somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিল্লুর রহমানঃ একজন শুদ্ধ রাজনীতিবিদের প্রয়াণ

২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের রাজনীতির শুদ্ধতা হারানোর সময়ও কিছু রাজনীতিবিদ তাঁদের আদর্শে অটল থেকেছেন। চেষ্টা করেছেন রাজনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। জিল্লুর রহমান এই কিছু শুদ্ধ রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। যার আদর্শ তৈরি হয়েছিল তাঁর বিশ্বাস থেকে, চেতনা থেকে। রাজনীতিকে তিনি সংজ্ঞায়িত করেছেন দেশপ্রেমের অনন্য সংজ্ঞায়।

দেশপ্রেমবোধটা সবার মধ্যে কাজ করেনা। এটা একটা সাধনার ব্যাপার। জিল্লুর রহমান সেই সাধনায় উত্তীর্ণ হয়েছেন সাফল্যের সাথে।
১৯৫২ সাল। ফজলুল হক হল ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ওই বছরের ১৯ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় এক সভায় তিনি সভাপতিত্ব করেন। সে সভা থেকে একুশে ফেব্রুয়ারির কর্মসূচি গ্রহণ করা হয়। ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে ১৯৫৩ সালে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এবং তিনিসহ আটজনের এমএ ডিগ্রি কেড়ে নেওয়া হয়। পরে ছাত্র আন্দোলনের মুখে সরকার তা আবার ফিরিয়ে দিতে বাধ্য হয়।

না দেশপ্রেমের প্রশ্নে তিনি কখনই আপোষ করেন নি। তাই পাকিস্তান সরকারের সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি দৃঢ় চিত্তে লড়াই করে গেছেন।
অংশগ্রহন করেন বাংলাদেশের জন্মলগ্নের প্রতিটি আন্দোলনে। ১৯৬২-র ছাত্র আন্দোলন, ১৯৬৬-র ছয় দফা এবং ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানে সক্রিয় ছিলেন তিনি।
অংশগ্রহণ করেছেন আমাদের মহান মুক্তিযুদ্ধে। নিজেকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন।

রাজনৈতিক জিল্লুর রহমান তাঁর রাজনৈতিক জীবন কাটিয়েছেন জনগণের প্রতিনিধিত্ব করে। ১৯৭০ সালে তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালে বাংলাদেশ গণপরিষদ সদস্য হিসেবে সংবিধান প্রণয়নে অংশ নেন। স্বাধীনতার পর তিনি আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি গ্রেপ্তার হয়ে চার বছর কারাগারে থাকেন। অন্যান্য নেতাদের মত তিনি বঙ্গবন্ধুর খুনিদের সাথে হাত মেলান নি। এখানেই তিনি অনন্য। ক্ষমতার লোভ ত্যাগ করে তিনি আদর্শকেই আঁকড়ে ধরেছিলেন।
জিল্লুর রহমান ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে জিল্লুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০০৯ সালে বাংলাদেশের ১৮-তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং ১২ ফেব্রুয়ারি ২০০৯ শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। সফলতার সাথে দায়িত্বপালন করেন তিনি।

জন্মেই তিনি মুখোমুখি হন এক করুন বাস্তবতার।১৯২৯ সালের ৯ মার্চ জিল্লুর রহমান কিশোরগঞ্জ জেলার ভৈরবে জন্মগ্রহণ করেন। জম্মের সাত মাসের মাথায় মা বাচ্চু বিবি মারা যান। আর নয় বছর বয়সে হারান বাবা স্বনামধন্য আইনজীবী অবিভক্ত ময়মনসিংহ লোকাল বোর্ডের চেয়ারম্যান ও জেলা বোর্ডের সদস্য মেহের আলীকে। জিল্লুর রহমান দাদা হাজি মোজ্বাফর মুন্সী ও নানা-নানির আশ্রয়ে বেড়ে ওঠেন।
শিক্ষা জীবনেও তিনি রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। জিল্লুর রহমান ১৯৪৫ সালে ভৈরব কেবি উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৪৬ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে (বর্তমান ঢাকা কলেজ) ভর্তি হন। ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ভর্তি হন এবং ১৯৫৪ সালে এমএ পাস করেন। ১৯৫৫ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন।

রাজনীতির নির্মমতায় হারিয়েছেন তাঁর সহধর্মিণী আইভি রহমানকে। সব দুঃখ ভুলে আজীবন রাজনীতিকে সঠিক পথে চালনার চেষ্টা করেছেন তিনি।
২০ মার্চ ১৯১৩ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহানায়ক। মৃত্যু থাকে বিলীন করে দিতে পারেনি ,তার কর্ম তাঁকে বাঁচিয়ে রাখবে প্রতিটি বাংলাদেশীর হৃদয়ে।
জাতি তাঁর এই সূর্য সন্তানের কাছে কৃতজ্ঞ। আমরা এই সূর্য সন্তানকে তাঁর প্রাপ্য সম্মান দিয়ে তাঁকে জানাবো যে আমরা তাঁকে ভুলবনা।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×