somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ আন্দোলনকে দলীয়করণের খপ্পর হতে মুক্ত রাখুন

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালো উদ্দেশ্য নিয়ে যেমন একটি খারাপ কাজ করা যায়, তেমনি খারাপ উদ্দেশ্য নিয়ে একটি ভালো কাজও করা যায়। কাজটা ভালো কি খারাপ সেটা মুখ্য নয়, মুখ্য হল উদ্দেশ্যটা।
শাহবাগ আন্দোলন বর্তমানে কি রূপ নিচ্ছে? ভালো উদ্দেশ্য নিয়ে শুরু হওয়া একটি ভালো কাজ এখন খারাপ উদ্দেশ্য নিয়ে করা ভালো কাজ হয়ে যাচ্ছে।
শুরুর দিকে কিংবা তার পরেও এই আন্দোলন যে জনপ্রিয়তা পেয়েছিল, ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। শাহবাগ আন্দোলন এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে।
যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, তা সফল হয়েছে। সাইদী'র ফাঁসি হয়েছে, কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। যে গণচেতনা শাহবাগে শুরু হয়েছিল, তা সারা বাংলাদেশে ছড়িয়ে পরেছে।
কিন্তু দৃষ্টিকটু হলেও এটা সত্য যে, প্রথম দিকে যে চেতনা কাজ করেছিল, আজ তা স্তিমিত হয়ে যাচ্ছে। শাহবাগ আন্দোলনের দলীয়করণ অত্যন্ত প্রকট রূপে চোখে পড়ছে।

কিন্তু অনেকদিন পর এই আন্দোলনটাই জনগণের মধ্যে জাগরণ ঘটিয়েছে। রাজনীতির নষ্ট হয়ে যাওয়া পথে মানুষ নতুন সপ্নে যাত্রা শুরুর সপ্ন দেখেছে এই আন্দলনের মধ্য দিয়েই। এক একটা গণআন্দোলন যেমন দেশকে নতুন একটা রূপ দিয়েছে, শাহবাগ আন্দোলনও তার ব্যাতিক্রম নয়। শাহবাগ আন্দোলন ঠিকে থাকুক তার নিজস্ব স্বকীয়তা নিয়ে।

শাহবাগ আন্দোলন মানুষকে নতুন সপ্ন দেখিয়েছে। তাই যারা এর সমন্বয় করছেন, তারা এই আন্দোলন যাতে দলীয়করণ না হয়ে যায় সে ব্যাপারে দৃষ্টি রাখবেন আশা করি। যে চেতনা নিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল, সেই চেতনা যেন অক্ষুণ্ণ থাকে সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জনতার চেতনার প্রতিফলন হোক শাহবাগ আন্দোলন।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×