[link| বিনা মূল্যে এনার্জি সেভার বাল্ব বিতরন করা হউকhttp://www.somewhereinblog.net/blog/hamimsrg/28898402] তারপর বেশকিছুদিন , আজ প্রথম আলো য় সংবাদ এলো সরকারী এবং বিশ্বব্যাংকের সিদ্ধান্তের সৌরবিদ্যুৎ সম্প্রসারনে বিশ্বব্যাংক ৯১০ কোটি টাকার ঋণ অনুমোদন। সুলভ মূল্যে সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষে এই ঋণ অনুমোদন করেছে। কিন্তু তার সাথে 'কমপ্যোক্ট ফ্লোরেসেন্ট' বাতি কেনা হবে। দেশের ঘনবসতিপূর্ন এলাকায় বর্তমানে 'ইনক্যানডিসেন্ট' বাতির জায়গায় এই বাতিগুলো বসানো হবে।জ্বালানি বিশেষজ্ঞ রায়হান এলাহী বলেছেন আবাসিক গ্রাহকরা বিনামুল্যে এই বাতি পাবেন। যার ফলে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা কমে আসবে। এছাড়া অনেক চলমান সংস্কার কাজ চলছে।
আমার প্রশ্ন এই বিশাল অর্থ ঋণ নিয়ে কেন বাতি কেনা হবে। এই ঋণ দিয়ে কি সরকারী বা বেসরকারী পর্যায়ে আমরা এনার্জি সেভার বাতি দেশে উৎপাদন করতে পারবো না। এই উৎপাদন মুখি প্রকল্প কেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিশেষজ্ঞরা নেয় না। অথবা এই খাতে শিল্পায়নের জন্যে কেন বিশ্ব ব্যাংক ঋণ দেবে না। আর আমরা স্বাধীন ভাবে টাকা ব্যাবহার না করতে পারলে কেন ঋণ নেব।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


