somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেলের আঞ্চলিক নেটওয়ার্ক ও মানোন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আঞ্চলিক রেল নেটওয়ার্ক স্থাপন ও মানোন্নয়নের উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এর মাধ্যমে আখাউড়া-লাকসাম নতুন ডবল রেললাইন হচ্ছে। সেই সঙ্গে বর্তমানে যে লাইন রয়েছে সেটিরও মানোন্নয়নের উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের আখাউড়া-লাকসাম সেকশনে নতুন ৭২ কিলোমিটার দ্বৈত রেললাইন নির্মাণ, বিদ্যমান ৭২ কিমি পুরান রেললাইন পুনর্বাসন এবং কম্পিউটারবেজড সিগন্যালিং সিস্টেম স্থাপনের মাধ্যমে সেকশনাল ক্যাপাসিটি বৃদ্ধিসহ রেলপথের মান উন্নয়ন হবে। এতে যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক সেবা প্রদান করা সম্ভব হবে। পাশাপাশি আঞ্চলিক রেল নেটওয়ার্ক স্থাপন সহজ হবে। ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু এবং ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডর দিয়ে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোকে চট্টগ্রাম পোর্টের মাধ্যমে মাল পরিবহনের সুবিধা প্রদান করতে পারে। এর মাধ্যমে এদেশে দেশী ও বিদেশী বিনিয়োগে উদ্যোক্তাদের আকৃষ্ট করা সম্ভব হবে। ঢাকা-চট্টগ্রাম করিডর যাত্রী ও মাল পরিবহনের চাহিদা মেটাতে অবিচ্ছিন্ন ডবল লাইন একান্ত অপরিহার্য হয়ে পড়েছে। টঙ্গী-ভৈরব বাজার এবং লাকসাম-চিনকি আস্তানা সেকশনে ডবললাইন নির্মাণের কাজ চলছে, যা ২০১৫ সালের জুনের মধ্যে শেষ হবে। এক্ষেত্রে প্রস্তাবিত প্রকল্পের আওতায় ডবল লাইন নির্মিত হলে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডর সম্পূর্ণ ডবল লাইনে উন্নীত হবে। আখাউড়া-লাকসাম সেকশনে বিদ্যমান লাইনের পাশে একটি নতুন মিটারগেজ লাইন নির্মাণ করা হবে। সরকারের এ পরিকল্পনার ফলে জনগণ যেমন যাত্রী সেবা পাবে তেমনি যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি সাধিত হবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×