somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে দেশকে কোনদিন স্বীকার করেনি, সেই দেশেই গো আযমের কবর হল!

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপাতত ঘটনার পরিসমাপ্তি এখানেই। স্বাধীনতার ইতিহাসের সবচেয়ে কুখ্যাত নামটি যার বার বার উচ্চারিত হয়েছে, সেই গো আযমের দাফন-কাফন সব হয়ে গেল। এবং একেবারে নির্বিঘ্নেই!

আমি সত্যি হতাশ, মর্মাহত, বিরক্ত! জীবিত থাকতে সেই লোকটি বাংলাদেশকে স্বীকার তো করেইনি, বরং মৃত্যুর আগ পর্যিন্ত ষড়যন্ত্র চালিয়ে গেছে। আমরা তার কিছু করতে পারলাম না। উলটো উন্নত হাসপাতালের বিলাশ-বহুল কক্ষে সুখে-শান্তিতে দিন পার করতে দেখলাম। অবাক হয়ে দেখলাম মুক্তিযুদ্ধ চেতনার ধ্বজা-ধারী দলটি ক্ষমতায় থাকার পরও যুদ্ধের সবচেয়ে ঘৃণীত ব্যক্তিটির জানাজা, দাফন সব এই দেশের মাটিতেই হল। শুনেছি গো আযমের নাকি দেশের নাগরিকত্বও নেই। তবু নির্বিঘ্নে একটা দেশের একটা রাজনৈতিক দল চালিয়ে গেল, দেশের টাকায় তার বিলাসী জীবন-ধারণ চলল।

আমি অবাক হয়ে দেখালাম এই ঘটনায় আমরা প্রায় প্রতিক্রিয়াহীন। যেন কারোই কোন কিছু যায় আসে না! আমরা সব ষড়যন্ত্র ভুলে গেছি। শাহবাগ, পল্টনে বিচ্ছিন্ন কিছু প্রতিবাদ হতে দেখেছি। অথচ সেখানে লোক সমাগম নেই। গণজাগরণ তো এখন দিন দিন ব্যানার-সর্বস্ব হয়ে যাচ্ছে, সেটা না হয় বাদ গেল। কিন্তু আমরা সাধারণ মানুষের মুখে কোন প্রতিবাদ ছিল না।

আরো বিস্মিত হলাম তাদের বিচ্ছিন্নতা দেখে। একদিকে শাহবাগ, আরেকদিকে সিপি, আরেক দিকে অন্যান্য সংগঠনগুলো। এই বিশেষ একটা ইস্যুতেও কি সবাই এক জায়গায় হতে পারত না?

আর এদিকে পুলিশ পাহারায় সব সম্পন্ন করার মানে কি? প্রতিবাদকারীদের রাস্তায় দাড়াতে দেয়া হয় না। আমাদের একজন চিরশত্রুকে এত নিরাপত্তা, এত প্রটোকল দেয়া কেন? আর লাশ বয়ে নিয়ে গেল নির্বিঘ্নভাবে তার পরিবার, কেউ কোন বাধার সম্মুখীন হল না। পুলিশের ভয়েই কিনা কে জানে, শুধু দূরে দাঁড়িয়ে আস্ফালনই করে গেল সবাই, অদ্ভূত সব কর্মসূচীর আয়োজন করল। কাজের কাজ কিছুই হল।

এর ভিতর খবর শোনা গেল কে নাকি গো আযমের কফিনে জুতা ছুড়ে মেরেছে। যাক, তাও একটা স্বস্তি মেলে আর কি, কেউ না কেউ একেবারে মুখোমুখি দাঁড়িয়ে কিছু করার সাহস দেখিয়েছে। কিন্তু সেটাও যেন শুরু হয়েই শেষ। কারো কোন কিছু আসলো গেল না। হয়তো আশি-নব্বই এর দশক হলে এটা খুব বড় ধরণের খবর হত, এখন সব গা সওয়া হয়ে গেছে। একজন তো অনলাইনে বলেই দিয়েছে, - কত মন্ত্রী-মিনিস্টারই তো জুতার বাড়ি খাইল, তাতে কি হইছে?

অনলাইনে (এবং অফলাইনেও) আজকের তরুন-যুবকদের অবস্থা দেখে আমি বড় হতাশ হতে হয়। এত এত প্রমাণ হাজির করার পরও তারা একজন প্রতিষ্ঠিত রাজাকারকে নির্দোষ প্রমাণে ব্যস্ত। যার জানাজায় এত এত লোক হয় সে নাকি "খ্রাপ" হতে পারে না! কেউ বা বঙ্গবন্ধুকে গণহত্যাকারী বানিয়ে দেয়, আর গো আযম তার তুলনায় নিস্পাপ বলে প্রচার করে। এসব দেখে অনেক মৃত রাজাকারের জন্য বড় করুণা হয়। আর কয়েক বছর বেঁচে থাকলেই তো তারা একেজন নিস্পাপ এমনকি "মুক্তিযোদ্ধা" হয়েও বসে থাকত!!
২৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×