টিক...টিক... টিক... টিক...
ষাট ঘন্টা পেড়িয়ে গেছে,- মৃত্যুর অন্ধকূপে তার!
সেখানে বুকে পাহাড় চাপা পড়ে আছে সবাই,
সেখানে বাতাস নেই, আলো নেই, জীবন নেই,
সেই নরকের বর্ননা কোন কিতাবেও কেউ আঁকেনি !
মাটি দুলিয়ে আকাশ ভেঙ্গে লুটিয়ে পড়া ভবনটা,
তার ঠিক প্রবেশদ্বারে সারি সারি উর্দি, প্রটোকল, ক্যামেরা,
খবর এসেছে তাকে উদ্ধার করা হচ্ছে,
হাতুরি ছেনি দিয়েই সুরঙ্গ খুঁড়ে,
মৃত্যুর জঠর থেকে তুলে আনা হচ্ছে তার দেহ,
জীবিত, নাকি মৃত, সেই খবর অবশ্য এখনও পাওয়া যায়নি,
স্তুপপ্রমান কর্পূর এবং সারি সারি এম্বুলেন্স দাঁড় করানো আছে,
সরাসরি সম্প্রচারে রুদ্ধশ্বাস আবেগে থর থর কাঁপছে জাতি ...
টিক... টিক... টিক... টিক...
বাষট্টি ঘন্টা পেরিয়ে গেছে,- মৃত্যুর অন্ধকূপে তার!
সুড়ঙ্গ মুখে তোড়জোড়, সারি সারি উর্দি, প্রটোকল, ক্যামেরা,
সরাসরি সম্প্রচারে রুদ্ধশ্বাস আবেগে থর থর কাঁপছে জাতি,
টিক... টিক... টিক... টিক...
৭২ ঘন্টা পেরিয়ে গেছে,- মৃত্যুর অন্ধকূপে তার!
তাই বলে কাউকে অবশ্য লজ্জা পেতে দেখা যায়নি,
কারন লজ্জা সেলাইয়ের কাজই তো ওরা করে যেত দিনভর।
যত গালিই দাওনা কেন, ওদের জন্য এটাই কি অনেক পাওয়া নয়?
ওরা মাসে তিনহাজারে কেনা কৃতদাস ছিল তোমাদের,
সবথেকে সস্তা! আসলে গেলেও কোন ক্ষতিবৃদ্ধি নেই,
ওরা তো আছেই ঝাঁকে ঝাঁকে,পরগাছার মত
আনাচে কিনাচে আগাড়ে বাগাড়ে কোথায় নেই?
মানুষের সভ্যতায় মানুষ পিষে গেলে সভ্যতার কি যায় আসে?
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



