somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্বকি হত্যায় শামীম ওসমানের পরিবার দায়ী: রফিউর রাব্বি

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ত্বকি হত্যায় শামীম ওসমানের পরিবার দায়ী: রফিউর রাব্বি

প্রথম আলো অন লাইন নিউজঃ নারায়ণগঞ্জ প্রতিনিধি | তারিখ: ১৫-০৩-২০১৩

নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকি হত্যাকাণ্ডে শামীম ওসমানের পরিবারকেই দায়ী করেছেন তাঁর বাবা রফিউর রাব্বি। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এক গণজমায়েতে তিনি এ অভিযোগ করেন।

রাব্বি বলেন, বাসভাড়া বাড়ানোর প্রতিবাদ করা, সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াত আইভীর পক্ষে কাজ করায় তাঁর ছেলে ত্বকিকে হত্যা করা হয়েছে। এখন ওই পরিবারের (শামীম ওসমানের পরিবার) প্রভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে এই হত্যা মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী শামীম ওসমানের উদ্দেশে বলেন, ‘আপনি কেন সন্ত্রাসী লেলিয়ে দিয়ে ওই নিষ্পাপ শিশুটিকে হত্যা করেছেন? ত্বকির বাবা নির্বাচনে আমার পক্ষে কাজ করেছেন বলে? যদি তাই হয়, তাহলে আপনি আমাকে হত্যা করুন। আমি জানি, আপনি আমাকে সামনে এসে হত্যা করতে পারবেন না। আপনি অসম্ভব রকমের একজন কাপুরুষ।’

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, খেলাঘরের জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী প্রমুখ।
সমাবেশে আওয়ামী লীগ, ন্যাপ, সিপিবি, বাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×