somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকা-বুকি

০১ লা জুলাই, ২০১২ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" ফেসবুকা-বুকি "
-মুহতাসিম হোসেন রোহান

বর্ণ ওর ল্যাপটপটা সামনে নিয়ে বসে আছে। কতক্ষণ হয়ে গেল, এখনো কেন চ্যাট এ আসছে না মালিহা ? অন্যদিন তো এই সময় এসে যায়, আজ কি হল কে জানে ? অপেক্ষা করে থাকতে ওর ভাল লাগে না কখনোই। আজ তো নয়ই। সে ভেবে রেখেছে তার পছন্দের কথাটা আজ সে মালিহাকে বলবে। বলবে যে সে তাকে ভালবেসে ফেলেছে... কয়েক মাসের পরিচয় মেয়েটার সাথে, এই ফেসবুকেই। কিন্তু ওর সবকিছুর সাখেই কেমন যেন জড়িয়ে গেছে মেয়েটা। সে খেয়েছে কিনা, গোসল করেছে কিনা আরো কত দিকে নজর তার। এইসব ভাবতে ভাবতে আবার স্ক্রীনের দিকে তাকালো ও...

টুশি এসেছে চ্যাট এ...
তাকে লিখছে মনেহয় কিছুক্ষণ থেকেই...

-কি রে নবাব...
খবর কি রে??
কি করিস??
কথা কস না কেন??...
ধ্যানে আছস নাকি?:-P

বর্ণ এবার লিখতে শুরু করল...
-সরি রে, খেয়াল করি নাই..
--খেয়াল কোন দিকে থাকে নবাবের?? কোন মেয়ের সাথে চ্যাট করতেছিস??
-ফাজলামি করিস না। একজনের জন্য অপেক্ষা করা যে কি কষ্টের রে...
--ও নবাব দেখি দার্শনিক হয়েছে...
-আবার ফাজলামো করতেছিস??
--আচ্ছা যা আর করতেছি না। এখন বল কোন রাজকন্যার জন্য অপেক্ষা করা হচ্ছে??
-যা তোর সাথে কথাই বলব না। মেজাজটাই বিগড়ে দিলি...

এই বলে চ্যাট থেকে বের হয়ে আসল বর্ণ। এটা ওদের নিত্যদিনের সাধারন ঘটনা। এই মান অভিমান খুনসূটি ওদের মধ্যে সব সময় হতেই থাকে। ওরা পাশাপাশি ফ্লাটে থাকে। একসঙ্গে বড় হয়েছে সেই ছোটবেলা খেকেই। সেই ছোটবেলার মতোই ওরা এখনো একসাথেই সবজায়গায় যায়...

আগে স্কুলে যেত হাতধরে মারামারি করতে করতে আর এখন ভার্সিটিতে যায় একইভাবে মারামারি করতে করতে...

সবক্ষেত্রেই বড় হলেও এই একটা জিনিস ওরা ছাড়তে পারেনি....

বর্ণর কখনো কথনো মনে হয় ওর পাশে এই অসাধারণ মেয়েটা আছে ওর আর অন্য কাউকে খোঁজার কি দরকার? একটা ভাললাগা কাজ করত টুশির জন্য কিন্তু বলতে পারেনি কোনদিন কেননা সে সাহস পায়নি যদি ও তাকে ভুল বোঝে... আর এজন্য সে থেকে গেছে সেই স্কুলের ছোটবেলাকার বন্ধুর মতোই... আর এখন তো ও মালিহাকে পেয়েই গেছে...

মালিহার কথা মনে পড়তেই আবার স্ক্রিনে তাকালো বর্ণ কিন্তু না এখনো আসেনি মেয়েটা। বর্ণ ভাবল, একটা মেসেজ পাঠিয়ে দেয়া যাক, তার প্রেমপত্র....
সে লিখল...
"maliha, i have fallen in love with you. i love you. will you love me???"

আর পাঠিয়ে দিল মালিহাকে। তারপর সে ফেসবুক থেকে বের হয়ে আসল আর গান শোনায় মন দিল, তার প্রিয় ব্যান্ড West Life এর প্রিয় গান "open your heart"....

কিছুক্ষণ পর দরজায় নক...
-আসব নাকি রে??
বর্ণ তাকিয়ে দেখল টুশি এসেছে।
-আয় আয় আসবি না কেন??
-না আবার ভাবলাম ক্ষেপে আছিস কিনা?
-না রে শয়তান। আয় বস এখানে। তা কি মনে করে এলি রে পাগলী?
-এলাম একটা উত্তর নিয়ে...
এই বলে চিঠিমত একটা জিনিস বর্ণর হাতে দিয়ে ছুটে বেরিয়ে গেল ও। বর্ণ একটু অবাক হল। তারপর চিঠিটা খুলল...

"বর্ণ,
অবশেষে তুই বলেই ফেললি। এই দিনটার জন্য আমি কতকাল ধরে অপেক্ষা করেছি তুই জানিস না। আমিও তোকে অনেক ভালবাসি রে। তোর মুখ থেকে এই কথাটা শোনার জন্যই আমি আমার সবকিছু ছাড়তে পারতাম। আজ আমি ধন্য। তুই হয়ত অবাক হচ্ছিস অনেক, ভাবছিস এসব কি বলছি আমি?? তুই কি ভুলে গেছিস আমার টুশি ছাড়াও আরেকটা নামও আছে??
তোরই
টুশি"

চিঠিটা পড়ে বর্ণ একেবারে স্তব্ধ হয়ে গেল। আসলেই তো সে তো একেবারে ভুলেই গেছিল যে টুশির ভাল নাম মালিহা নুসরাত!! ওর মুখ থেকে ভালবাসি শোনার জন্য টুশি একাজ করেছে...
বর্ণের ইচ্ছা করতে রাগ হতে কিন্তু কেন যেন পারছে না। একটা অদ্ভুত ভাললাগা ওর মনকে আচ্ছন্ন করে ফেলেছে... তার আজীবন লালিত সুপ্ত ভালবাসাকে পাওয়ার আনন্দ....

বর্ণ ছুটে ঘর থেকে বের হল। নক করল টুশিদের দরজায়...
টুশির মা দরজা খুলল...
-খালা টুশি আছে??
-ওর ঘরেই আছে মনে হয়। গিয়ে দেখ।
ও ছুটে গিয়ে টুশিকে ওর হাত ধরে টেনে নিয়ে এসে ছাদে যেতে থাকে। পেছন থেকে টুশির মার গলা শোনা যায়," তোরা যে কি সব করিস!!"

ছাদে গিয়ে টুশিকে এককোণায় চেপে ধরল বর্ণ।
-এরকম করলি কেন?? সরাসরি বলা যেত না?
--কোনকালে শুনেছিস একটা মেয়ে আগে বলছে ভালবাসি?
-তা শুনি নি কিন্তু তুই কি আর অন্যদের মত?
--যা শয়তান!!
-আমি তোকে সেই কবে থেকেই ভালবাসতাম ভয়ে বলতে পারি নি যদি ফিরিয়ে দিস?
--আর মালিহা বুঝি ফিরিয়ে দিতে পারত না?!
-না। আমার মালিহা নুসরাত টুশি আমাকে ফিরিয়ে দিতে পারত না। শোন পাগলি অনেক ভালবাসি তোকে। তুই আজ আমাকে যে আনন্দসাগরে ভাসালি তার প্রতিদান তোকে আমি আমার ভালবাসার সাগরে ভাসিয়েই দেব।

টুশি বর্ণের বুকে মাথা রাখল। ওর বুকে মাথা রাখা টুশিকে জড়িয়ে ধরে বর্ণের মনে হল সেই এই জগতের সবচেয়ে সুখি মানুষ।

উত্‍সর্গ: অসাধারন একটা কাপল; পলাশ মামা ও সুমি আন্টিকে...
এবং তাদের চাঁদের কণা শেখতা কে....
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×