somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭১রের গনহত্যা, একজন রুবেল সাহেবের ৪২ বছর পুরনো স্ত্রী আর বীরাঙ্গনা ফেরদৌসি প্রিয়ভাষিণী . . . .

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ের রাতে রুবেল জানলেন তার স্ত্রীর দীর্ঘ সম্পর্ক ছিল। কিন্তু ওই মুহুর্তে মেনে নিলেন স্ত্রীকে। তার ৪২বছর পর রুবেল ঠিক করলেন স্ত্রীকে ডিভোর্স দিবেন।
উনার ১ ছেলে ১ মেয়ে ও ৬ নাতি নাতনী সমর্থন দিল। আর ২ছেলে ১ মেয়ে ও ৫ নাতি নাতনী উনার সিদ্ধান্তের বিরোধিতা করল।
অবশেষে রুবেল সাহেব বুঝতে পারলেন ৪২ বছর আগের বিচার ৪২ বছর আগেই করে ফেলা উচিত ছিল। ৪২ বছর আগের বিচার ৪২ বছর পরে করতে গিয়ে ১৭ জনকে তিনি বিরোধে জড়ালেন . . .

ঘটনা একঃ
ফেরদৌসি প্রিয়ভাষিণী; ভাস্কর, যিনি শাহবাগের নাম দিয়েছেন প্রজন্ম চত্বর
তার আরেক পরিচয় বীরাঙ্গনা
বীরাঙ্গনা ফেরদৌসি প্রিয়ভাষিণী। একজন জীবন্ত কিংবদন্তী।
একজন বীরঙ্গনা একাত্তরে ২৩ বছরের তরুণী। কোমলমতি স্ত্রী। তিন সন্তানের মমতাময়ী মা।
তার স্বামী-সন্তানের সামনে দিয়েই তাকে সেনা-ট্রাকে করে তুলে নিয়ে যায় পাক আর্মি। দীর্ঘ সাত মাস ঢাকার একটি সেনা ক্যাম্পে
তার উপর চালানো হয় পাশবিক অত্যাচার।

ফেরদৌসি আজ এই লেখা দেখলে নিশ্চয়ই খুবই খুশী হতেন

ঘটনা দুইঃ
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান এসেছিলেন শাহবাগে তিনি বললেন
"সরকারকে বলি, আপনাদের কতো প্রমাণ দরকার আমি প্রমাণ দেবো আমার মতো লাখো মানুষ প্রমাণ দেবে"।
তিনি জামাত নেতাদের যুদ্ধাপরাধের চিত্র তুলে ধরে বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান শহীদ হওয়ার পর
বায়তুল মোকাররম মসজিদের পাশে সমাবেশ করে মহান এই বীরকে ভারতের দালাল বলে অভিহিত করেছিল
আজকের জামাতের আমির নিজামী।
এই যুদ্ধাপরাধী ও তার সহযোগীরা সমাবেশে বলেছিল, দেশবিরোধী ভারতীয় দালালকে হত্যা করেছে পাকিস্তানি বিমানবাহিনীর সদস্য রশিদ মিনহাজ বীর।
কেবল তাই নয়, মতিউর রহমান শহীদ হওয়ার পর তার হত্যাকারী রশিদ মিনহাজের বাবাকে সে বলেছিল, ‘আপনাকে অভিনন্দন।
আপনার বীর সন্তান ভারতীয় দালালকে হত্যা করে বীরত্বের পরিচয় দিয়েছে’।
আজকে যুদ্ধাপরাধীরা মুক্তিযুদ্ধকে মিথ্যা বলছে, গণহত্যাকে মিথ্যা বলছে।
এরা যদি রক্ষা পেয়েই যায় তাহলে কিসের বীরশ্রেষ্ঠ, কিসের বীরউত্তম, বীরপ্রতীক . . .

মিলি রহমান খুব খুশী হতেন এই লেখাটা দেখলে

ঘটনা তিনঃ
শহীদ বুদ্ধিজীবী এসডিপি ফয়জুর রহমানের স্ত্রী আয়শা খানম
(প্রবাদ প্রতিম লেখক হুমায়ুন আহমেদ এবং জাফর ইকবালের মা)
যার স্বামী কে বেয়াল্লিশ বছর আগে কোন এক সকালে দেইল্লা নামক এক রাজাকার
ধরে নিয়ে যায়।
তারপরের ইতিহাস খুব স্বাভাবিক, বাংলাদেশের অসংখ্য বধ্যভুমির একটিতে তার স্থান হয়।

এই মহিলা এর পর যতগুলো সরকার এসেছে তাদের সবার কাছে তার স্বামী হত্যার বিচার চেয়েছেন।
বেয়াল্লিশ বছর ধরে। প্রায় আশি বছর বয়সি এই বৃদ্ধা বারবার এসেছিলেন প্রজন্ম চত্বরে
যেমন আরও দশ বছর আগে আসতেন "ঘাতক দালাল নির্মূল কমিটি" র যে কোন অনুষ্ঠানে . . .

আয়শা খানম আজ খুব খুশী হতেন এই লেখাটা দেখলে

বিয়ে এবং সংসার সংক্রান্ত যে উদাহরনটা দেয়া হয়েছে সেটা আসলে স্বাধীনতা যুদ্ধ এবং যুদ্ধাপরাধীর মতন ব্যাপক পরিসরের ইস্যুতে খাটে না।
এর পরিধি এত বড় যে একটা পরিবারের সাংসারিক জটিলতা দিয়ে এর বিশালতা বোঝা বা বোঝানোটা কেবল মাত্র বোকামি ছাড়া আর কিছুই না।
সমস্যা হচ্ছে এসব কথা বলতে গেলে আমরা আবার ভাসুর হয়ে যাই। তখন কেউ আর আমাদের নাম মুখে নিতে চায় না।

বিশ্বের বৃহত্তম গনহত্যার বিচারকে যারা হাস্যরসের উপাদান বানায় তাদের জন্য ঘৃণা,
ধিক তোদের . . .
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×