somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলিউডে ব্যোমকেশ

৩০ শে মে, ২০১৫ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Detective Byomkesh Bakshy


এবছর বেশ কিছু ডিটেকটিভ জেনারের সিনেমা নির্মিত হয়েছে, যদিও কিছু খুব ভালো হলেও কিছু ছিলো এভারেজ পর্যায়ের । এদের মধ্যে "এবার শবর" আর "ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী" একটু বেশি ভালো লেগেছে ।
স্যার আর্থার কোনান ডয়েলের বিখ্যাত সৃষ্টি "শার্লক হোমস" থেকে অনুপ্রাণিত হয়ে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা ইতিহাসে এক নতুন চরিত্রের সৃষ্টি করেন যার নাম দেন "ব্যোমকেশ বক্সী" । ১৯৬৭ সালে সত্যজিৎ রায়ের "চিড়িয়াখানা"র মাধ্যমে ব্যোমকেশ বক্সী প্রথমে সিনেমায় আসেন । এরপর আরো ৯বারের মতন রূপালী পর্দায় আসেন শ্রী-সত্যান্বেষী ।
রুপালী পর্দায় শেষ আগমন ঘটে বলিউডের অন্যতম সফল পরিচালক দিবাকর ব্য্যানার্জীর হাত ধরে । সিনেমায় বইয়ের ভাষার মতন করে-ই ব্যোমকেশ বক্সিকে প্রেজেন্ট করা হয়েছে । এখানে ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের নতুন মুখ "সুশান সিং রাজপুত" ।



দিবাকর ব্যানার্জীর পূর্বের প্রায় সবগুলো কর্ম খুব ভালো হয়েছে বিশেষ করে "সাংহাই" । তখন নতুন পরিচালক হিসেবে কম বাজেটের মধ্যে সিনেমা নির্মান করে ব্যাপক সফল হয়েছেন । তাই এবার স্টেপকে বড় করলেন । টার্গেট করলেন একটু বেশি সংখ্যক অডিয়েন্স । দুইটি কারণে এবারের কাজ অনেক বেশি টাফ ছিলো , কারণ নং এক- সিনেমার প্লট, কারণ নং দুই-সফল উপন্যাস অবলম্বনে নির্মিত । কারণ নং এক বিবেচনা করলে তিনি সেক্ষেত্রে সফল হয়েছেন, ১৯৪৩ সালের প্লটকে বেশ যত্নের সাথে পর্দায় দেখিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কলকাতার আবহ কেমন ছিলো তা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন । ছোট-খাটো বিষয়ের উপরেও নজর রেখেছেন । over all ভালো ভাবে-ই স্টোরিকে উপস্থাপন করা হয়েছে ।




ডিরেকশন এন্ড স্ক্রিনপ্লে ঃ দিবাকর ব্যানার্জী বেশ ভালো মানের সিনেমা নির্মাতা । তার পূর্বের কাজগুলো বেশ আন্ডার-রেটেড হলেও অনেক ভালো লেগেছে । সিনেমাটিক সেন্স অনেক আপার লেভেলের । তার পরিচালনার আলাদা ধরন রয়েছে, এই সিনেমায় বেশ ভালো করেছেন । উর্মি জুভেকারের সাথে মিলে দিবাকর ব্যানার্জী এই সিনেমার স্ক্রিনপ্লে লিখেছেন । প্রথম হাফে স্ক্রিনপ্লে বেশ জোরালো লেগেছে, পরবর্তী সিকুয়েন্সে আগের চেয়ে বেশি সাসপেন্স ধরে রাখতে সক্ষম হয়েছে, মূলত মিস্ট্রি-থ্রিলার জেনারের মূল লক্ষ্য হলো দর্শকের সাসপেন্স ধরে রাখা, এখানে বলতে গেলে শতভাগ সফল হননি সিনেমার স্ক্রিনপ্লে রাইটারগণ , সেকেন্ড হাফে স্টোরি সফট হয়ে আসছিলো । সিনেমার শুরু থেকে পুরো স্টোরিকে যে উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে দ্বিতীয়ার্ধে তা নিন্মগামী মনে হয়েছে, শেষার্ধে অনেক বেশি চরিত্রের আগমন ঘটায় এক প্রকার কনফিউশনের সৃষ্টি হয় স্ক্রিন-টাইমিং নিয়ে । মুভির রান টাইম একটু কমিয়ে আনলে দ্বিতীয়ার্ধে বোরিং ফিল করার সমস্যা হতো না ।

চিত্রায়ণ ঃ সিনেমেট্রোগ্রাফি এভারেজ পর্যায়ের । যদিও প্লট অনুযায়ি এক্সপেক্টেশন একটু বেশি ছিলো ।

পারফরমেন্স ঃ ব্যোমকেশের চরিত্রে সুশান্ত বেশ ভালো করেছে । আশা করি পরবর্তী সিকুয়ালে এই ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখবেন । স্বস্তিকা মুখার্জির স্ক্রিন টাইম কম হলেও যথারীতি অনেক ভালো করেছেন । অনুকুল গুহের চরিত্রে নেরাজ কাবি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন । উনার এই চরিত্রে প্রথমে আমির খানকে অফার করা হয়েছিলো । অভার অল বাকিরাও খুব ভালো করেছেন ।



এই জেনারের সিনেমায় ডায়ালগ অনেক গুরুত্বপূর্ন, কিন্তু এই সিনেমার ডায়ালগ শুনে মনে হচ্ছিলো এই ধাচের ডায়ালগ আগেও শুনেছি । কিন্তু কিছু কিছু ডায়ালগ বেশ লেগেছে, হিউমার সমৃদ্ধ বেশ কিছু ডায়ালগ ছিলো । ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো হয়েছে, সিনেমার প্রথমে আর শেষে দুটি গান খুব ভালো লেগেছে ।
অভার অল, দেখার মতন সিনেমা, বলিউডের প্রথম ব্যোমকেশ বেশ এন্টারটেইনিং লাগবে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×