somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরআন ও হাদীসের আলোকে যুগের ইমাম

০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রাহমানির রাহিম


“ মান মা-তা ওয়া লাম ইয়া’রিফ ইমামে যামানিহি ফাক্বাদ মা-তা মি-তাতান জাহিলিয়্যা।” ( মশহুর হাদীস)

অর্থ : “ যে ব্যক্তি তার যুগের ইমামকে না চিনে মৃত্যুবরণ করলো সে অবশ্যই জাহিলিয়্যাতের মৃত্যুবরণ করলো। ”

এই হাদীসটির মত আরো কয়েকটি হাদীস আছে । যেমন ঃ

“ যে ব্যক্তি মারা গেলো অথচ তার গলায় বায়াতের রশি ছিলোনা সে কুফুরীর মৃত্যুবরণ করলো ।”

( সহী মুসলিম কিতাবুল ইমারা খন্ড -৩, হাদিস নং ১৮৫১ । দারুল ফিকর পাবলিকেশসন, বৈরুত লেবানন ।)

“ যে ব্যক্তি ইমাম ছাড়া মৃত্যুবরণ করলো সে কুফুরীর মৃত্যুবরণ করলো। ” ( মুসনাদে আহমাদ, ৪র্থ খন্ড, পৃষ্ঠা ৯৬, দারুল ফিকর, বৈরুত , লেবানন ।)

এই হাদিস তিনটি থেকে এটাই বুঝা যাচ্ছে যে, বায়াত ও অনুসরণ ছাড়া মারেফাত অর্জন সম্ভব নয় । আর এ কারণে আহলে কিতাব ( ইহুদী ও খ্রিষ্টান) নবী (সঃ )কে ভালোভাবে চিনলেও তাঁর অনুসরণ করতো না বলে তাদের এ চেনার কোন মূল্য ছিলো না । আল্লাহ রাব্বুল ইযযাত কোরআনে বলেছেনঃ

“ যাদেরকে কিতাব দেয়া হয়েছে তারা তাঁকে ( নবী সা.)কে চিনে সেভাবে যেভাবে তারা তাদের সন্তানকে চিনে । ” ( বাকারাহ ঃ ১৪৬, আনয়াম-২০ )

কারণ তাওরাত ও ইঞ্জিলে নবী (সঃ) এর বৈশিষ্ট্য ও গুণাবলী স্পষ্টভাবে উল্লেখ ছিল যার কারণে তারা নবী (সঃ) এর আগমনের জন্য অপেক্ষাও করতো ।

কিন' কোরআন কি বলেছে যে সকল যুগে একজন ইমাম থাকা জরুরী ?

অবশ্যই । আল্লাহপাক কিয়ামত সম্পর্কে বলেছেন “ সেই দিন আমরা প্রত্যেক ব্যক্তিকে তার ইমামসহ ডাকবো” ( বনি ইসরাইল-৭১)

সেজন্যই সকল যুগে একজন ‘হাক্ব ইমাম’ থাকা এবং তাঁর আনুগত্য করা বাধ্যতামূলক । এই আনুগত্যের কারণে ঐ ইমামের সাথে প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে ।

কিন' একটি প্রশ্ন থেকে যায় যে, ‘ বাতিল ইমাম’ ও কি হতে পারে ? অবশ্যই । প্রত্যেক ব্যক্তি , যে এমন দীনের অনুসরণ করে যার অনুসরণের অনুমতি আল্লাহ তাকে দেন নি সে ব্যক্তি বাতিল ইমাম’ এর অনুসারী এবং কিয়ামতের দিন ঐ ব্যক্তিকে সেই ইমামের সাথেই ডাকা হবে এবং তার সাথেই তাকে জাহান্নামে পাঠানো হবে ।

যেরকম ফেরাউন সম্পর্কে আল্লাহ বলেছেন, ‘সে কিয়ামতের দিন তার সমপ্রদায়ের অগ্রভাগে থাকবে এবং সে তাদেরকে নিয়ে আগুনে প্রবেশ করবে’ । ( হুদ ঃ ৯৮ )

প্রশ্ন হতে পারে আল্লাহর অনুমতি ছাড়া কোন মানুষের আনুগত্য করা কি জায়েয ? আনুগত্য পাওয়া শুধু আল্লাহরই অধিকার যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের রিয্‌ক দিয়েছেন এবং সকল প্রকারের নেয়ামত প্রদান করেছেন । আর এজন্য আল্লাহ রাব্বুল ইযযাত আমাদেরকে যদি কোন ব্যক্তির আনুগত্য করার আদেশ দেন তাহলে তাঁর আনুগত্য করা আমাদের জন্য ওয়াজিব । এজন্য আল্লাহ তায়ালা বলেছেন,
“ আনুগত্য কর আল্লাহর, আনুগত্য কর রাসুলের এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর ( আদেশের দায়িত্ব-প্রাপ্ত) তাঁদের ।” ( নিসা ঃ ৫৯ ) এবং আরো বলেছেনঃ

“ রাসূল এই উদ্দেশ্যেই পাঠিয়েছি যে আল্লাহর অনুমতিতে তাঁর আনুগত্য করা হবে। ”
( নিসা : ৬৪ )
রাসূলের আনুগত্য এজন্যই ওয়াজিব হয়েছে যে আল্লাহ এর অনুমতি ও আদেশ দিয়েছেন ।

এখন বুঝতে হবে আয়াতে উল্লেখিত ‘ আদেশের দায়িত্বপ্রাপ্ত’ ( উলিল আমর ) কারা যাদের অনুগত্য আল্লাহ ওয়াজিব করেছেন ? যখন এই আয়াত নাযিল হলো তখন নবী (সঃ)কে ‘ উলিল আমর’ বা আদেশের দায়িত্বপ্রাপ্তদের সম্পর্কে প্রশ্ন করা হলো । তখন তিনি (স.) বললেন, “ উলিল আমর হচ্ছেন আলী (আ.) এবং ঐ ইমামগণ যারা তার সন্তানদের মধ্য থেকে হবে।” ( ফারায়েদুস সিমতাঈন, খন্ড ১, পৃষ্ঠা ৩১৪, হাদীস নং-২৫০, তাফসীরে তাবারী- খন্ড ৫, পৃষ্ঠা ৭৯ )

ফখরুদ্দীন রাযী তার তাফসীরে কাবীরে এই আয়াত সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছেন । তিনি বলেন, সকল যুগে উলিল আমর থাকা অত্যাবশ্যক । উল্লেখিত কারণে যে আয়াতে যাদেরকে সম্বোধন করা হয়েছে তারা ঐ সকল লোক যারা সুদীর্ঘকাল ধরে ঈমান আনতে থাকবে । আর এ থেকে উলিল আমরের নিষ্পাপ হওয়াটাও প্রমাণিত হচ্ছে । কারণ এখানে তাদের আনুগত্যকে নবী (স.) এর আনুগত্যের সমান বলা হয়েছে । ( তাফসীরে ক্বাবীর ৩য় খন্ড, পৃষ্ঠা ৩৫৭ )

রাসূল (সঃ) বলেছেন : “ আমার পরে ১২ জন আমীর হবেন সবাই কুরাইশ থেকে।” ( বোখারী ৬ষ্ঠ খন্ড, হাদীস নং ৬৭৯৬ )

তিনি (স.) আরও বলেছেন: “ আমার পরে ১২ জন ইমাম, সবাই বনি হাশেম থেকে । ” ( ইউনাবিয়ুল মুয়াদ্দাত, পৃষ্ঠা ৪৪৫ ইস্তাম্বুল)

ইবনে আরাবী নিজের কিতাব ইবক্বাউল ক্বাইয়্যিম-এ ২৬৬ নং অধ্যায়ে লিখেছেন, ‘ তোমরা নিঃসন্দেহে জেনে নাও মাহদী (আ.) আত্মপ্রকাশ করবেন... ....
তিনি রাসূল (স.} এর বংশধর এবং ফাতেমা (সা. আ.) এর সন্তান হবেন, তাঁর দাদা হুসাইন বিন আলী ইবনে আবিতালিব ( আ.) , তাঁর বাবা আল হাসান আল আসকারী, ইবনুল ইমাম আলী নাক্বী ইবনুল ইমাম মুহাম্মদ তাক্বী ইবনুল ইমাম আলী আল যেযা ইবনুল ইমাম আল কাযিম ইবনুল ইমাম আস সাদিক, ইবনুল ইমাম আল বাক্বির ইবনুল ইমাম যয়নুল আবেদীন আলী ইবনুল ইমাম আল হোসাইন, ইবনুল ইমাম আলী ইবনে আবিতালিব ( আ.), তাঁর নাম রাসূল (স.) এর নামে হবে । মুসলমানরা তাঁর হাতে বায়াত হবে রুক্‌ন ও মাক্বামের মধ্যখানে.....।

ইমাম মাহদী (আ.) ইমাম হাসান আল আসকারী ( আ.) এর সন্তান । তিনি ২৫৫ হিজরিতে জন্ম গ্রহণ করেন ।

জন্মের পর থেকে তাঁর পিতা তাকের শত্রুর ভয়ে লোক চক্ষুর অন্তরালে রেখে ছিলেন । ২৬০ হিজরিতে শত্রুরা তাঁর পিতাকে গ্রেফতার করে হত্যা করে । একই সময় আল্লাহ ইমাম মাহদী ( আ.) কে রক্ষা করার জন্য তাঁকে অদৃশ্য করে ফেলেন । ২৬০ হিজরি থেকে ৩২৯ হিজরি পর্যন্ত সল্পকালী অন্তর্ধানে ছিলেন। এই সময় তিনি একের পর এক ৪ জন বিশ্বস- প্রতিনিধির মাধ্যমে জনগণের সাথে যোগাযোগ রক্ষা করতেন । ৩২৯ হিজরি থেকে এখন পর্যন্ত- তিনি আল্লাহর ইচ্ছায় দীর্ঘ মেয়াদী অন্তর্ধানে আছেন । যখন আল্লাহর আদেশ হবে তিনি মানব জাতিকে উদ্ধারের জন্য আবির্ভূত হবেন ।

এ দীর্ঘ জীবন কোন আশ্চর্য জনক ও নতুন বিষয় নয় । বিশ্বাসীদের মধ্যে হযরত নূহ (আ.) ও হযরত খিজির (আ.) এবং ইলিয়াস ( আ.) এবং ইসা ( আ.) দীর্ঘ জীবন লাভ করেছেন । আর অবিশ্বাসীদের মধ্যে ইবলিস ( শয়তান ) আর দাজ্জাল দীর্ঘ জীবন লাভ করেছে ।
এ ধরনের হাদীস যাহাবী ‘ সিআরুন আলামুন নুবালা, খন্ড-১৩ পৃষ্ঠা ৪১, শিবলাঞ্জী নুরুল আবসারে পৃষ্ঠা ১৮৬ সিবতে ইবনে জওযী তাকীরাতুল খাওয়াস এ পৃষ্ঠা ৩৬৩ তে উল্লেখ করেছেন ।

শিবলাঞ্জি ও ইবনে সাব্বাঘ মালিকী বলেছেনঃ “ যখন মাহদী ( আ.) আত্মপ্রকাশ করবেন তখন তিনি কাবাগৃহে নিজের পিঠ ঠেকিয়ে অবস'ান নিবেন, আর তাঁর ৩১৩ জন পুরুষ তাঁর আনুগত্য করবেন। সর্বপ্রথম তিনি এই আয়াতটি বলবেন, ‘বাক্বিয়াতুল্লাহি খাইরুল্লাকুম ইন কুনতুম মুমিনীদ ( হুদ-৮৬ ) এবং বলবেন ‘ আমিই বাক্বয়াতুল্লাহ, আল্লাহর খলিফা এবং তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে কর্তৃত্বকারী। যেকেউ তাকে সালাম করে বলবে আসসালামু আলাইকা ইয়া বাকীয়াতুল্লাহি ফীল আরদ”
( নূরুল আবছার- পৃষ্ঠা ১৭২, আলফুসুলিল মুহিম্মা- অধ্যায় ১২ )

ইমাম মাহদী ( আ.) এরপর তাঁর ৩১৩ জন বিশ্বস- কমান্ডার ও পৃথিবীর বিভিন্ন স্হানে তাঁর সাহায্যকারীদের দ্বারা এই পৃথিবীকে অন্যায় অত্যাচার থেকে মুক্ত করে পবিত্র করে দিবেন ।
এ সম্পর্কে নবী (স.) বলেছেন,

‘ মেহদী আমার আহলে বায়েত থেকে হবে এবং যমিনকে সেরুপ ন্যায়বিচার ও সাম্যে পূর্ণ করে দিবে যেরুপ অন্যায় ও অত্যাচার দিয়ে তা পূর্ণ ছিল ।
( মুসনাদে আহমাদ, খন্ড-৩, পৃষ্ঠা ৩২৭)

ইমাম মাহদী ( আ.) এর আগমনের আলামত সম্পর্কে যে হাদীসগুলো রয়েছে তা পড়ার পর বোঝা যায় যে তাঁর আগমন অত্যন্ত- নিকটবর্তী । যেমন রাসূল (স.) বলেছেন, “ একদল লোক পূর্ব দিকে থেকে বের হবে যারা তাঁর আগমনকে লক্ষ্য রেখে সৈন্যবাহিনী প্রস্তুত করবে ।” ( সুনানে ইবনে মাযা, খন্ড - ৩, হাদীস নং - ৪০৮৮ ) #

http://www.iqna.ir/bn/Imam_zaman.php


Books written about His Eminence, Imam Mahdi (a.s)
Click This Link
Multimedia ও Articles & Scholarly Publications
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×