somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"স্মৃতির নীল ডায়েরী"

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"স্মৃতির নীল ডায়েরী"
By- অনিন্দিতা অনুশ্রী

"বাবা , বাবা ওঠ । রেডি হবে না ? তোমার অফিসের দেরি হয়ে যাবে তো । ওঠ বাবা । দেরি হলে কিন্তু তোমার মিস তোমাকে খুব বকবে ।" অনিক চোখ খুলে তাকায় । তার ৫ বছরের ছেলে আবীর এখনো বলে চলেছে -"ওঠ বাবা । তোমার মিস কিন্তু খুব বকা দিবে তোমাকে ।" ঘুম জড়ানো কন্ঠে অনিক বলে -"কি ব্যাপার আবীর , আজ এত সকালে ওঠে গেছ ! তোমাকে কে বলল যে আমার মিস আমাকে বকবে ?" "তুমি তো প্রতিদিন সকালে আমাকে ঘুম থেকে উঠিয়ে বল আমার স্কুলে যেতে দেরি হলে আমাকে মিস বকবে । তাহলে তোমার অফিসে যেতে দেরি হলে তোমার মিস তোমাকে বকবে না ?" একটা ছোট্ট হাসি দিয়ে ছেলেকে কোলে তুলে নেয় অনিক । খুব দুষ্ট হয়েছে ছেলেটা । "যাও ,ব্রাশ করতে যাও । আমি তোমার টিফিন আর ব্রেকফাস্ট রেডি করছি ।" বলেই আবীরকে বাথরুমে দিয়ে সোজা রান্নাঘরে চলে যায় সে ।

আজ অনেক কাজ অনিকের । বুয়া বলে গেছে ২ দিন আসবে না । এই ২ দিন যে কিভাবে সবদিক সামলাবে এটাই সে চিন্তা করে পাচ্ছে না । ৮ টায় আবীরের স্কুল । তাকে স্কুলে পাঠিয়ে অফিসে যাবে অনিক । তিনটা স্যান্ডউইচ বানিয়ে ১টা টিফিন বক্সে ভরে দেয় । সাথে একটা কলা । যদিও সে ভাল করেই জানে এই কলা আবার টিফিন বক্সে করেই ফিরে আসবে । একদম খেতে চায়না ছেলেটা । ইমা থাকলে হয়ত ছেলেটাকে সামলাতে পারত । একটা দীর্ঘশ্বাস ফেলে অনিক ।

"বাবা , তোমার জন্য একটা জিনিস এনেছি ।" - বলতে বলতে রান্নাঘরে ছুটে আসে আবীর । তার হাতে একটা নীল রঙের ডায়েরী । ডায়েরীটা পরিচিত মনে হয় অনিকের । হঠাত্‍ মনে পড়ে ২ বছর আগে এই ডায়রীটাই অনিক দেখেছিল ইমার হাতে । কিন্তু ইমা অনিককে দেখতে দেয়নি । "এটা কোথায় পেলে বাবা ?" আবীরকে জিজ্ঞেস করে সে । "আলমারীতে যেখানে আমার খেলনাগুলো থাকে , তার পিছনে পেয়েছি । এটা তুমি নিয়ে নাও । আমি এটা দিয়ে খেলব না ।" বলেই দৌড়ে চলে গেল সে । ডায়রীটার দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকে অনিক । তারপর অফিসের ব্যাগে রেখে দেয় ।

আবীরকে স্কুলে পৌঁছিয়ে দিয়ে অফিসে চলে যায় অনিক । কেন জানি খুব অস্থির লাগছে তার । কোন কাজে মন বসাতে পারছে না । আজ ইমার কথা বড্ড বেশি মনে পড়ছে ।হঠাত্‍ ডায়েরীটার কথা মনে পড়ল অনিকের । ব্যাগ থেকে বের করে পাতা উল্টায় সে । সেই অতিপরিচিত হাতের লেখা। পড়তে শুরু করে অনিক -

15.10.2005
মার শরীরটা আরো খারাপ হয়ে গেছে । বাবা চলে যাওয়ার পর সেই যে মা অসুস্থ হয়ে গিয়েছিল , এখনো ভাল হয় নি । ডাক্তারও ঠিক করে কিছু বলতে পারছে না । কি করব কিছুই বুঝতে পারছি না । হাতে তেমন টাকাও নেই যে একজন ভাল ডাক্তার দেখাব ।

20.10.2005
আজকে অদ্ভূত একটা ঘটনা ঘটেছে । আমার এক কলিগের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম মার কিছু ওষুধ কেনার জন্য ।বাসায় ফেরার পথে হঠাত্‍ এক ছিনতাইকারী আমার হাত থেকে ব্যাগটা নিয়ে চলে গেল । গলির ভেতরে তেমন মানুষও ছিল না । আমি চিত্‍কার করছি । কয়েকজন দেখেও না দেখার ভান করে চলে গেল । হঠাত্‍ একটা ছেলে এসে জিজ্ঞেস করল -
"কি ব্যাপার , এভাবে রাস্তায় চিত্‍কার করছেন কেন ? আমি তো কোন ক্যামেরা দেখতে পাচ্ছি না এখানে ।"

-মানে ?

-না , মানে যেভাবে চিত্‍কার করছেন তাতে মনে হচ্ছে আপনি কোন সিনেমার শুট্যিং করছেন । কিন্তু কোন ক্যামেরা দেখতে পাচ্ছি না তো , তাই বলছিলাম আরকি...

-আমার ব্যাগটা ছিনতাই হয়ে গেছে , আর আপনি এখানে মজা করছেন ?

-ওহ্ সরি । তা আপনার চিত্‍কার শুনে ছিনতাইকারী ব্যাগ দিয়ে গেল ?

-আজব তো । পাগল নাকি আপনি ?

-আমার তো তাই মনে হয় । আসলে আমি বলতে চাচ্ছি যে চিত্‍কার করে কোন লাভ নেই ।এই গলিতে এমন কোন মহত্‍ মানুষ নেই যে আপনাকে আপনার ব্যাগটা ফিরিয়ে এনে দেবে । তবে সিনেমা হলে ব্যাপারটা অন্যরকম হত । দেখা যেত নায়িকার ব্যাগ ছিনতাই হয়ে গেছে , আর নায়ক তার সমস্ত শক্তি দিয়ে ছিনতাইকারীকে দৌড়ে হারিয়েনায়িকার ব্যাগ উদ্ধার করে এনেছে । হা.... হা.... হা....

-ওই ব্যাগে আমার মায়ের ওষুধ কেনার টাকা ছিল । আমি আমার কলিগের কাছ থেকে ধার করে এনেছিলাম । আর আপনি কিনা সিনেমার গল্প শোনাচ্ছেন আমাকে !

একথা বলেই আমি হাঁটতে শুরু করলাম । রাগে দুঃখে কাদঁতে ইচ্ছে করছিল । পেছন থেকে ডাক শুনতে পেলাম -

"এই যে শুনছেন , আই এম সরি । আমি বুঝতে পারিনি । একটু দাঁড়ান প্লিজ ।"

উনি দৌঁড়ে এসে আমার সামনে দাঁড়ালেন । তারপর বললেন
-আমি কি আপনাকে হেল্প করতে পারি ?

-নো , থ্যাংকস ।

-আরে একটু দাঁড়ান তো....

-আপনি আমার সাথে সাথে হাঁটছেন কেন ?

-আমার মনে হয় ওষুধের প্রেসক্রিপশনটাও আপনার ব্যাগে ছিল । তাই না ?

-হুম

-আমার একজন ফ্রেন্ড আছে ,খুব ভাল ডাক্তার । আপনি চাইলে আপনার মাকে নিয়ে তার কাছে যেতে পারেন । আমিও সাথে যাব ।

-কিন্তু আপনি আমার জন্য এত কিছু কেন করবেন ?

-নেক্সট দুই দিন আমার অফিস বন্ধ তো । তাই যদি আপনাকে হেল্প করি তাহলে আপনিও উপকৃত হবেন , আর আমাকেও বাসায় বসে বসে বোর হতে হবে না ।

-বড় অদ্ভূত মানুষ তো আপনি !
-হয়তবা । এই নিন আমার কার্ড । কালকে আমাকে একটা কল করবেন । আমি সব বলে দেব । ওকে , দেন সি ইউ এগেইন । বাই ।

একথা বলেই লোকটা হনহন করে হেঁটে চলে গেল । কি অদ্ভূত মানুষ রে বাবা ! সত্যিই , পৃথিবীতে কত রকমের মানুষই না আছে ! কার্ডের দিকে তাকালাম । সেখানে নাম লেখা -"Anik Ahmed"

22.10.2005
মার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল । শ্বাসকষ্টটাও খুব বেড়ে গিয়েছিল । ডাক্তারকে ফোন দিয়ে দেখি মোবাইল বন্ধ । কি করব কিছুই বুঝতে পারছিলাম না । মাথা কাজ করছিল না । শেষে কিছু বুঝতে না পেরে ওই অদ্ভূত মানুষটাকেই ফোন দিলাম । বাসার ঠিকানা বললাম । উনি এসেমাকে হসপিটাল নিয়ে গেলেন । সেখানে উনার বন্ধুকে দেখানোর পর বললেন যে মাকে হসপিটালে ভর্তি করাতে হবে । আমাকে কিছু জিজ্ঞেস না করেই মাকে হসপিটালে ভর্তি করিয়ে দিলেন অনিক ।

25.10.2005
মার অপারেশন করাতে হবে । কি করব কিছুই বুঝতে পারছি না । যা যা করা দরকার সব অনিকই করছে । লোকটা একটু বেশিই ভাল ।

02.12.2005
এই একমাসে আমার জীবনটা পুরোপুরি বদলে গেছে । মার অপারেশন এর পর মাকে বাচাঁনো যায় নি । মা চলে যাওয়ার পর পুরোপুরি একা হয়ে গিয়েছিলাম । বাঁচার ইচ্ছাটাই হারিয়ে গিয়েছিল । এর ২ দিন পর হঠাত্‍ অনিক ফোন করে , দেখা করতে বলে । দেখা করতে যাই । দেখা হওয়ার পর ওর প্রথম কথাটা ছিল-

-আমি কি বিয়ের জন্য খুবই অযোগ্য ?

-মানে ?

-মানে তুমি আমাকে বিয়ে করবে ?

সেদিন থেকে আজ । অনিক আমাকে নতুন করে বাচঁতে শিখিয়েছে । নতুন জীবন দিয়েছে । আজ আমাদের বিয়ের ১ মাস পূর্ণ হল । আমি সত্যিই খুব ভাগ্যবতী । মনে হচ্ছে এ পৃথিবীতে আমার মত সুখী আর কেউ নেই ।

05.04.2006
আমি কি স্বপ্ন দেখছি ? কেন জানি মনে হয় এটা বাস্তব হতে পারে না । বাস্তব এত সুখের হতে পারে না । আমি মা হতে চলেছি । আমি জানি আমার একটা সুন্দর ছেলে হবে । তার নাম রাখব আবীর ।

07.02.2007
খুব বেশি ব্যস্ত হয়ে গেছি । দুইজনকে সামলাতে সামলাতে আমার সময় চলে যায় । যেমন ছেলে , তেমন বাবা । অনিকটা একটা পাগল । অফিসেও এখন তাকে জোর করে পাঠাতে হয় । আর অফিস থেকে প্রতিদিন অন্তত ৬-৭ বার ফোন করে জিজ্ঞেস করে আবীর কি করছে । ছেলেটাও বাবার মত হবে । সারাদিন কান্না করে আর বাবার কোলে উঠেই চুপ । কখনো ভাবিনি আমার জীবনে এমন সুখের দিন আসবে ।

19.09.2007
কয়েকদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে । কেন জানি খুব দুর্বল লাগে । জ্বর আর সাথে মাথাব্যাথাও আছে । প্যারাসিটামল খেয়েও কোন কাজ হচ্ছে না । অনিককে কিছু বলিনি । কিন্তু ও বুঝে গেছে । ওর কাছ থেকে কিছুই লুকিয়ে রাখতে পারি না ।

23.09.2007
শরীরটা এখনো ভাল হয় নি । জ্বর আমার পিছু ছাড়ছে না । কিছু খেতেও পারছি না । প্রায়ই রাতে প্রচুর ঘামি । অনিক আজকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল । ডাক্তার CBC না কি যেন একটা টেস্ট করাতে বললেন ।

26.09.2007
টেস্টের রিপোর্ট দেখে ডাক্তারকে খুব চিন্তিত মনে হল । তিনি তেমন কিছু বললেন না । কিছু ওষুধ দিলেন । অনিককে বাইরে নিয়ে গিয়ে কিছু কথাও বললেন । আসার সময় অনিককে জিজ্ঞেস করেছিলাম ডাক্তার কি বলেছে । ও বলল - তেমন কিছু না । রেস্ট নিতে বলেছে । কিন্তু এই প্রথম অনিকের কথা বলার ভঙ্গিমা আমার অচেনা লাগল । আমি কিছু বললাম না । কেন জানি হঠাত্‍ খুব ভয় লাগল । ও কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে ?

30.09.2007
সবকিছু কেমন যেন বদলে গেছে । অনিকটা কেমন যেন হয়ে গেছে । অফিস টাইমের অনেক আগেই বাসা থেকে বের হয়ে যায় । খাওয়া-দাওয়াও ঠিক মত করে না । আমার শরীরও খুব খারাপ । ইদানিং একদম খেতে পারছি না । কেন জানি মাঝে মাঝে খুব ভয় লাগে ।রাতে ঘুমাতে পারি না ।

05.10.2007
আমার কোন একটা কঠিন অসুখ হয়েছে বুঝতে পারছিলাম । কিন্তু কি হয়েছে তা বুঝতে পারছিলাম না । আজকে অনিক অফিসে যাওয়ারপর সারা বাড়ি তন্ন তন্ন করে আমার টেস্টের রিপোর্টটা খুজেঁছি । তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারনি অনিক । আমি রিপোর্টটা পেয়ে গেছি । কি ভেবেছিলে তুমি ? তুমি একা একা কষ্ট পাবে ? আমাকে কিছুই বুঝতে দেবে না ? আমার সামনে নিজেকে লুকিয়ে রাখতে পারনা বলে আমার কাছ থেকে এভাবে পালিয়ে বেড়াচ্ছ তুমি , তাই না ? হেরে গেছ তুমি অনিক । আমি সত্যটা জেনে গেছি । আমার লিউকেমিয়া হয়েছে । যাকে বলে ব্লাড ক্যান্সার । এ মরণব্যাধি আমার শরীরে বাসা বেধেঁছে । এটা জানার পর কেমন যেনপাথরের মত হয়ে গেছি । এ পৃথিবী ছেড়ে চলে যেতে একটুও কষ্ট হবে না আমার । কিন্তু তোমাকে আর আবীরকে ছেড়ে কিভাবে চলে যাব আমি ? আচ্ছা , আর কতদিন আমি তোমাদের সাথে থাকতে পারব ? ছয় মাস ? দুই মাস ? এক মাস ? নাকি আরো কম ? কি স্বার্থপর আমি , শুধু নিজের কথা ভাবছি । তুমি কিভাবে থাকবে আমাকে ছাড়া ?

কিন্তু তোমাকে পারতে হবে অনিক । আবীর না থাকলে হয়ত তোমাকে কিছু বলতাম না । কিন্তু এখন তো তোমাকে শক্ত হতেই হবে ।আমি চলে যাওয়ার পর তুমি হবে ওর সব । ওকে কোনদিন কষ্ট পেতে দিও না । জানি তোমার খুব কষ্ট হবে । কিন্তু তবুও যে তোমায় পারতে হবে । আমি জানি তুমি পারবে । কারণ , তোমার কাছে আমার সবচেয়ে বড় স্মৃতি হল আবীর । আমার কথা মনে হলে ওর দিকে তাকিও । দেখো , তোমার সব কষ্ট চলে যাবে ।

হয়ত আর বেশিদিন তোমার সাথে থাকতে পারবনা । কিন্তু আমি চলে যাওয়ার পর কখনো নিজেকে একা ভেবো না । আমি সবসময় তোমার সাথে আছি , তোমার সাথেই থাকব ।

ডায়েরীটা বন্ধ করে ফেলে অনিক । চোখের জলে শার্টের একাংশ ভিজে গেছে । মনের গভীরের বিশাল শূণ্যতাটা আবার অনুভব করে সে । সত্যিই সে পেরেছে । ইমাকে ছাড়া বেঁচে থাকা তার কাছে অসম্ভব ছিল । অসম্ভবকে সম্ভব করেছে সে । কারণ সে জানে , ইমা তার সাথেই আছে , সবসময় তার সাথেই থাকবে । মনের ভেতর থেকে সেই প্রিয় কন্ঠ শুনতে পায় অনিক -

"আমি আছি অনিক , আমি তোমার সাথেই আছি , তোমার সাথেই থাকব ।"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×