somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১ টাকার কয়েন, একটা পেয়াজু

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাতের সিগারেটটা পেলে দেয় অমল।বড় রাস্তার দুপাশে চোখ বুলায়।সন্ধ্যা নেমে আসছে। মানুষজন তেমন নেই।যেই দেয়ালটার সামনে সে দাড়িয়ে ব্যাচেলরদের রুমমেট আবশ্যক টু-লেটে তা পুরোপুরি ঠাশা।
‘পড়াতে চাই’ উল্লেখ করেও কয়েকটি কাগজের টুকরো দূরত্ব বজায় রেখে এখানে-ওখানে লাগানো।তার নিচে ফোন নাম্বার দেয়া।

অমল মৃদু হাসে।পকেট থেকে কলম বাহির করে।ঐ নাম্বারটার নিচে তার নিজের নাম্বারটাও লিখে দিবে এই ভেবে।পকেটের যে আকাল পড়েছে ঐ ধরনের রঙ-চঙে পোষ্টার তৈরি করার মত টাকাও তার কাছে নেই।পিছন থেকে বাচ্চা কন্ঠে কে যেন ডাকলো-
:-ভাইজান?

অমল পিছনে তাকায়।ছোট একটা মেয়ে।গায়ে হালকা জামা।খালি পা।মাথার চুল গুলো অযত্নে প্যাকাশে হয়ে আছে।গায়ের রঙটাও মলিন হয়ে যাচ্ছে দিন দিন।কনকনে শীত চারপাশে।
:-দুইটা টা দেন।কিছু খামু।

:—কি খাবি?

:-পেয়াজু খামু।

:—দাড়া।

অমল পাশের পেয়াজু দোকানে যায়।মানি ব্যাগ বের করে পাঁচ টাকার নড়বড়ে নোট টা শেষ বারের জন্য দেখে নেয়।একমাত্র যেই নোটটা গত দু দিন সাথে নিয়ে বয়ে বেড়াচ্ছে সে।
চার টাকায় দুটো পেয়াজু কিনে।হেটে গিয়ে পেয়াজু আর তার সাথে বেচে যাওয়া ১ টাকার কয়েনটি মেয়েটির হাতে দেয়।তারপর হাটা শুরু করে অমল।বাসায় যেতে হবে।

কিছুদূর যেতেই মেয়েটি ডাকদিল।
:-ভাইজান।

অমল পিছন পিরল।মেয়েটা আস্তে আস্তে হেটে এসে,এক টাকার কয়েনটা আর একটা পেয়াজু অমলের হাতে দিয়ে ছোট ছোট পায়ে হেটে চলে গেলো।

ল্যামপোষ্টের আলোয় কিছুক্ষন দাড়িয়ে থেকে ভিড়ের মাঝে মেয়েটির হারিয়ে যাওয়া দেখল অমল।অমলের গাল ভর্তি পেয়াজু।আর চোখ ভর্তি পানি।পেয়াজুর আদলে ছোট বোনের অকৃত্তিম ভালোবাসা চিবুচ্চে সে।তার প্রচন্ড ক্ষিদে পেয়েছে।কিন্তু পেয়াজুটা গলা দিয়ে নামছে না।দলা পেকে যাচ্ছে।ভালোবাসার কি অদ্ভুত ক্ষমতা।

অমল হাটা শুরু করল।চোখ ভর্তি জল নিয়ে আর কতক্ষণ দাড়িয়ে থাকবে সে…
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×