somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জব্বার সাহেব শেষ যেদিন দারোগা ছিলেন ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন কেনা আরাম কেদারায় বসে রাস্তার লোকজন দেখছিল জব্বার সাহেব । প্রতি সন্ধ্যায় মাগরিবের নামাজের পর এই মানুষ দেখা তার একটা অভ্যেসে দাড়িয়ে গেছে এখন । এখানে বসার পাচ সাত মিনিটের ভেতরই কাজের ছেলেটা এক কাপ চিনি ছাড়া চা দিয়ে যায় । আজ কেন দিচ্ছে না ?
এই বারান্দায় বসে প্রতি সন্ধ্যায় তিনি বিচিত্র সব মানুষ দেখেন । কত বিচিত্র মানুষ , বিচিত্র তাদের কার্যকলাপ
। বিচিত্র এই মানুষ গুলো সন্ধার আলো আঁধারিতে আরও বেশি বিচিত্র হয়ে ওঠে । এই বাষট্টি বছর পর্যন্ত তিনি এগুলো খেয়ালই করেন নি। অনেক কাজের ভিতর তিনি আসলে এভাবে মানুষ দেখার ফুসরতই পাননি তিনি ।
গত দুই বছর হল তিনি দেশে ফিরেছেন , তার শেষ জীবন কাটানোর জন্য । এসে ধানমণ্ডির এই ফ্লাট টা কিনেছেন ।
ছোট বেলা বাবা মা হারানো জব্বার বড় হয়েছে দাদার কাছে , একদিন দাদা স্কুলে ভর্তি করে দিলো তাকে , স্কুলে ভর্তি হবার পরই যেটা তিনি বুঝতে পারলেন আর দশটা বাচ্চা থেকে বই এর অনেক কিছুই তিনি অনেক তারাতারি বুঝেন , অন্যরা যেটা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা পরে থাকে তিনি তা কয়েক মিনিটেই শেষ করে ফেলতে পারেন ।
তাই স্কুলে তার একটা আলাদা আদর ছিল । শিক্ষক রা ক্লাস এ এসে বাকি ছাত্রদের দেখিয়ে বলতো গাধার দল জব্বারকে দেখ, ওকে দেখে কিছু শেখ ।
তখন তার গর্বে বুকটা ফুলে উঠত ।
দাদা তাকে বুকে জড়িয়ে বলেছিল একদিন আমার জব্বার দারোগা হবে । কি দাদা হবি না ?
এর পর এভাবে কলেজ , ভার্সিটি , সব জায়গাতে মানুষের প্রশংসা শুনতে শুনতে আর কাউকে দেখার প্রয়োজনই হয় নাই কখনো তার । কারন সবাই তো তাকেই দেখত ।
পড়ালেখা শেষ করে সবাই ভালো ভালো সরকারি চাকুরি নিল কিন্তু জব্বার পুলিশে জয়েন করলো । দারোগা হল ।
তার দারোগা হবার কিছুদিনের ভিতর দাদা মারা গেল । জব্বার এর দুনিয়াতে আর কেউ থাকল না ।

দেশ তখন স্বাধীন হয়নি , সরকারি অফিসার মানে সেই বিরাট পাওয়ার। তার উপর ছেলে থানার দারোগা ।
পাত্রির বাপ রা মৌমাছির মতো ঘুরত তার পিছে । কিন্তু জব্বার সাহেব অটল ।
তার পাত্রি কি আর যেমন সেমন হলে হবে ।

ডিসেম্বর এর মাঝামাঝি , হঠাৎই বদলি হলেন দিনাজপুর জেলায় । দিনাজপুর এর ছোট একটা থানা , ছিমছাম গোছান একটা থানা । এসেই পরলেন প্রচণ্ড শীত এর কবলে।
এর ভিতর একদিন তার দাওয়াত আসলো চেয়ারম্যান বাড়ি থেকে,
দুই জন সিপাহি নিয়ে এক বিকালে গেলেন চেয়ারম্যান বাড়ি । পুরানো বিরাট এক বাড়িতে থাকেন চেয়ারম্যান । তার বাড়ির আশেপাশে তেমন কোন বাড়িঘর নেই কেমন জানি ভূতের বাড়ি মনে হয় । তার পূর্ব পুরুষ নাকি এলাকার জমিদার ছিল সেই প্রথা উঠে যাওয়ার পর থেকে তিনি এলাকার চেয়ারম্যান । কেউ তার সামনে দারাতে পারে না ভোটের মাঠে ।
রাতে সেই বিরাট রাজকীয় খাওয়াদাওয়া হল । চেয়ারম্যান বয়স্ক শিক্ষিত লোক তার সাথে জব্বার সাহেবের ভালো খাতির হয়ে গেলো । জব্বার সাহেবেরও তিঙ্কুলে কেউ ছিল না , তিনি চেয়ারম্যানকে চাচা বানায় নিলেন ।
এর পর থেকে জব্বার সাহেব মাঝে মাঝেই চেয়ারম্যান বাড়ি যেতেন।
এক বর্ষার সন্ধ্যায় চেয়ারম্যান জব্বার সাহেবকে লোক দিয়ে ডেকে পাঠালেন , জব্বার সাহেব সেই লোকের সাথে চেয়ারম্যান এর বাড়ি গেলেন । গিয়ে দেখেন চেয়ারম্যান মুখ কালো করে বসে আছেন ।
কি হয়েছে চাচা জি ? কোন সমস্যা ?
হুম আমি খবর পেয়েছি আজ রাতে আমার বাড়ি ডাকাতি হবে , এলাকার ভিতর সবথেকে ভয়ঙ্কর ডাকাত আসগর মাঝি আজ রাতে আমার বাড়ি হানা দিবে ।
আপনি চিন্তা নিয়েন না চাচাজি আমি ব্যাপার টা দেখছি , আমি আপনার বাড়ি পাঁচ জন পুলিশ পাঠিয়ে দিচ্ছি । সাথে আমি ও থাকব । আর আপনার বাড়ির দুইটা দারোয়ান তো আছেই ।
বাবা তুমি আমার ছেলের মতো তুমি জান না ও কত বড় ডাকাত ওর সামনে পাঁচ জন পুলিশ কোন ব্যাপার না ।
তো আপনি আপনার এলাকার লোক দের কে ব্যাপারটা জানান , সেটাও সম্ভব না আমি জমিদার হয়ে প্রজাদের কাছে সাহায্য চাইবো ?
এর থেকে ডাকাতের গুলি খেয়ে মরা ভালো ।
সমস্যা এখানে না সমস্যা হল আমার ঘরে একটা যুবতী মেয়ে আছে , তুমি কি জানো ? না তো চাচা , আমার মেয়ে কে আমি সব সময় অন্তর পুরে রেখেছি , কখনো কোন পর পুরুষ লোকের সামনে আনি নি । আমি চাই না ডাকাত দল আমার টাকা পয়সার সাথে আমার মেয়ে কেউ নিয়ে যাক।
বাবা আমি কাজি ডেকে আনছি তুমি আমার মেয়ে কে বিয়ে করে পালাও
। আমি তোমার চাচা হয়ে বলছি আমার মেয়েকে বিয়ে করলে তুমি ঠকবে না ।
এটা বলতে বলতেই দেখলাম কাজি হাজির , আর একটা মেয়েকে বিয়ের সাড়ি পড়িয়ে আমার সামনে এনে হাজির করা হয়েছে ।
এমন অপূর্ব মেয়ে যে আমি দেখে মানা করতে পারলাম না । বিয়ে পরাতে পরাতে রাত দশটা বেজে গেলো ।
বিয়ে পরানোর সময় মেয়ের নাম জানলাম হুমায়রা চৌধুরী ।
বিয়ে শেষ হতেই , আমার শ্বশুর আমার সামনে এসে বলল বাবা তুমি এখন আমার মেয়েকে নিয়ে পালাও । শহরে চলে যাও ।
তখন হুমায়রা বলে উঠলো বাবা আপনি একটু এখান থেকে জান আমার জামাই এর সাথে কথা আছে ।
আমার শ্বশুর চলে গেলেন , হুমায়রা বলা শুরু করলো
আপনি আমাকে কেন বিয়ে করেছেন জানি না , তবে এটা জানি আমার বাবা অনেক বড় বিপদে পরেই আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছেন , ছোট বেলা আমার মা মারা যাবার পর বাবা একাই আমাকে বড় করেছে । তার এ বিপদে আমি তাকে ছেরে যাবো না । আর আপনি তো দারোগা ,আপনি কি এতই কাপুরুষ যে নিজের নতুন বউ আর শ্বশুরকে বিপদের সামনে রেখে পালাবেন ?
তখনি কোমরে ঝোলানো পিস্তলের উপর হাত রাখলাম ।
বাইরে একটা গুলির শব্দ হল । কারা যেন বাড়ির ভিতর ঢুকছে ।
মনে মনে প্রতিজ্ঞা করলাম আজ যদি এ অসম লড়াইয়ে না জিততে পারি তো আজই আমার দারোগা গিরির শেষ দিন ।

সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জমজম

লিখেছেন রাজীব নুর, ১৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৩



মরুভূমির দেশ সৌদি।
প্রচন্ড গরম। নবীজির আমলের আগে থেকেই পানির বড় অভাব মক্কায়। একদিন একটা কূপ আবিস্কার হলো। সেই কূপ নিয়ে আছে হাজার রকম গল্প। জমজম কূপ! অবাক করা... ...বাকিটুকু পড়ুন

Rest in peace Kaarina Kaisar

লিখেছেন রিয়াজ হান্নান, ১৬ ই মে, ২০২৬ ভোর ৫:১৫


34th July, 2024.
Dhaka, Bangladesh ...বাকিটুকু পড়ুন

আল্লাহ কি শুধু মক্কায় রয়?

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৯

মক্কা গিয়ে "আল্লাহ খোঁজো" আল্লাহ শুধু মক্কায় রয়?
পাশের ঘরে ভুখা জাগে নিভৃতে তার রাত ফুরোয়।
পাশের ঘরের ভুখা জানে রাত কিভাবে প্রভাত হয়!
— শ্রাবণ আহমেদ ...বাকিটুকু পড়ুন

আব্বাসীয় কুরাইশ এবং তাদের হানাফী অনুসারী আল্লাহর সবচেয়ে বেশী প্রিয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৫:১৭



সূরাঃ ১০৬ কুরায়শ, ১ নং ও ৩ নং আয়াতের অনুবাদ-
১। যেহেতু কুরায়শের আসক্তি আছে
২। আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মে সফরের
৩। কাজেই তারা ইবাদত করুক এ ঘরের... ...বাকিটুকু পড়ুন

রাঙা কমল-কলি দিও কর্ণ-মূলে, পর সোনালি চেলি নব সোনাল ফুলে......

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৬ ই মে, ২০২৬ রাত ১১:১৬


সেই ছোটবেলায় আমার বাড়ির কাছেই একটা বুনো ঝোপঝাড়ে ঠাসা জায়গা ছিলো। একটি দুটি পুরনো কবর থাকায় জঙ্গলে ছাওয়া এলাকাটায় দিনে দুপুরে যেতেই গা ছমছম করতো। সেখানে বাস করতো এলাকার শেষ... ...বাকিটুকু পড়ুন

×