somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় শিক্ষামন্ত্রী, সকল গ্র্রামে চুমাচুমি স্কুল নির্মানের আবেদন

২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তারিখঃ জুন ২৯, ২০১৩
বরাবর,
মাননীয় মন্ত্রী
শিক্ষা মন্ত্রনালয়
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

বিষয়ঃ গ্রামে গ্রামে চুমাচুমি স্কুল নির্মানের আবেদন প্রসঙ্গে

মাধ্যমঃ মডু, সামহোয়ার ইন ব্লগ

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা সামহোয়ার ইন ব্লগের অনেক লুল প্রেমিক ব্লগারদের মাঝে একজন লুল প্রিয় ব্লগার, যা আপনি আমার ব্লগ পড়িলেই বুঝিতে পারিবেন।নিঃসন্দেহ আমার এই লুল প্রিয়তা জাতির লুল প্রিয়তাকে তরান্বিত করিবার স্বার্থ ছাড়া অন্য কিছু নহে। আমি অদ্য ভোর বেলা নিদ্রা হইতে উঠিয়া আমার প্রিয় লেপু খানা ওপেন করিয়া ফেবুতে লগইন হইয়াই একখানা স্কুলের নাম সম্বলিত সাইনবোর্ড দর্শণ করিলাম। যাহা আমি সহ সকল লুল প্রিয় ব্লগার ও ফেববুকারের লুল সত্তাকে পুনরায় জাগাইয়া তুলিয়াছে বলিয়া আমার বিশ্বাস। আপনার শিক্ষা মন্ত্রনালয়ের তালিকায় উক্ত স্কুলের নাম লিপিবদ্ধ থাকায় আপনিও নিঃশ্চয়ই উক্ত স্কুলের নাম অবগত রহিয়াছেন। যদি নাই থাকেন তাহলে উপরে আপলোডিত ছবি খানা আপনার চশমা সহিত চক্ষু দ্বারা দেখিয়া আবারও অবগত হইবার অনুরোধ করিতেছি।
আপনার অবগতির জন্য জানাইতেছি যে, উক্ত স্কুলের নাম চুমাচুমি সরকারী প্রাথমিক বিদ্যালয়। যাহা স্থাপিত হইয়াছে ১৯৬৬ সাথে কোন এক সময়। এবং উহার অবস্থান জুরাছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

মাননীয় মন্ত্রী, উক্ত চুমাচুমি নাম সম্বলিত সাইনবোর্ড দেখিয়া ফেবু ও ব্লগ পাড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে, যাহা নিশ্চয়ই আপনার সহকর্মী মন্ত্রী মহোদয় ইনু সাহেবের মাধ্যমে আপনি অবগত হইতেও পারেন। উক্ত স্কুলের ভর্তির জন্য কোথায় উক্ত স্কুলের ভর্তি ফরম পাওয়া যায়, ভর্তিতে কত টাকা লাগে, চুমাচুমি শিখার কারিকুলাম কি, অদ্যবদি চুমাচুমিতে স্কুলে সাফল্য কি ইত্যাদি সহ নানা প্রশ্নে উত্তর জানিবার জন্য ফেবু ও ব্লগার পাড়ার লম্বা সিরিয়াল লাগিয়া গিয়াছে।

মাননীয় মন্ত্রী, যেহেতু চুমাচুমি উহা একটি উত্তম কর্ম। সকল নর নারীই উক্ত কর্মে লিপ্ত হয় তাই উক্ত চুমাচুমি কর্মের দেশে ও বিদেশে চাহিদা ব্যাপক।আমেরিকা জিএসপি সুবিধা স্থাগিত করিলেও চুমাচুমি সাবিধা এখনো বাতিল করে নাই এবং চুমাচুমি সুবিধা স্থগিত করিতে পারিবেও না কখনো।ফলে দেশের পাশাপাশি বিদেশেও চুমাচুমি রপ্তানি করিবার সুযোগ রহিয়াছে। কিন্তু উপযুক্ত প্রশিক্ষনের অভাবে সকলে সুন্দর, আনন্দঘন, দীর্ঘস্থায়ী, প্রত্যাশিত চুমাচুমি করিতে পারেনা, ফলে চুমাচুমিতে ঘটে প্রচুর ব্যাঘাত। সম্ভব হচ্ছেনা দেশে বিদেশে রপ্তানী করা। তাই ফেবু , ব্লগপাড়া সহ শহরে গ্রামে গঞ্জে ছাড়াও বিদেশে চুমাচুমি একটি শিল্প হিসেবে রপ্তানী করিবার নিমিত্তে প্রত্যেক পাড়া, মহল্লায়, গ্রামে গঞ্জে একটি করে চুমাচুমি স্কুল প্রতিষ্ঠা করিবার বিনীত নিবেদন জানাচ্ছি। বিশেষ করিয়া, বিশেষ করে অতিশীঘ্র উক্ত চুমাচুমি প্রাথমিক বিদ্যালয়কে থেকে উন্নত করিয়া মাধ্যমিক স্কুল এন্ড কলেজ এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করিবার জোর দাবী জানাচ্ছি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, জাতিকে চুমাচুমিতে অভিজ্ঞ করিবার লক্ষে, জাতির ভবিষ্যতকে চুমাচুমি ভবিষ্যতে রূপ দেয়ার লক্ষ্যে, সকল লুলপ্রেমিকদের এ আবেদন যথাসম্ভব দ্রুতসময়ের মধ্যে মন্জুর করিয়া নিতে আপনার মর্জি হয়।



নিবেদক

সকল ব্লগারবৃন্দের পক্ষ্য হইতে
হ্যাজাক
ব্লগার
সামহোয়ার ইন ব্লগ





(ইহা একটি হ্যাজাকের চুমাচুমি ও ফান পোষ্ট)
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×