শত্রু মিত্র, একটা লিটমাস টেস্ট
২৯ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের সোনা মসজিদ বর্ডার দিয়ে ঢুকতে পারেন। সেখান থেকে ভারতের মালদহ স্টেশন প্রায় দুই ঘন্টার পথ। ট্যাক্সি নিতে পারেন। মালদহ থেকে কয়েক স্টেশন পরে ফারাক্কা, একটা জায়গার নাম। এইখানেই সেই ঐতিহাসিক ফারাক্কা বাঁধ। বাংলাদেশে প্রবেশের আগে গঙ্গার উপর আড়া আড়ী করে এই বাঁধটি দেয়া হয়েছে। গাড়ী করে বাঁধের উপর দিয়ে যেতে পারেন ভাল করে দেখার জন্য। শুষ্ক মৌসুমে গেলে ভাল হয়। দেখবেন একদিকে শুধু থৈ থৈ পানি আর অন্যদিকে পানির এক ক্ষীন স্রোত ধারা, এটাই কিছুদুর গিয়ে নাকি পদ্মা নাম ধারণ করবে! সারি সারি বিশাল বিশাল গেট দিয়ে পানি আটকে রাখা হয়েছে ভারতীয় অংশে। এই সকল গেটের দু থেকে একটি আংশিক খুলে রাখা হয়েছে এইকারনে যাতে ওপারের পানির লেভেল বিপদসীমা অতিক্রম না করে, বাংলাদেশের পানির চাহিদা মেটানোর জন্য নয়। আংশিক খুলে রাখা গেটের যে ক্ষীন স্রোতধারা তাই দিয়ে নাকি বাংলাদেশ নামক এক আজব দেশের ১৫ কোটি লোকের জীবন জীবিকা কৃষি এগিয়ে চলবে তর তর করে। হাসিনা খালেদা নিজামী এই চিন্তা চক্রের বাইরে বের হয়ে যদি কখনও আমরা এই দেশের, এই অভাগা জনগনের স্বার্থ নিয়ে কোনদিন ভাবতে শিখি, তবে হয়তো এই বাঁধের উপর দাঁড়িয়ে একপাশের থৈ থৈ জলরাশি আর একপাশের আবর্জনা পূর্ন ক্ষীন স্রোতের দিকে চেয়ে বাংলাদেশের শত্রু মিত্রকে চিনে নিতে পারব।
< আমার পূর্বের এক পোস্টে আমার এক কমেন্ট থেকে তুলে দিলাম>
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১০ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪

আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।
শুধু প্রতি বছর...
...বাকিটুকু পড়ুনজামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭
অভিমান যখন ঝরে যায়.........
আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন
আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুন