somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শামসুর রাহমান কি বাটপার ধরনের মানুষ?

২২ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়ারে একটা পোস্ট নির্বাচিত কলামে ঝুলানো দেখতাছি অনেক দিন ধইরাই। জনাব এস্কিমো বলেছেন, "যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়!" ঐদিন ব্লগে কেডা যানি শামসুর রাহমান-এর দুর্লভ সাক্ষাৎকারের লিংক দিয়া গেল। আমি তো পইরা তাজ্জব! কিছু কিছু অংশ তুইলা দেই।


শামসুর রাহমান: এটা তো থাকেই। বড় ছোট থাকবেই। মাইনর পোয়েটস থাকেই। কিন্তু কখনো কখনো পাঠকদের কাছ কোনো কোনো মাইনর কবি ফেভারিট হয়ে দাঁড়ায়। তারা যে মেজর কবি বলে ফেভারিট হচ্ছেন তা না।

রাজু: আপনাদের সময়ে কি এই রকম হইছে যে মাইনর কবি ফেভারিট হয়ে গেছেন?

শামসুর রাহমান: খুব ফেভারিট হয়েছেন। আশরাফ সিদ্দিকী ওয়াজ ভেরি ফেভারিট। আশরাফ সিদ্দিকী আমাদের সময়, আমরা যখন লিখি তখন হি ওয়াজ ডার্লিং অব দ্য ক্রাউড্স্। উনি শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন। এক সময় তাঁর তালেব মাস্টার ও অন্যান্য খুব বিখ্যাত ছিলো।

শামসুর রাহমান: এই তো আবার… কবিতা আমার জীবনের একটা প্রধান জিনিস। খারাপ লিখি ভালো লিখি আমি কবিতা পড়তে ভালোবাসি, অন্যদের কবিতা পড়ি, যে কালকে লিখছে তারও কবিতা পড়ি, পেলে আর কি। কবিতাকে ভালোবাসি। এখন হাস্যরস ইনসিডেন্টালি আমার কথায় দু’একটা এসে পড়ে, কিন্তু আমার এটা মেইন জিনিস নয়। আর আমি আজকাল, কেউ কেউ বলতে পারে, খুব সভা-সমিতিতে যাই, এটা আমার চরিত্রবিরোধী কাজ। আমি আসলে যাকে বলে ভেতর-গোঁজা মানুষ। যাকে আমরা ইনট্রোভার্ট বলি।

শামসুর রাহমান: তুমি যে তিনটি নাম করলে তিনজনই ভালো কবি। আমার মতে। শহীদ কাদরী না লিখলেও হি ইজ এ ভেরি গুড পোয়েট। হি ইজ এ রিমার্কেবল পোয়েট।

শামসুর রাহমান: খামাখা একটা কথা তো হয় না। তাল হলেও তিল এর মধ্যে আছে। এবং তাঁদের যে মেন্টাল মেকআপ তাঁরা ওসব কথা বলতে পারেন। আল মাহমুদ এবং আরো আছেন কেউ কেউ এতই প্রখর তাঁদের কল্পনা যে তাঁরা অনেক কিছু কল্পনা করে নিতে পারেন।

শামসুর রাহমান: যেমন বলেছে যে আমি নাকি ওঁদের বাড়িতে গুণ্ডা পাঠিয়েছি মারার জন্য, এরশাদের পতনের পর। আক্রমণ করার জন্য। সৈয়দ আলী আহসানের বাসায়, ফজল শাহাবুদ্দীনের বাসায়, আল মাহমুদের বাসায়। আমি নাকি গুণ্ডা পাঠিয়েছি! ব্যাপার হলো আমাকে যারা বিন্দুমাত্র চেনে — ওঁরা তো আমাকে বেশ কয়েক বছর ধরেই জানে — তো আমার পক্ষে কি এই কাজ করা সম্ভব? এ ম্যান হু রাইটস এ পোয়েট্রি, সে যত খারাপই লিখুক সে কি এই কাজটি করতে পারে? আমি যখন শুনলাম আই ওয়াজ ভেরি মাচ অ্যাংরি, এন্ড আই ওয়াজ ভেরি মাচ শক্ড্। একজন কী করে আমার সম্পর্কে এই ধরনের একটা কল্পনা করতে পারে।

এইরকম অনেক আছে। পুরাটা পইরা দ্যাখেন। http://arts.bdnews24.com/?p=1833

জনাব এস্কিমোর সাথে একমত হইয়া অনেকেই কইছেন যারা কথার সাথে ইংরেজী মিশায় তারা বাটপার ধরনের মানুষ। এখন তেনারা শামসুর রাহমানরেও কি বাটপার ধরনের মানুষ মনে করে? :-/

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:০৩
২৭টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে শেষ হলো! কিন্তু তিনি ফিরবেন কবে?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ২০ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৫

আমি সর্ব প্রথম আগ্রহ নিয়ে ফুটবল ওয়ার্ল্ডকাপ দেখেছিলাম ১৯৯৮ তে। তখন আমি ক্লাস ৮এর ছাত্র।



আমার বড় ভাইয়ের তখন ফ্রান্সে যাবার কথা আমার আম্মার এক আত্মীয়ার বরের ব্যবসা ছিলো ফ্রান্সে।... ...বাকিটুকু পড়ুন

অহনার কীর্তিকলাপ, কিংবা পাগলামি, কিংবা ভালোবাসা

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১:২১

অহনা খুব জ্বালাতন করতো, অর্থাৎ খুব জ্বালাত,
বা বিরক্ত করতো আমাকে, যেমন, হঠাৎ হঠাৎ মাঝরাতে
মোবাইলে কল করে বলতো, ‘তুই যে ঘুমিয়েছিস, ঘুমানোর
আগে কি আমার কথা ভেবেছিস? বল, কতবার ভেবেছিস?
তাহলে একবার... ...বাকিটুকু পড়ুন

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

×