somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাসের সেরা ই-চুরি (ইয়াহু হ্যাক হয়েছে, কারো ইয়াহু অ্যাকাউন্ট থাকলে পাসওয়ার্ড চেইঞ্জ করেন)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যারা ইয়াহু মেইল ব্যবহার করেন তারা একটু নড়ে চড়ে বসেন। যে খবরটা দিতে চলেছি পারলে আশেপাশে খুটি থাকলে তা ধরে বসে পড়েন। সকালে টুইটার ঘাটছিলাম একটা ছোট খবরের দিকে চোখ আটকে যায়। যা পড়লাম তাতে মাথা নষ্ট হবার যোগাড়। গত ২০১৪ সাল থেকেই নাকি কয়েকটা হ্যাকার গোষ্ঠি ইয়াহু ইনকরপোরেশনের তথ্য হ্যাক করার চেষ্টা করে যাচ্ছিল। ঘটনাটা ২০১৫ অবধি ইয়াহু ধরতেই পারে নি। যখন "পিস" নামধারী এক হ্যাকার ইয়াহুর ২০০ মিলিয়ন অ্যাকাউন্টের তথ্য মাত্র ১৯০০ ডলারে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেয় তখনই ব্যাপারটা নজরে আসে ইয়াহুর। এবার যে ঘটনাটা ঘটেছে সেটা আরো মারাত্বক।

"৫০০ মিলিয়ন ইয়াহু মেইল অ্যাকাউন্টের তথ্য চুরি হয়ে গেছে"। এবারের হ্যাক্যার গ্রুপের নামটা মজার। "স্টেট স্পনসর"। সবচেয়ে মজার ব্যাপার হলো যে বা যারা তথ্য চুরি করেছে তারা একেবারেই আনট্রেসেবল অবস্থায়ই আছে। তাদের এই তথ্য চুরির ব্যাপারে কোন এভিডেন্সই পাওয়া যাচ্ছে না।

চুরি হয়ে যাওয়া তথ্য গুলার ভিতরে আপনার মেইল অ্যাকাউন্টটাও থেকে যেতে পারে। তখন হ্যাকার গোষ্ঠি আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, টেলিফোন, মোবাইল নাম্বার, ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, সেভ করা পাসওয়ার্ড সহ মেইলে রাখা সকল তথ্য পেয়ে যাবে। এই সব তথ্য ব্যবহার করে তখন তারা আপনার সোস্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ঢুকে অপব্যবহার করতে পারে বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তথ্য নিয়ে আপনার জমানো টাকা তুলে নিতে পারে। আপনার অ্যাকাউন্ট থেকে নানা ধরনের মেইল স্পর্শকাতর জায়গায় পাঠাতে পারে যাতে করে আপনার ক্ষতি হয়ে যেতে পারে।

ইয়াহু ইনকরপোরেশনের এই তথ্য চুরির ঘটনা জানা গেছে খুবই সাম্প্রতিক সময়ে। যদিও ইয়াহুর ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট বব লর্ড জানাচ্ছে যে, ক্রেডিট কার্ড ও ব্যাংক ইনফরমেশন আলাদা করে স্টোর করে রাখার জন্য তা চুরি হয় নি। তবে ব্যাপারটা এখনো ঘোলা। আমার এই ব্যাপারটা কেমন জানি খটকা লাগছে।

যে "পিস" হ্যাকারের কথা বললাম তারা ২০১২ সালে মাইস্পেস ও লিংকড ইন থেকেও প্রচুর তথ্য হাতিয়ে নিয়ে খোলা বাজারে বিক্রি করে দিয়েছিল। ইয়াহুর এই ৫০০ মিলিয়ন অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাপারটা যে সেই দিকে গড়াবে না তার নিশ্চয়তা কি? হ্যাকার গুলা কেন যে এমন দুষ্টু হয়?

আমার আপনার অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাইলে তখন কি হবে? আমার নিজের ইয়াহুতে অ্যাকাউন্ট আছে। তবে তেমন একটা ব্যবহার করা হয় না। তবে আমি আজই পাসওয়ার্ড চেইঞ্জ করে ফেলেছি। সকল সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ডও চেইঞ্জ করে ফেলেছি। যাদের ইয়াহুতে অ্যাকাউন্ট আছে তারাও দেখেন মেইলে ঢোকা যায় কি না? যদি ঢোকা যায় তাইলে দ্রুত পাসওয়ার্ড সহ বেসিক সেটিংসের চেইঞ্জ করে ফেলেন। ইয়াহু দিয়ে খোলা সোস্যাল মিডিয়ার পাসওয়ার্ডও চেইঞ্জ করতে ভুলবেন না। হ্যাকাররা আমার আপনার ক্ষতি যে করবে না তার নিশ্চয়তা কি?

বি সেইফ, কিপ সেফ।

(অন্যকে দেখার সুযোগ করে দিলে হয়ত তার অ্যাকাউন্টটাও হ্যাকারদের হাত থেকে বেঁচে যেতে পারে।)

সংবাদ লিংকঃ
সি এন এন- Click This Link

সি নেট- Click This Link
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×