somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাস, অ্যাটর্নি জেনারেল, আদালত ইত্যাদি

১৭ ই মে, ২০১২ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কত পদের জেনারেল যে আছেন, সেক্রেটারি জেনারেল থাকেন রাজনৈতিক দলের এবং জাতিসংঘের। সবুজ সংঘ তরুণ সংঘ এদেরও সেক্রেটারি জেনারেল থাকে। অডিটর জেনারেল বলেও একজন আছেন। একজন এডিসিও থাকেন জেনারেল। ম্যানেজার সাহেবেরা তো জেনারেল হওয়ার জন্যেই জীবনযাপন করেন। মেজর মাইনর লেঃ ব্রিগ এইসব জেনারেল থাকেন মিলিটারিতে, আমি অনাদেরকে ভয় পাই কারণ ওনাদের কাছে বন্দুক আছে কামান আছে। যেইসব জেনারেলদের সাথে আমার উঠবসা ওনারা হলেন অ্যাটর্নি জেনারেল। একজন পূর্ণ জেনারেল এবং কয়েকজন অতিরিক্ত নিয়ে উপ এবং সহকারী মিলিয়ে সে এক বিশাল বাহিনী। একটা বিষয়ে এই বাহিনীটা অন্যান্য বাহিনীর চেয়েও রেজিমেণ্টেড, সরকারী দলের প্রতি রাজনৈতিক আনুগত্য। আমার তো মাঝে মাঝে মনে হয় এঁরা প্রজাতন্ত্রের চেয়ে দলের প্রতি বেশি অনুগত। ব্যতিক্রমী থাকতে পারে দুই একজন, কিন্তু আমি সেরকম কাউকে চিনিনা, দেখি নাই। এদের সর্দার হলেন অ্যাটর্নি জেনারেল।

কয়েকদিন আগে আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব একটা কাজ করেছেন। হাই কোর্টের একটা বেঞ্চে গিয়ে তিনি খবরের কাগজ খুলে সেখান থেকে হুমায়ুন আহমেদের লেখা দেয়াল উপন্যাসের কয়েকটা জায়গা পড়ে শুনালেন। সেগুলি শুনে আদালত সরকারের একজন সচিবের উদ্দেশ্যে রুল জারি করলেন। রুলটা হুবহু আমি দেখি নাই, খবরের কাগজে পড়ে যেটুকু বুঝেছি তাতে দেখা যাচ্ছে, হুমায়ুন আহমেদের এই বইটাতে কিছু ভুল তথ্য রয়েছে, বইটি প্রকাশের আগে সেইসব তথ্য সংশোধনের আদেশ কেন দেয়া হবে না সেই কারণ দর্শাবেন সচিব। আর ইতিমধ্যে বইটার প্রকাশ বন্ধ থাকবে। আপনারা সবাই এগুলি জানেন, কাগজে পড়েছেন।

আমি একটা সমস্যায় পড়েছি। আমি মিলাতে পারছি না এটা কী ধরনের কারবার হলো। অ্যাটর্নি জেনারেল পদটা অনেক বড়। অনেকেই বুঝতে পারেননা, কিন্তু আসলেই অনেক বড়। এটা একটা সাংবিধানিক পদ, অর্থাত্‍ সংবিধানে আলাদা করে বলে দেয়া আছে অ্যাটর্নি জেনারেল-এর কথা। অন্যভাবে বলি, অনুষ্ঠানিকতায় এবং গুরুত্বের বিবেচনায় অ্যাটর্নি জেনারেল সামরিক বাহিনীর যে প্রধান জেনারেল থাকেন তার চেয়েও বড়। তিনি যদি মনে করেন যে খবরের কাগজে যেটা ছাপা হয়েছে সেটাতে কোনও অপরাধ হয়েছে বা আইনগতভাবে এই বইটা প্রকাশ করাটা বে আইনি হবে বা অবৈধ হবে তাহলে তিনি নির্বাহী বিভাগকে বলবেন সেই অনুযায়ী পদক্ষেপ নিতে। তিনি কেন আদালতে যাবেন। এটাতো এরকম হলো যে আমি আদালতে গিয়ে বললাম যে, “হুজুর আমাকে নির্দেশ দিন যেন আমি আমার ব্লগে নিয়মিত লিখি।” অ্যাটর্নি জেনারেল সরকারের উকিল তিনি গিয়ে আদালতকে বললেন, সরকারের উপর একটা রুল নিশি জারি করুন। আমি জানি টেকনিক্যালি এটা একটা স্যু মোটো রুল, কিন্তু প্রকৃত প্রস্তাবে অ্যাটর্নি জেনারেল গিয়েই তো এই রুলটা নিলেন। এটা তিনি কেন করলেন? তিনি কী আইন না জেনে ভুলে এটা করেছেন? আমি এত বোকা না যে অ্যাটর্নি জেনারেলকে গাধা বলব। তাহলে? আমি দুইটা কারণ অনুমান করতে পারি।

প্রথম অনুমানটা সত্যি হওয়ার সম্ভাবনা কম, অর্থাত্‍ এটি কম সম্ভাব্য কারণ- বঙ্গবন্ধু হত্যাকান্ড আমাদের সকলের জন্যে একটা স্পর্শকাতর বিষয়। এইটা নিয়ে কেউ উল্টাপাল্টা কিছু বললে আমরা যুক্তি বুদ্ধি হারিয়ে আবেগপ্রবন হয়ে পড়ি। অ্যাটর্নি জেনারেল কী নিজের উদ্যোগে আদালতে গিয়ে এই বিষয়ে একটা কিছু করে আমাদের সকলের কাছে এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে একটু বেশি করে দেখতে চাইছেন যে তিনি বঙ্গবন্ধুর এবং তাঁর পরিবারের মর্যাদা রক্ষায় কত তত্পর!

দ্বিতীয় যে কারণটা আমি অনুমান করছি- সরকার কী তাহলে আদালতের কাঁধে বন্দুক রেখে গুলি মারতে চাইছে? সরকার যদি মনে করে যে এই বইটাতে ঐতিহাসিক তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং সরকারকে যদি অ্যাটর্নি জেনারেল এই উপদেশ দিয়ে থাকেন যে সরকার চাইলে এই কারণে বইটার প্রকাশনা বন্ধ করতে পারেন তাহলে সরকার নিজে থেকেই সেই পদক্ষেপ নিতে পারে। সরকার কেন আদালতে যাবে। অ্যাটর্নি জেনারেল কেন একটা পত্রিকা হাতে করে আদালতে গিয়ে জজ সাহেবদেরকে এটা পড়ে শুনবেন এবং মৌখিক অভিযোগ করবেন। ধরে নিলাম যে তিনি ক্যাজুয়ালি গিয়েছেন আদালতে এবং ওই পত্রিকাগুলি ওঁর হাতে ছিল এবং তিনিও সেটা ক্যাজুয়ালিই পড়ে শুনিয়ে দিলেন, সেই ক্ষেত্রেও তো আদালত রুল জারি করার সময় ওঁর বলা দরকার ছিল যে রুলের প্রয়োজন নাই, সরকার নিজে থেকেই পদক্ষেপ নিবে। সেটা তিনি করেননি এবং ঘটনার বর্ণনা থেকে বুঝায় যায় তিনি ওই আদালতে গিয়েছিলেন ওই রুলটার জন্যেই। এর অর্থ হতে পারে যে, সরকার চাইছে যে এই বইটা প্রকাশিত হওয়ার আগে কিছু তথ্য সংশোধিত করা হোক, কিন্তু নিজে থেকে কিছু না করে আদালতে উপর দিয়ে চালিয়ে দিল।

এখন প্রশ্ন করতে পারেন, এইসব কথা আমি কেন ইনিয়ে বিনিয়ে বলছি। আমি কী ইতিহাস বিকৃতির বিপক্ষে একটা কিছু হচ্ছে সেটা পছন্দ করছি না? আমি কী তবে ইথস বিকৃতিকরীদের পক্ষে? আমি কী তবে বঙ্গবন্ধুর খুনীদেরকে গ্লোরিফাই করা হোক সেটাই চাইছি? না এসব কিছুই না। আমার আশংকাটা এসব বিষয়ের চেয়ে খানিকটা বড় এবং উর্ধ্বে। আমার আশঙ্কা হচ্ছে চিন্তার স্বাধীনতা নিয়ে, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে। একজন লেখকের বই প্রকাশের আগে (তাও সেটা উপন্যাস) তার মধ্যে কী তথ্য আছে (হয়তো ভুল তথ্যই আছে) সেটা বিবেচনা করে একটা আদালত (সে যত বড় আদালত কিংবা যত জ্ঞানী জজ্সাহেবই হোন না কেন) সিদ্ধান্ত দিবে সেটা প্রকাশ করা যাবে কী যাবে না, এটা ঠিক না। উপন্যাস একটা সৃজনশীল কর্ম, লেখকের নিরঙ্কুশ স্বাধীনতা রয়েছে সে যা খুশি তাই লিখবে। কর তাতে বাধা দেওয়ার কোনও অধিকার নাই, রাষ্ট্রের নাই, সরকারের নাই, আদালতের তো নাইই। এখানে আরেকটা হাস্যকর ব্যাপার হচ্ছে শিক্ষা সচিবের প্রতি ঋকটা জারি হয়েছে। কেন ভাই, শিক্ষা সচিবের কী দায়িত্ব হচ্ছে বাংলাদেশে কোথায় কোন উপন্যাস প্রকাশিত হতে যাচ্ছে সেগুলি পড়ে পড়ে দেখে ছাড়পত্র দেওয়া? আমরা কী তবে এখন থেকে উপন্যাস প্রকাশের আগে তথ্যের যথার্থতা সম্পর্কে একটা ছাড়পত্র নিয়ে তবেই সেই বই প্রকাশ করব? নাকি কিছুদিন পরে আবার গল্প উপন্যাসের জন্যেও একটা সেন্সর বোর্ড তৈরি হবে?

হুমায়ুন আহমেদ হয়তো আসলেই তথ্য বকরীটি করেছেন, খুব সম্ভবত ভুল করেই করেছেন। সম্ভবত তিনি এইসব তথ্য সংশোধনও করে দেবেন। তিনি পপুলার লেখক, তাঁর বই এম্নিতেই অনেক বিক্রয় হয়, বইটা নিয়ে আদালতে একটা কিছু হয়েছে সেকারণে এইটার বিক্রি আরেকটু বাড়বে। হুমায়ুন আহমেদের কিছু আসবে যাবে না। কিন্তু এই যে নজিরটা তৈরি হলো, এই নজিরটা ব্যাবহার করে একদিন যখন একটা গুরুত্বপূর্ণ বইয়ের প্রকাশনা বন্ধ হবে সেদিন আমরা হয়তো আজকের অ্যাটর্নি জেনারেল এবং আজকের জজ সাহেবদের নিন্দা করতে পারব, কিন্তু লাভের লাভ কিছুই হবে না। স্বাধীনতাকে তো আপনারা কয়েক কদম পিছিয়ে দিলেন।

কিছু কথা আমরা ছোটবেলাতেই পড়ি, সুযোগ পেলেই বক্তৃতা বিবৃতিতে বলেও দেই, কিন্তু কখনোই তার প্রকৃত অর্থ অনুধাবন করতে পারিনা। চিন্তার স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে সেরকমই একটা বিষয়। যুগে যুগে যে যখন সুযোগ পেয়েছে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করতে চেয়েছে, ভিন্নমতকে দমন করতে চেয়েছে। কিন্তু সকলেই ভুলে যায় যে ভিন্নমতাবলম্বীরাই সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়, সংখ্যাগরিষ্ঠরা কেবল অনুসরণ করে।

আমেকেই বলবেন হুমায়ুন আহমেদ যে ভুল তথ্য বা ভুল চিত্র উপস্থাপন করেছেন তার কী হবে! চিন্তার স্বাধীনতা বা বকস্বাধীনতা মানে কী ভুল প্রকাশের স্বাধীনতা? হ্যা, যিনি বই লিখেছেন তাঁর ভুল তথ্য সহই প্রকাশের স্বাধীনতা আছে। যদি প্রকৃতই ভুলক্রমে ভুল হয় তাহলে সেটা তিনি পরে সংশোধন করে নেবেন, আর যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে সেই ভুল থেকে যাবে, পাঠক তার বিচার করবেন, সময় তার বিচার করবে। আমরাও তখন জানতে পারব যে এই হচ্ছে হুমায়ুন আহমেদের প্রকৃত চেহারা। কিন্তু তাঁর প্রকাশনা বন্ধ করা যাবেনা। সংখ্যাগুরু মানুষ মনে করতে পারে যে আমি ভুল লিখছি, কিন্তু তাই বলে আমার লেখা বন্ধ করা যাবেনা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×