হই নি। কারন আমি আগের রাতে হোস্টেল সুপার ম্যাডাম আখতারা বানুর কাছে খবর পাই আমাদের শ্রেনীতে এক সহপাঠিকে স্যার কিছু বলবেন এবং অবশ্যই তা ম্যাডাম আখতারা বানুর অনুকূলে।সেই আমিও চমকে উঠলাম স্যারের কথা শুনে। আমি নির্বাচিত প্রতিনিধি...কিন্তু আমিও কোন মন্তব্য করতে পারলাম না...বলতে পারলাম না ..."স্যার তাহলে শেখ হাসিনার দেহরক্ষি মারা গেলেন কেন?" বলতে পারলাম না...কোন সে রাজনৈতীক উদ্দেশ্য ..যার জন্য এত রক্তপাত.......

আজ দু'বছর পর আবার সেই 22শে আগস্ট....আজকে স্যারের কাছে ভীষন জানতে ইচ্ছা করছে....স্যার এখন আপনার কি মনে হয়... এখনও কি মনে হয় সেটা ছির সাজানো অতি বিভৎস এক নাটক...... এখন একটা দল সেই বোমা হামলার দায় কাঁধে নিয়েছে.... তারপর ও কি বলবেন .....এটাও একটা সাজানো শখ !!!!
পাঠক আমি জানিনা একজন প্রতিষ্ঠান প্রধান, দেশের প্রথম শ্রেণীর এক নাগরিক, বুদ্ধিজীবি সর্বপরি একজন সরকারী কর্মচারী হিসাবে স্যার সেদিন তার নিজের পদস্খলন ঘটিয়েছিলেন কিনা.... শুধু জানি সেদিন.. ঘৃনায়, লজ্জায় নিজেকে ভীষন অপরাধী মনে হচ্ছিল।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৬ সকাল ৮:৩৭
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×