somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপস: ফায়ারফক্সে উপভোগ করুন ফাটাফাটি গতিতে ব্রাউজিং...

১৬ ই আগস্ট, ২০০৬ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি ব্রাউজ করতে গিয়ে দেখলেন সাইট ঠিক মত ওপেন হচ্ছে না বা দেরী হচ্ছে। আপনার বন্ধুদের মধ্য থেকে কেউ বললো আইএসপি চেঞ্জ কর, কেউ বললো অপারেটিং সিষ্টেম রিইনষ্টল কর ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি দুটো করেও কোন ফলাফল পেলেন না। তাহলে সমস্যাটা কোথায়??

মজিলা ফায়ার ফক্স যারা ব্যাবহার করেন তাদের জন্য এরকম সমস্যার খুব সুন্দর একটি সমাধান দিচ্ছি। 6টি ধাপে শিখে যাবেন কিভাবে মজিলাকে টুইক করে ফাটাফাটি গতিতে নেট ব্রাউজ করা যায়। তাহলে আসুন শুরু করে দেই-

1. ফায়ারফক্স ওপেন করে এড্রেসবারে (যেখানে ওয়েব এড্রেস লিখে থাকেন) টাইপ করুন - about:config
তারপর এন্টার প্রেস করুন।

2. ফায়ারফক্সের কনফিগারেশন পেজ দেখতে পাবেন। ওখানে ফিলটার অপশনটা খুঁজে সেখানে টাইপ করুন HTTP। এতে HTTP দিয়ে করা সকল এন্ট্রিগুলো এসে যাবে। (এই ধাপটি ফলো না করলেও চলবে। তবে দ্রুত অপশনগুলো খুঁজে পেতে এই ধাপটি সহায়ক হবে।)

3. যে কনফিগারেশনগুলো দেখতে পাবেন, সেখানে ডাবল ক্লিক করলেই সেগুলোর ভ্যালু পরিবর্তন করতে পারবেন। কি কি পরিবর্তন করবেন তার একটি তালিকা দেয়া হলো পরিবর্তিত ভ্যালু সহকারে-
A. network.http.pipelining change to true
B. network.http.pipelining.maxrequests change to 8
C. network.http.proxy.pipelining change to true
D. network.http.max-persistant-connections-per-proxy change to 8
E. network.http.max-persistant-connections-per-server change to 8
F. network.http.max-connections change to 48

4. এবার ফিলটারের কি পরিবর্তন করে (অথবা ওয়ার্ড টি মুছে দিয়ে) নিচের কি টি বের করুন ও ডাবল ক্লিক করে ভ্যালু পরিবর্তন করুন-
ui.submenuDelay change to 0

5. এবার ওখানে রাইট ক্লিক করে একটি নতুন ইন্টিজার এডড করুন। সেটি হবে নিন্মরুপ-
nglayout.initialpaint.delay
এর ভ্যালু 0 সেট করুন।

6. ফায়ারফক্স রিস্টাট করুন। মানে বন্ধ করে আবার খুলুন।

হয়ে গেল.... এখন উপভোগ করুন স্মুথ ব্রাউজিং স্পিড! :)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×