--------------------------------------------------
যদি পৃথিবীটা উল্টো হত, আমি হয়ত পাখি হতাম;
আকাশে উড়তাম। নদীতে হয়ত সাতার কাটতাম সাপ হয়ে,
হয়ত বাগানের ফুল হতাম। নয়ত আকাশের তারা।
যদি সত্যি পৃথিবীটা উল্টো হত, মানুষগুলো কি পায়ে চলত?
হাতিদের কি হত?
যদি এমন হত, মাছেরা কথা বলছে; পাখিরা হুকুম জারি করছে।
পৃথিবীটা যদি উল্টো হত, পড়া-শোনা থাকত পশুদের জন্যে
মানুষেরা হত গরুর মত। গরু যেমন ঘাস খায়, দুধ দে তেমনটা।
তাহলে এই কবিতাটা কি কেউ লিখত?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

