somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকার সাথে দুস্তি! আমরা সাবালক কবে হবো!

০৫ ই মে, ২০১২ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব! সে বড় ভয়ংকর। কত ভয়ংকর সেটা মই আর ইতঙ্গ বিতং করে কী বুঝাবো, দুনিয়ার বিভিন্ন দেশে পতিত স্বৈরশাসকদের অভিজ্ঞতা দেখুন, ওদের মন্তব্য শুনুন সেইটাই যথেষ্ট। আমার উদ্বেগ আমাদের দেশকে নিয়ে, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে। সেখানেই চলে যাই। হিলারি ক্লিন্টন ঢাকায় আসছেন, ভাল কথা। হক বিগতযৌবনা, তবু সুন্দরী একজন মহিলা আমাদের দেশে আসছেন, একজন খুশি। টেলিভিশনের খবর ইত্যাদিতে তাঁকে দেখা যাবে। বেশ ভাল। অনেককেই দেখি খুব খুশি, হিলারি ক্লিন্টন ঢাকা আসতেছেন, কী আনন্দ। এরা কেন যে খুশি হচ্ছেন সেটা বুঝতে না পারলেও মানুষকে খুশি দেখতেও ভাল লাগে। আমিও মনোযোগ দিয়ে খবরের কাগজে দেখি, মহিলার খবরাখবর।

কালের কণ্ঠ শিরোনাম দিয়েছে, “অংশীদারি সংলাপের যৌথ ঘোষণা স্বাক্ষর আজ। শান্তি নিরাপত্তা ও উন্নয়নে কাজ করবে ঢাকা-ওয়াশিংটন “। শিরোনাম দেখেই গণ্ডগোলে পড়ে গেলাম। আমার আমার প্রাতকালীন সংবাদপত্র পাঠের সাথে সহকর্ম বিঘ্নিত হয়ে গেল। ‘শান্তি’? ‘নিরাপত্তা’? আমেরিকার সাথে শান্তি নিয়ে কাজ করব আমরা? কেন? আমাদের কী ভুতে পেয়েছে? আমরা কী জানিনা আমেরিকার অভিধানে শান্তির অনুষঙ্গ কী? আমরা কী দেখিনাই অতীতে এবং সাম্প্রতিক সময়ে শান্তি প্রতিষ্ঠা আমেরিকা কিসব করেছে বিভিন্ন দেশে দেশে? আমরা ওদের সাথে সেইরকম শান্তি নিয়ে একসাথে কী কাজ করব? এইরকম ভয়াবহ শান্তি নিয়ে কাজ না করলে হয় না? ‘শান্তি’ শুনেই আমার মাথায় এখন থেকেই নানারকম কু চিন্তা আসছে। সেই সাথে আসছে আবার ‘নিরাপত্তা’। সিকিউরিটি? সেটার জন্যে তো গার্ড লাগবে। বাহ বেশ তো, আমরা শান্তি ও নিরাপত্তার সাথে একসাথে কাজ করব, নিরাপত্তার জন্যে রক্ষির প্রয়োজন হবে। আমাদের দেশে আমাদের বন্ধু আমেরিকা আমাদের নিররপত্তর জন্যে নিজ খরছে নিজ বাহিনীর বেশ কিছু লোককে এখানে মোতায়েন করবে, ওদের সাথে অস্ত্র শস্ত্র যন্ত্রপাতি জানবাহ সেসব থাকবে, সব আধুনিক। একটা ঘাটি দরকার হবে। ভালইতো। বেশ শান্তি শান্তি নিরাপদ নিরাপদ ভাব।

কিন্তু আমার কেন ভাল লাগছে না? ওই কমিউনিস্টদেরো ভাল লাগছে না। ওরা ছোটখাট বিক্ষোভও করেছে। সেটা অবশ্য খবরের কাগজে সবাই ছাপেও নাই। কেন ছাপবে। প্রায় সব কাগজই হিলারির সফর নিয়ে মহা উদ্বেল, আশান্বিত, সেখানে এইসব বাগড়া দেওয়া বামদের ঝামেলার কথা কে ছাপে। মুশকিল হল আশঙ্কা মন থেকে ঝেড়ে ফেলতে পারছি না। আমেরিকা হচ্ছে অনেক বড় মাস্তান, এখন দুনিয়ার সবচেয়ে বড় মাস্তান। মস্তানের সাথে একসাথে কাজ করব নিরাপত্তা ও শান্তির জন্যে! বিহশয়টা মোটেই নিরাপদ মনে হচ্ছে না। তাছাড়া আমেরিকার সাম্রাজ্যবাদী চরিত্রের কথা, তথ্য ও তত্ব দিয়ে আপনার সকলেই জানেন।

আরেকটা ব্যাপার হয়েছে এখানে। প্রথম আলো এবং ডেইলি স্টার খবর ছেপেছে, বেগম খালেদা জিয়া প্রস্তুতি নিয়ে রেখেছেন, ইলিয়াস আলী ইস্যু দেশের অন্যান্য অভ্যন্তরীণ বিষয় যেগুলি নিয়ে ওরা আন্দোলন করছেন সেগুলি নাকি হিলারি বেগমের কাছে উপস্থাপন করবেন। কেন? আমি সবিনয়ে প্রশ্ন করি নিজেদের ঘরের ঘরের সমস্যা কেন ওর কাছে উপস্থাপন করবেন? হিলারি ক্লিন্টন কে? ওর কোথায় বাংলাদেশ চলবে? নাকি ওর কোথায় আওয়ামী লীগ উঠ বস করবে? আচ্ছা আওয়াই লীগ যদি ওর কোথায় উঠবস করেও, সেটা আওয়ামী লীগের জন্যে একটা গ্লানির বিষয়। আমরা কবে সাবালক হব? কবে আমাদের আত্মমর্যাদা বোধ হবে। বেগম জিয়া কী বুঝতে পারছেন না যে হিলারির কাছে এইসব বিষয় উপস্থাপন করা তাঁর নিজের জন্যেও অসম্মানজনক। এমনকি এইভাবে বিদেশীদের কাছে একে অপরের বিরুদ্ধে বিচার দেওয়া তো নিরাপদও না। একটা গল্প বলতে ইচ্ছে করছে, একটু ইয়ে ধরনের। তবু বলি।

এটা সত্য ঘটনা আমার দুই বন্ধুর বাড়ি সন্দ্বীপ, ওরা আলাদা আলাদা ভাবে ভিন্ন ভিন্ন সময়ে এই ঘটনা বলেছে এবং পরের অন্যদের কাছেও শুনেছি। সন্দ্বীপের এক গ্রামে দুই সদ্যযৌবনপ্রাপ্ত বালক নিজেদের মধ্যে একটা সমঝোতা করেছে যে ওরা একজন আরেকজনকে আনন্দ দেবে। ওদের মধ্যে একজন গায়ে গতরে একটু বেশি শক্ত, সে বন্ধুকে ব্যাবহার করে আনন্দ নিয়েই যাচ্ছে কিন্তু বন্ধুকে আনন্দ দিতে তার গড়িমসী। দুর্বল বন্ধুটা অনেক ভেবেচিন্তে পাড়ার এক বড় ভাইকে অভিযোগ করেছে, এই বড় ভাইটির আবার ছোটদের প্রতি একটু বেশি টান। সে বড় ভাই এবং তার ঘনিষ্ঠ বন্ধুরা মিলে মহা আনন্দে যে বিচার করল এবং যে শাস্তি দিল সেটা ওই দুই বন্ধুর একজনের জন্যেও আনন্দদায়ক না হলেও বড় ভাইদের জন্যে হয়েছিল এক উল্লাসের ব্যাপার।

উদাহরণটা একটু স্থূল হয়ে গেল। কেন জানিনা বয়েস বাড়ার সাথে সাথে চিন্তায় স্থুলতার প্রাধান্য চলে আসছে। কিন্তু আমেরিকানদের পায়ে নিজেদের বিসর্জন দিয়ে যে বেওকুফি আমরা করছি তার তুলিনয় এইরকম একটা অশ্লীল এনালজি আমার মনে হয় কিছুই না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×