somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাতে সমস্যা হলে

০৭ ই মে, ২০১১ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যেকোনো ধরনের আঘাত বা রোগের কারণে যখন একজন ব্যক্তি সম্পূর্ণ বা আংশিকভাবে তার হাতের ব্যবহার করতে অক্ষম হয়, ঠিক তখনই তাকে শরণাপন্ন হতে হবে একজন অভিজ্ঞ হ্যান্ডথেরাপিস্টের। এমনকি হাতের যেকোনো ধরনের অপারেশন বা সার্জারির পাশাপাশি ভালো ফল লাভের জন্যও প্রয়োজন হ্যান্ডথেরাপি। কেননা, হ্যান্ডথেরাপি একটি বিশেষায়িত চিকিৎসাব্যবস্থা, যা একজন ব্যক্তির কোনো রোগ বা আঘাতের কারণে ক্ষতিগ্রস্ত হাতের চিকিৎসা ও এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে থাকে।
২০০৭ সালের আগ পর্যন্ত হাতের পুনর্বাসনের ক্ষেত্রে বাংলাদেশে কোনো অভিজ্ঞ হ্যান্ডথেরাপিস্ট ছিলেন না। ২০০৭ সালে বাংলাদেশের অকুপেশনাল থেরাপিস্টদের উদ্যোগে 'ইন্টারপ্লাস্ট' নামক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডভিত্তিক হ্যান্ডথেরাপি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্রে (সিআরপি) একটি বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। যেখানে 'অকুপেশনাল থেরাপিস্ট' নামে পরিচিত পেশাজীবীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ায় উচ্চতর প্রশিক্ষণেরও সুযোগ পান কয়েকজন। বর্তমানে তাঁরা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্রে (সিআরপি) নিয়মিতভাবে হ্যান্ডথেরাপি চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছেন। সিআরপির নতুন সংযোজন হিসেবে ২০০৯ সালের এপ্রিল মাসে সিআরপিতে হ্যান্ডথেরাপি ইউনিট চালু করা হয়।
হাতের সফল চিকিৎসায় একজন হ্যান্ডথেরাপিস্ট বিভিন্ন ধরনের থেরাপি টেকনিক ও মাধ্যম ব্যবহার করে থাকেন, যেমন_পারপাসফুল অ্যাকটিভিটি, সেন্সরি ও মাসল রি এডুকেশন, অ্যাকটিভ ও প্যাসিভ এঙ্ারসাইজ, থার্মোথেরাপি, স্প্লিন্টিং ও ইকুইপমেন্ট মোডিফিকেশন, অ্যাকটিভিটিস অব ডেইলি লিভিং ট্রেনিং ইত্যাদি। রোগী ও তার পরিবারের জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রদান ইত্যাদি এবং পরবর্তী সময়ে এ ধরনের সমস্যা থেকে বেঁচে থাকার উপদেশ ও গাইডলাইনও দিয়ে থাকেন। সিআরপির হ্যান্ডথেরাপি ইউনিটে হাতের যেসব রোগ ও আঘাতগুলোর চিকিৎসা প্রদান করা হয় তা হলো_
* ফ্র্যাকচার
* ল্যাটারাল ও মিডিয়াল এপিকনডালাইটিস (টেনিস ও গলফারস এলবো)
* টেন্ডিনাইটিস অব রিস্ট, ফিঙ্গার ও থাম্ব
* লিগামেন্ট ইনজুরি ও ক্রাশ ইনজুরি
* মাসল স্প্রেইন ও স্ট্রেইন
* কারপাল ও কিউবিটাল টানেল সিনড্রোম
* নার্ভ ও টেন্ডন ইনজুরি
* আর্থ্রাইটিস
* বার্ন বা পুড়ে যাওয়া
* হ্যান্ড ডিফরমিটি বা হাত বিকৃত হয়ে যাওয়া
* রাইটার্স ক্র্যামপ এবং বিভিন্ন কারণে কম্পিউটারের কি-বোর্ড ও মাউস ব্যবহারের কারণে উদ্ভূত সমস্যা।
হাতের এ সমস্যাগুলোর সমাধানে রোগী খুব সহজেই হ্যান্ডথেরাপি চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জমজম

লিখেছেন রাজীব নুর, ১৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৩



মরুভূমির দেশ সৌদি।
প্রচন্ড গরম। নবীজির আমলের আগে থেকেই পানির বড় অভাব মক্কায়। একদিন একটা কূপ আবিস্কার হলো। সেই কূপ নিয়ে আছে হাজার রকম গল্প। জমজম কূপ! অবাক করা... ...বাকিটুকু পড়ুন

Rest in peace Kaarina Kaisar

লিখেছেন রিয়াজ হান্নান, ১৬ ই মে, ২০২৬ ভোর ৫:১৫


34th July, 2024.
Dhaka, Bangladesh ...বাকিটুকু পড়ুন

আল্লাহ কি শুধু মক্কায় রয়?

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৯

মক্কা গিয়ে "আল্লাহ খোঁজো" আল্লাহ শুধু মক্কায় রয়?
পাশের ঘরে ভুখা জাগে নিভৃতে তার রাত ফুরোয়।
পাশের ঘরের ভুখা জানে রাত কিভাবে প্রভাত হয়!
— শ্রাবণ আহমেদ ...বাকিটুকু পড়ুন

আব্বাসীয় কুরাইশ এবং তাদের হানাফী অনুসারী আল্লাহর সবচেয়ে বেশী প্রিয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৫:১৭



সূরাঃ ১০৬ কুরায়শ, ১ নং ও ৩ নং আয়াতের অনুবাদ-
১। যেহেতু কুরায়শের আসক্তি আছে
২। আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মে সফরের
৩। কাজেই তারা ইবাদত করুক এ ঘরের... ...বাকিটুকু পড়ুন

রাঙা কমল-কলি দিও কর্ণ-মূলে, পর সোনালি চেলি নব সোনাল ফুলে......

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৬ ই মে, ২০২৬ রাত ১১:১৬


সেই ছোটবেলায় আমার বাড়ির কাছেই একটা বুনো ঝোপঝাড়ে ঠাসা জায়গা ছিলো। একটি দুটি পুরনো কবর থাকায় জঙ্গলে ছাওয়া এলাকাটায় দিনে দুপুরে যেতেই গা ছমছম করতো। সেখানে বাস করতো এলাকার শেষ... ...বাকিটুকু পড়ুন

×