somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ব্যার্থ হরতালে ক্ষমতাসীনদের স্বার্থই রক্ষা হলো

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ব্যার্থ হরতাল কইরা তেল গ্যাস আন্দোলনের লোকজন সরকারকে অনকে সুবিধা কইরা দিল। সরকার এখন বলতে পারবে, তেল গ্যসের হরতাল সাধারন মানুষ প্রত্যাখ্যান করেছে। তার মানে তাদের সঙ্গে কেউ নেই। কাজেই যা চুক্তি হইছে সেটা ঠিক আছে।

এমন একটা ব্যার্থ হরতাল হবে সেটা দুদিন ধরেই বলছি। কিন্তু অতি আশায় আশ্বান্বিত আমাদের জনবিচ্ছিন্ন তথাকথিত নেতারা সেটা বুঝে উঠতে পারে নাই। তারা ভাবছিল, হরতালের সমর্থনে লাখ লাখ লোক নেমে আসবে রাস্তায়। অচল হয়ে যাবে ঢাকা। কিন্তু দেড় কোটি লোকের এই ঢাকা শহরে দেড় হাজার লোকও ছিলো না তেল গ্যাসের আন্দোলনে। এমন ব্যার্থ নিষ্প্রান হরতাল স্বাধীন বাংলাদেশে আর কখনোই হয়নি। জনবিচ্ছিন্ন আমাদের বাম নেতারা কখনোই এদেশের মানুষের মন বুঝলেন না। তাই তারা ব্যার্থ হয়ে গেলেন আরেকবার।

তেল গ্যাস আন্দোলনের নেতাকর্মীরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেভাবে জনমত করতে পারতেন একটি হরতাল ডেকে তাকে কবর দেওয়া হলো। এটিও কারো স্বার্থে করা হলো কিনা কে জানে। রাজধানীর পল্টন থেকে শাহবাগ এই এলাকা বাদে কোথাও হরতালের কোন চিহৃ ছিল না। সব কাজই ছিল স্বাভাবিক। মানুষ যেন হরতাল চায় না সেটি আবারো প্রমানিত। আর সাধারন মানুষকে বাদ দিয়ে যারা আন্দোলন করার স্বপ্ন দেখেন তারা যে দেশকে কিছু দিতে পারবেন না সেটি প্রমানিত।

আমার কাছে মনে হয়, এই হরতালটি না ডেকে যদি ধীরে ধীরে আন্দোলন করা যেতো অনেক ভালো হতো। কে শোনে কার কথা? দেশ রক্ষার নামে রাতারাতি হরতাল ডাকা হলো। ব্যার্থ করে দেওয়া হলো আন্দোলন। এখন নতুন করে কৌশল করে দ্রুত সাধারন মানুষের সমর্থন আদায় করা উচিত।
১৮টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশের উন্নয়ন হবে, তবে নির্দেশনা আসবে সীমান্তের ওপার থেকে ...

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:২৯


বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের তুলনায় ভালো অবস্থায় রয়েছে। দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। পাশাপাশি তুরস্ক ও মালয়েশিয়ার সঙ্গেও বাংলাদেশ সরকারের সম্পর্ক অতীতের যেকোনো... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

×