somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোকাবহ আগষ্টের নতুন তথ্য ও দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া

১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজারের লাগাম টানা যাচ্ছে না। ১২ আগষ্টের ইত্তেফাকের প্রধান শিরোণাম এটি। বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অস্থির হয়ে উঠছে নিত্যপণ্যের বাজার। কোনোভাবেই দ্রব্যমুল্যের উলস্নম্ফনের লাগাম টানা যাচ্ছে না। ব্যবসায়ীদের সঙ্গে সরকারের দফায় দফায় বৈঠকে নানা প্রতিশ্রুতি, আশ্বাস, ঘোষণা- কোন কিছুই বাস্তবে কার্যকর হচ্ছে না। ব্যবসায়ীরা মন্ত্রীদের সঙ্গে যে ওয়াদা করছেন তা কেবল লোক দেখানোই সার। সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক কেবলই মিষ্টি কথার ফুলঝুরি। দাম বেড়েছে ডাল-ছোলা-চিনির। খুচরা বাজার এখণ যেন �রেসের ঘোড়া�। তথাকথিত ডিও (ডেলিভারি অর্ডার), মজুদদারি আর সিন্ডিকেটের আবর্তে পড়ে দামের সঙ্গে তাল মেলাতে হিমমিশি খাচ্ছে সাধারন ক্রেতা।

প্রধান খবরে নিচে এক কলামের আরো দুটি সংবাদ দিয়েছে পত্রিকাটি। একটি গোস্তের মুল্য নির্ধারনি তালিকা। সেখানে বলা হয়েছে রমজানে গরুর গোস্ত ২১০ টাকা ও খাসির গোস্তের দাম হবে ৩০০ টাকা। অন্যটিতে দ্রব্যমল্য বৃদ্ধির জন্য বাণিজ্যমন্ত্রী মধ্যস্বত্বভোগীদের দায়ি করেছেন।

রমজানকে সামনে রেখে বাংলাদেশে বিশাল বাণিজ্য হয়। গণমাধ্যমে এনিয়ে খবরের ব্যাপক ছড়াছড়ি দেখা যায়। সরকারেরও ব্যাপক তোড়জোড় লক্ষ করা যায়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। দৈন্যন্দিন ভোগ্যপণ্য বিশেষ করে কাচা তরিতরকারি, মাছ, গোস্ত এবং অন্যান্য খাদ্য দ্রব্যের দাম বেড়ে যায় মুসলমানদের রোজা পালনকে সামনে রেখে। কিন্তু এর ফলে সৃষ্ট উচ্চ মুল্যের মাশুল গুনতে হয় সমাজের সব শ্রেণী পেশার মানুষকে।

এদিন পত্রিকাটিতে দুই কলামের আরেকটি সংবাদ দেখা গেল। শিরোনাম হলো, হোটেল বয় থেকে কোটিপতি। খবরের বিস্তারিত বিবরণে লেখা হয়েছে, জাল টাকার ব্যবসা করে হোটেল বয় থেকে কাওসার হামিদ এখন কোটিপতি। পরিবারের সদস্যদের নিয়ে বিলাসবহুল জীবন যাপন করে। নিয়মিত খাওয়া দাওয়া করে ফাইভ স্টার হোটেলে। রাজধানীসহ সারাদেশে তার অর্ধশতাধিক এজেন্ট রয়েছে। লাখ লাখ মানুষ তার প্রতারণার শিকার। খবরে প্রতারণার বিষয়টি আরো বিস্তারিত দেওয়া হয়।

জাল টাকার বিস্তার রোধ অতীব প্রয়োজনীয়। এক্ষেত্রে গণমাধ্যম সরকারের অপরাধ দমন সংস্থার পাশাপাশি গুরুত্বপর্ণ ভমিকা পালন করবে। গনমাধ্যমের এপ্রোচ হবে অপরাধ ব্যক্তি নয়। আবুল খায়েরের করা ইত্তেফাকের প্রথম পাতায় অভিযুক্ত ব্যক্তির ছবি সংযোজিত সংবাদটিতে অপরাধের চেয়ে ব্যক্তিগত আক্রমনটি প্রাধান্য পেয়েছে। জাল টাকার বিস্তারের সঙ্গে অনেকে জড়িত আছেন। এ ধরনের হাজারো অপরাধমুলক কর্মকান্ড করে শত শত মানুষ কোটিপতি হয়েছেন আমাদের দেশে। শুধু একজন ব্যক্তি যখন টার্গেট হয়ে যায় তখন নিউজটির উদ্দেশ্যপুর্ন বলে মনে হতে পারে। সাধারণত ইত্তেফাক এধরনের ব্যক্তিকেন্দ্রীক সংবাদ করে না। যা সাধারণত দেখা যায় প্রথম আলো ও যুগান্তরে।

এদিন সমকালের প্রথম পাতায় এক কলামের সংবাদ �বাংলাদেশসহ ৫ দেশ কেঁপে উঠেছিল ভূমিকম্পে�। সাবহেড করা হয় সুনামি সতর্কতা জারির পর প্রত্যাহার। ইত্তেফাক ছাড়া প্রথম শ্রেণীর অন্য সব পত্রিকায় খবরটি এসছে। প্রবল ভূমিকম্পে সুনামির আশংকা নিয়ে বাংলাদেশসহ এশিয়ার আরো ৫ দেশ জেগে উঠেছিল সোমবার গভীর রাতে। বাংলাদেশে মোট দু�দফায় ৫ থেকে ১০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে সাত দশমিক ছয়। সুনামির আশংকায় বাংলাদেশের উপকলীয় জেলাগুলোর ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচীর ৪২ হাজার স্বেচ্ছাসেবককে সতর্ক রাখা হয়েছিল।

মানবজমিন প্রধান শিরোণাম করেছে, �সাকিবের সেঞ্চুরি, উত্তেজনাপর্ণ ম্যাচে বাংলাদেশের জয়।� ট্যাবলয়েডটির পুরো ছয় কলামেই বিজয়ীদের ছবি দিয়ে সংবাদটি দেয়া হয়েছে। দেশের সব পত্রিকাই জিম্বাবুয়ে সাথে দ্বিতীয় একদিনের ম্যাচে জয়ের খবরটি ভালো কাভারেজ দিয়ে ছেপেছে। তবে ওয়েস্টইন্ডিজ সফরে বাংলাদেশ দল যেহারে জিতে চলেছে এখন জয়ের কোনো খবর অতটা গুরুত্ববাহি নয়। এখন যদি বাংলাদেশ পরাজিত হয় তবেই সে খবর আরো বেশি গুরুত্ববাহি হতে পারে।

এদিন নয়া দিগন্তে পত্রিকাটির ভারত প্রতিনিধির একটি খবর সবার দৃষ্টি কাড়ার মতো। বক্স করে ছাপানো ওই সংবাদের শিরোণাম ছিল, �ভারতকে খন্ডবিখন্ড করতে চীনের উদ্যোগ নেয়া উচিত�। চীন সরকারের একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞের লেখা একটি নিবন্ধ ভারতের নীতিনির্ধারকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই চীনা বিশেষজ্ঞ তার নিবন্ধে বলেছেন, বেইজিংয়ের উচিত হবে ভারতকে ২০ থেকে ৩০ টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করার উদ্যোগ গ্রহণ করা। আর এজন্য চীনের বন্ধু রাষ্ট্র পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এমনকি ভুটানেরও সাহায্য নেয়া যেতে পারে। ভারত ও চীনের মধ্যে ত্রয়োদশ সীমান্ত বৈঠকের সময়েই নিবন্ধটি প্রকাশিত হলো।

পত্রিকাটি প্রথম পাতার মাঝামাছি বড় করে একটি ছবি ছেপেছে। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, খাগড়াছড়ি ও তিন পার্বত্য জেলা থেকে সেনা-বিডিআর-আনসারসহ নিরাপত্তা বাহিনীর ক্যাম্প প্রত্যাহার অব্যাহত রয়েছে। গতকাল খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ছোট পানছড়ি বিডিআর ক্যাম্প প্রত্যাহারের জন্য ক্যাম্পের মালামাল ভেঙ্গে নিয়ে যাওয়ার খবর শুনে ফাতেমা নগর মোলস্নাপাড়া এলাকার নারী-পুরুষ-শিশু রাস্তা অবরোধ করে মালামাল আটকে দেয়। পাশেই এক কলামের একটি সংবাদের শিরোনাম,�পানছড়ি বিডিআর ক্যাম্প প্রত্যাহার না করার দাবিতে বাঙ্গালিদের বিক্ষোভ।�

ভারত ৪০ বছরের মধ্যে এই প্রথম টিপাইমুখ সম্পর্কে সব তথ্য দিয়েছেঃ রাজ্জাক। ১৩ আগস্টের ইত্তেফাকে দুই কলামের একটি সংবাদ। জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেছেন, সংসদীয় দলের টিপাইমুখ প্রকল্প সফরকালে ভারতীয় পক্ষ আমাদের আশ্বস্ত করেছে যে, বন্ধুপ্রতিম রাস্ট্র হিসেবে বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো প্রকল্প বাস্তবায়ন করবে না তারা। তারা এ প্রকল্পের বিষয় যাবতীয় তথ্য আমাদের দিয়েছে। এটা আমাদের জন্য একটি খুশির খবর যে, চলিস্নশ বছরের মধ্যে এই প্রথমবারের মতো টিপাইমুখ সম্পর্কে যাবতীয় তথ্য উপাত্ত পাওয়া গেল। বিভিন্ন ইলেকট্রনিক মিডয়ায় রাজ্জাকের এই বক্তব্য গুরুত্বে সাথে আসলেও প্রিন্টমিডিয়ায় সেভাবে আসেনি।

এদিন সমকালের প্রধান শিরোণাম, �৩ হাজার নতুন জওয়ান নিয়োগের প্রস্তাব।� বিডিআরের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে অস্থায়ী ভিত্তিতে তিন হাজারের বেশি লোকবল নিয়োগ দেওয়ার জন্য স্বরাষ্টমন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছে বিডিআর কর্তৃপক্ষ। বিপুল সংখ্যক বিডিআর সদস্য গ্রেফতার থাকায় সৃষ্ট শুণ্যতা পূরণ করতে এ প্রস্তাব দেওয়া হয়েছে। �বিডিআর কার্যক্রম স্বাভাবিক হয়নি, আড়াইমাসের মধ্যে মামলার চার্জশিট হতে পারে।� সংবাদের ভিতরে ইনসেটে একথাগুলো সেটে দেওয়া হয়েছে।

পত্রিকাটি ওইদিন বেশ গুরুত্বসহ আরেকটি খবর ছাপিয়েছে। শিরোণাম করা হয়েছে, মুক্তিযুদ্ধে অপকর্মের দায়ে সাঈদীর বিরুদ্ধে মামলা। তার উপরে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর একটি ছবি দেওয়া হয়েছে। নিচে বডি হরফের চেয়ে বড় ফন্টে লেখা হয়েছে, সরকার মনে করে তিনি যুদ্ধাপরাধী, তাই দেশ ত্যাগে বাধা দেওয়া হয়েছেঃ অ্যাটর্নি জেনারেল।

খালেদা জিয়াসহ ৬ জনকে আদালতে হাজিরের নির্দেশ। এখবরটি সমকাল দুই কলামে ছেপেছে। খবরের বিস্তারিত বিবরনে বলা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ছয়জনকে আগামি ৩০ আগষ্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। একই খবর যুগান্তর খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ ৫ কলামে ছেপেছে।

মানবজমিনে এদিন সালাউদ্দিন কাদের চৌধরীর বক্তব্য নিয়ে একটি খবর দিয়েছে। তিনি বলেছেন, নির্বাচনের তিন প্রকৌশলীকে হাইকোর্টের বারান্দায় নিয়ে যাবো। শিক্ষাগত যোগ্যতা নিয়ে অসত্য তথ্য দেয়ার অভিযোগে সংসদ সদস্যপদ খারিজ নিয়ে নির্বাচন কমিশনের উদ্যোগকে �অসাংবিধানিক� উল্লেখ করে তিন কমিশনারের বিরুদ্ধে মামলার ঘোষণা দেন। পত্রিকাটি প্রথম পাতার আরেকটি খবরে জানাচ্ছে, বঙ্গবন্ধুর অস্ত্র জাদুঘরে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষের পাতায় তারা ব্যরিস্টার মওদুদের পার্বত্য চট্টগ্রাম থেকে সৈন্য প্রতাহার করে নেয়ার বিষয় একটি মন্তব্য ছেপেছে। মওদুদ বলেছেন, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার ফলে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি প্রত্যক্ষ হামলার আশংকা তৈরি হযেছে।

১৫ আগষ্ট বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এবারে এদিনটি একটি ভিন্নভাবে পালনের চেষ্ট হচ্ছে। বিশেষ করে পাড়ায় মহলস্নায় কালোব্যানারে ছেয়ে গেছে। দেয়ালে লিখন হয়েছে সর্বত্র। পত্রিকাগুলো ১৪ আগষ্ট বিশেষ করে মন্তব্য পাতায় মুজিবের ওপর আর্টিকেল ছেপেছে। ১৫ আগষ্ট পত্রিকার বাইরে ভেতরে সব যায়গায় স্টোরি থাকবে। ১৪ আগষ্ট আমাদের সময় পত্রিকায় পর পর তিন কলামের দুটি হেডলাইন দেখা গেল। সালাউদ্দিন কাদেরের ছবি দিয়ে উপরে তিনকলামের হেড লাইন, �পঁচাত্তরের রাজনৈতিক প্রেক্ষাপট ১৫ আগষ্ট ছাড়া কোনো বিকল্প ছিল নাঃ সাকা চৌধুরী�। বিগত অনির্বাচিত সরকার সম্পর্কে সালাউদ্দিন কাদেরে বক্তব্য খবরের ভেতরে ঠুকিয়ে দেয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের সংবিধানের ওপর গণধর্ষণ চালানো হয়েছে অভিযোগ করে বিএনপি নেতা সাকা চৌধুরী বলেছেন, ওয়ান ইলেভেন তৈরিতে যাদের ভূমিকা ছিল তারা সর পাল্টেছে। সংশিস্নষ্টরা ঐক্যবদ্ধ হয়ে �আমি না� নামে একটি ক্লাব গঠন করেছে। দিন যাচ্ছে আর আমি না ক্লাবের সদস্য সংখ্যা বাড়ছে। এই ক্লাবের সদস্য আনোয়ার চৌধুরী, জেমস মরিয়ার্টি, মইন ইউ আহমেদ বলেছেন �আমি না�। আমেরিকায় পলাতক ডিজিএফআইয়ের বারিও গতরাতে ফোন করে বলেছে, �স্যার ওয়ান ইলেভেনের পিছনে আমি ছিলাম না।� কিন্ত বাস্তবতা অনেক আগেই ফাঁস হয়েছে। পত্রিকাটি এর পর মুজিব হত্যাকন্ড সম্বন্ধে সাকার বক্তব্য তুলে ধরে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আরেফিন সিদ্দিকের ছবি দিয়ে নিচেই তিন কলামে করা সংবাদটি হেডলাইনটি ছিল, �বঙ্গবন্ধুর কাঙ্খিত বাকশাল মডেল প্রতিষ্ঠিত হলে দেশ অনেকদূর এগিয়ে যেত।� বিস্তারিত বিবরনে ভিসি বলেন,�৭২ এর সংবিধানে ফিরে গেলে দেশে বাকশালের সৃষ্টি হবে না। ৭২ এর সংবিধানে বাকশালের কথা ছিল না। বাকশাল ধারণাটি ছিল সাবেক সোভিয়েত সরকার ব্যবস্থার মতো একটি মডেল। তিনি বলেণ, বঙ্গবন্ধু বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে। এর মাধ্যমে তিনি সম্পদের ওপর রাষ্ট্রের মালিকানা আরো বাড়িয়ে সম্পদের সষম বন্টন করতে চেয়েছেন। কিন্ত বঙ্গবন্ধু নিহত হওয়ার পর এ ধারণা স্তিমিত হয়ে পড়ে। একইদিন পত্রিকাটির শেষের পাতায় একটি শিরোনাম ছিল, �বঙ্গবন্ধুকে গোসল করানো হয় ৫৭০ সাবান দিয়ে তিনখানা সাদা শাড়ি দিয়ে বানানো হয় কাফন�।

শোকাবহ আগষ্ট ও নতুন তথ্য

প্রথম আলো বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যারহস্য নিয়ে একটি সিরিজ রিপোর্ট ছাপছে। পত্রিকাটির সহকারি সম্পাদক মিজানুর রহমানের করা ওই প্রতিবেদনে বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্যপ্রমান তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শেখ মুজিবের নানা বয়সের ছবি ছাড়াও সংশিস্নষ্ট বিভিন্ন ব্যক্তির ছবি ছাপানো হচ্ছে ওই প্রতিবেদনে। �শোকাবহ আগষ্টঃ নতুন তথ্য� এই শেস্নাগান ব্যবহার করা হচ্ছে সবার উপরে। প্রতিবেদনের দ্বিতীয় কিস্তিতে হেডলাইন করা হয়েছে �অভ্যুত্থানকারিরা মুজিবকে হত্যার চেয়ে বেশি কিছু ভাবেনি।� প্রথম কিস্তির শিরোণাম ছিল, �জিয়ার পক্ষে ফারুক-রশিদ অস্ত্র কিনতে মার্কিন দূতাবাসে যান।� মিজানুর রহমান শুরু করেছেন এভাবে, ইতিহাসের পর্দা ধীরে ধীরে সরে যাচ্ছে, সত্য উন্মোচিত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের অগোচরে ১৯৭২ সালেই মেজর ফারুক রহমান রহস্যজনকভাবে ঢাকার মার্কিন দুতাবাসে গিয়েছিলেন অস্ত্র সরবরাহের ব্যপারে আলোচনা করতে। এরপর বছর না ঘুরতেই ১৯৭৩ সালের ১১ জুলাই একইভাবে অস্ত্র সংগ্রহের জন্য মার্কিন দূতাবাসে যান আরেকজন মেজর। তিনি ফারুকের ভায়রা ভাই মেজর রশিদ। রশীদ ওই সময় তৎকালীন ব্রিগেডিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বাধীন একটি কমিটির পক্ষে সেখানে যান। এই ঘটনার ২৪ মাসের মধ্যে মুজিববিহীন বাংলাদেশে সম্ভাব্য ভারতীয় হামলা প্রতিহত করতে ফারুক-রশিদ ও জিয়াউর রহমান আলাদাভাবে সেই যুক্তরাষ্ট্রের কাছেই সামরিক সহায়তার জন্য ধরনা দেন। প্রথম কিস্তিতে দুজন মেজরের অস্ত্র কেনা সংক্রান্ত কানেকশন দেখিয়ে মুজিব হত্যাকান্ডের সঙ্গে জিয়ার সংযোগ সেতু রচনার চেষ্টা ছিল লক্ষণীয়। প্রতিবেদক কোথাও উলেস্নখ করেন নি জিয়ার সাথে ওই দুই মেজরের আলাপ আলোচনা ও বৈঠকের কথা।

আরটিভিতে প্রতিবেদক মিজানুর রহমানের সঙ্গে সাবেক সেনা প্রধান মে� জে� অব� সফিউলস্নাহ এবং সাবেক উদ্ধতন সেনা কর্মকর্তা মে� জে� অব� মইনুলের একটি টক শো অনুষ্ঠিত হয়। প্রথম আলোর ধারাবাহিক প্রতিবেদন এবং আরটিভির টক শোর সুত্র ধরে আমার দেশ, �মার্কিন দূতাবাসে গিয়ে অস্ত্র কেনার বৈঠক; সফিউলস্নাহ ও মইনুল বললেন অকিশ্বাস্য ও অসম্ভব ব্যাপার� শিরোণামে একটি খবর ছাপে ১৪ আগষ্ট। এই খবরে দুই সেনা কর্মকর্তার সাক্ষাৎকার নতুন করে তুলে ধরা হয়। আমার দেশের রিপোর্টে বলা হয়েছে প্রথম আলোয় অস্ত্র কেনার যে খবর দেয়া হয়েছে সে ব্যাপারে দুই সেনা কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলেন এটি গ্রহণযোগ্য নয় যে, কোনো মেজর বা ক্যাপ্টেন মার্কিন দূতাবাসের মতো যায়গায় গিয়ে একটি দেশের পক্ষে অস্ত্র কেনার প্রস্তাব দিলেন আর সেটিকেই যাচাই বাছাই না করে গুরুত্ব দিয়ে সেই দূতাবাস ওয়াশিংটনে সেই বার্তা পাঠিয়ে দিল।

মইনুল বলেন আমি নিজেও রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছি। এ রকম কোনো যোগাযোগ কোনো ক্যাপ্টেন বা মেজর করে থাকলে, সেই দূতাবাস এ জাতীয় তথ্য কেন্দ্রে পাঠালে সংশিস্নষ্ট কূটনীতিকদের চাকরি থাকার কথা নয়। সফিউলস্নাহ বলেন, প্রথমত� জিয়াউর রহমান অস্ত্র সংগ্রহ সংক্রান্ত কোনো কমিটি বা উপকমিটির প্রধান ছিলেন না। আমিই ছিলাম সে কমিটির প্রধান। জিয়াউর রহমানসহ আরো অনেকে এর সদস্য ছিলেন। সব দায়িত্ব ছিল আমার উপর। তাই প্রথম আলোয় প্রকাশিত বক্তব্য সঠিক নয়। ফারক-রশিদ এ কমিটির কেউ ছিলেন না আমিও তাদের কোথাও পাঠাইনি। সফিউলস্নাহ বলেন, আমি ঠিক জানি না কেন এমন প্রচার করা হচ্ছে।

মিজানুর রহমান খান লিখেছেন, যক্তরাষ্ট্র ১৯৯৬ সালে ফ্রিডম অব ইনফরমেশন এক্টের আওতায় মার্কিন পররাষ্ট্র দফতর ও জাতীয় মহাফেজখানা ২৫ বছরের মেয়াদোত্তীর্ণ দলিল শর্ত সাপেক্ষে প্রকাশ করে থাকে। সেসব নির্ভরযোগ্য সুত্রে পাওয়া নিঙ্ন-ফোর্ড প্রশাসনের বেশ কিছু মুল দলিলের অনুলিপির ভিত্তিতে এই ধারবাহিক প্রতিবেদন তৈরি করা হয়েছে। মিজানুর রহমানের লেখা প্রতিবেদনের তৃতীয় কিস্তিতে তৎকালীন আওয়ামীলীগের খন্দকার মোশাররফের ভূমিকার কথা তুলে ধরা হয়। এবং এর পরের কিস্তিতে মুজিব হত্যা পরবর্তী পাকিস্তানের প্রধানমন্ত্রী ভট্টোর ভূমিকার কথা বিস্তারিত তলে ধরা হয়।

থানায় তদবিরবাজদের দৌরাত্ম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এখন তদবিরবাজদের হাতে জিম্মি হয়ে পড়েছে। সাধারণ মানুষের অভাব অনুযোগের দিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে তাদের দৌড়াতে হচ্ছে তদবিরবাজদের পেছনে। মেগাসিটি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য থানার সংখা বাড়ানো হয়েছে কিন্তু মানুষের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে তা বলা যাবে না। বিগত অনির্বাচিত সরকারের সময়ে মেট্রোপলিটন পুলিশের মধ্যে একধরনের কৃত্রিম পরিবর্তন লক্ষ্য করা গেছে। পুলিশ কিছু কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের প্রতি ভালো আচরণ করতে দেখা গেছে । এ ধরনের আচরন খুব ক্ষনস্থায়ী। বিশেষ করে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর তা আবার আগের চেহারায় ফিরে গেছে। বিষয়টি নিয়ে পত্রিকাগুলো খবর দিয়েছে।

শুধু থানা পুলিশই নয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও ব্যস্ত থাকতে হচ্ছে তদবিরে। এ সুযোগে অনেক পুলিশ সদস্য জড়িয়ে পড়ছেন নানা দুর্নীতিতে। বাড়ি, জমি, দোকানপাটসহ সম্পদ দখলে পুলিশ সহায়তা করছে প্রতিপক্ষকে। কয়েকজন এরই মধ্যে হাতে নাতে ধরাও পড়েছেন। তদবিরবাজদের কারণে রাজধানীতে মিথ্যা মামলার সংখ্যাও বেড়ে চলেছে। রাতের বেলায় থানায় রীতিমতো তদবিরবাজদের ভীড় জমে যায়। তাদের কারনে সাধারণ অভিযোগকারিরা পুলিশের কাছে ঘেষতে পারে না। অনেক সময় তাদের বাজে আচরনের শিকার হন সাধারণ মানষ। থানার তদবিরবাজ ছাড়াও রয়েছে উপরের স্তরের তদবির। যারা সাধারণত ফোনের মাধ্যমে পুলিশকে নিয়ন্ত্রণ করে তাকে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা এক্ষত্রে প্রভাবশালী ভূমিকা রাখেন।

পুলিশ এদের এড়িয়ে যাবে সেই সুযোগ কম। নানাকারনে তারা তদবিরবাজদের কাছে ধরা। সাধারণত আমাদের রাজনৈতিক কৃষ্টি হচ্ছে সরকার যার পুলিশ তার কথাই শোনে। নাহলে তাদের হেনস্তা হতে হয়। বদলি হয়ে যেতে হয়। হয়তো এমন যায়গায় বদলি হলো সেটা তার জন্য বেশ অসুবিধাজনক। এছাড়া তাদের শংকা থাকে পদাবনতিসহ নানা শাস্তিমুলক ব্যবস্থার শিকার হওয়ার। অন্যদিকে তদবিরবাজদের সাথে তাল মিলিয়ে চললে নানা সুযোগর সম্ভাবনা তৈরি হয়। এজন্য বিপদে পড়ে যান সৎ অফিসাররা। দেড় কোটি মানুষের বিশাল শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কাঙ্খিত মানে উন্নীত করতে হলে তদবিরবাজদের রুখে দিতে হবে। এজন্য প্রথমমেই প্রয়োজন ক্ষমতাসিন দলের সদিচ্ছা।

আবার বিএসএফের ভুমি দখল

বাংলাদেশ সরকারের আপ্রাণ বন্ধুসুলভ আচরন কোনো কাজে আসছেনা। প্রতিবেশি বিশাল ভারতের সীমান্তরক্ষীরা তার কোনো মুল্য দিচ্ছে না। দেশ দুটির ইতিহাসে এমন কোনো বছর ছিলনা বাংলাদেশ তাদের আগ্রাসনের শিকার হয়নি। এবারের মহাজোট সরকার বৃহত প্রতিবেশি দেশটির সকল প্রস্তাবে ইয়েস করছে। এসব প্রস্তাবের অনেকগুলো দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। বন্ধুত্বের এতটা উদার নজিরের পরও ভারতীয় সীমান্তরক্ষীদের মন ভরছে না। নতুন সরকারের ক্ষমতার আটমাসে সীমান্তে বাংলাদেশীদের হত্যার পরিসংখ্যান হৃষ্টপুষ্ট হয়েছে। এরসাথে যুক্ত হচ্ছে বাংলাদেশের ভূমি দখলের চেষ্ট।

সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, গত মঙ্গলবার সকালে বিএসএফ�র পদুয়া ক্যাম্পের শতাধিক জওয়ান ৩০ ভারতীয় খাসিয়াকে সাথে নিয়ে বাংলাদেশ সীমান্তের ৩০০ গজ ভেতরে অনুপ্রবেশ করে। তারা ১২৭০, ১২৭১, ১২৭২ ও ১২৭৩ নম্বর পিলার সংলগ্ন ৫০০ একর জমি ভারতের বলে দাবি করে। সেখানে কৃষি কাজে নিয়োজিত ১৫ বাংলাদেশী কৃষককে তাড়িয়ে দেয়। খবর পেয়ে প্রতাপপুর সীমান্তের বিডিআর জওয়ানরা ঘটনাস্থলে যান। তারা এর প্রতিবাদ করেন এবং বাংলাদেশের ভূখণ্ড থেকে বিএসএফ�র সব সদস্য চলে যেতে বলেন। কিন্তু বিএসএফ সদস্যরা তা না মেনে উল্টো ওই ভূমি তাদের দাবি করে ওই এলাকা ছেড়ে যাবে না বলে জানায়। এক পর্যায়ে বিডিআর�র শক্ত অবস্থান ও কড়া প্রতিবাদের মুখে দুপুর ১টায় বাংলাদেশ ভূখণ্ড ছাড়তে বাধ্য হয় বিএসএফ।

এর আগে গত শুক্রবার সকালেও বিএসএফ সদস্যরা জৈন্তাপুর উপজেলার শ্রীপুর মিলাটিলা এলাকায় বাংলাদেশের প্রায় ৬০ মিটার ভেতরে প্রবেশ করে। খাসিয়ারা বিএসএফ�র সহায়তায় বাংলাদেশের জমিতে চাষাবাদ শুরু করলে বিডিআর এর প্রতিবাদ জানায়। এরপরও বেলা ১২টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করে। ওই দিন দুপুর ১টা নাগাদ তামাবিল সীমান্তে প্রায় দেড় শ� বিএসএফ বাংলাদেশের প্রায় ৪০০ মিটার ভেতরে প্রবেশ করে। তখন স্থানীয় বিডিআর ক্যাম্পে ডিউটিরত জওয়ানরা এর প্রতিবাদ করলে বিএসএফ তাদের ঘেরাও করে রাখে। স্থানীয় লোকজন বিডিআর�র সহায়তায় এগিয়ে গেলে কিছুক্ষণ পর বিএসএফ চলে যায়। এরপর বিকেল ৫টার দিকে প্রতাপপুর সীমান্তে ২০-২৫ জন বিএসএফ একইভাবে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে আধাঘণ্টা পর চলে যায়। এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ�র কাঁটাতারের বেড়া নির্মাণের সম্প্রতি অব্যাহত চেষ্টা করছে পঞ্চগড় সীমান্তে । গত রোববার বিকেলে ওই সীমান্তের ৭৭৪/১ নম্বর পিলার সংলগ্ন পাহাড়িপাড়ায় অমীমাংসিত ১৫ একর জমিতে বিএসএফ সদস্যরা বেড়া নির্মাণের চেষ্টা চালায়।
সূত্রঃ সোনার বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার হ্যাডম আছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৭

শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"

মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন

দায়ী কে?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৯



সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৪

লিখেছেন আরমান আরজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৪


পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন

টারজান ভিসা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২২


আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়


তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×