দেশের নামকরা ডায়বেটিক হাসপাতাল বাড়ডেম, কিন্তু চিকিৎসা নিতে এত বেগ পোহাতে হয় জানা ছিল না। রক্ত পরীক্ষা থেকে শুরু করে ডাক্তারের পরামর্শ নেয়ার আগ পর্যন্ত যত দৌড়া দৌড়ি করতে হইলো,তাতে নিজেই রোগী হয়ে গেছি, এখনো পরামর্শ পাইলাম না। রক্ত দেয়া, রিপোর্ট নেয়ার পরেই শুরু।
"অমুক কাউন্টারে যান, ডাক্তার দেখবে"। সেখানে যাওয়ার পর, কাগজ দেখে..."অমুক নাম্বার রুমে যান, স্যার দেখবেন"। যাওয়ার পরে, ডাক্তারের সহকারী সাহেব কাগজ দেখে, "আপনি যে এখানে চিকিৎসা নিতে চান, এর জন্য আমাদের ওমুক ডিপার্টমেন্টের অনুমতি লাগবে, যান অমুক নাম্বার রুমে যান"।
তখন আমি মনে মনে... "আল্লাহ, তুমি আমারে কই এনে ফালাইলা, দড়ি ফালাও"! উনাকে বললাম, "আমি যদি এখানে
চিকিৎসা নাই ই নিবো, তাহলে এত কষ্ট করে কেন আসলাম?রিপোর্ট ই বা কেন করলাম?" উনি বললো, আরে মামা, নিয়মের বাইরে আপনি কেন যাবেন?
কথা না বাড়িয়ে সেখানে চলে গেলাম। সেখান থেকে "অনুমতি দিলাম" এই সাপেক্ষে একটা সাইন মারলো। তারপর বললো, অমুক কাউন্টারে যান, বললাম ওখানে কি ডাক্তার বসেন? "আপনাকে যেতে বলছি যান না?" আসলাম, কাগজপত্র দেখে তারা আরো টেস্ট করানোর জন্য বললো। এখানে বলে রাখি, যারা টেস্ট করার কথা বললো, উনারা কেউ ডাক্তার না, অফিস সহকারী। আমার রোগীর প্রাথমিক টেস্ট করা ছিলো, অথচ কোন ডাক্তার না দেখেই আমাকে আরো টেস্ট করানোর কথা বলে দিল অফিস সহকারীরাই। তারপর অন্য একদিন নাকি ডাক্তার দেখবে।
জানিনা আদতে সেই "ভগবানের" (ডাক্তারের) দেখা পাবো কিনা।
একজন ইমার্জেন্সি রোগী নিয়ে এত দৌড়ঝাপ পারা থেকে কবে মুক্তি হবে আমাদের?
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



