কালকে দুপুরে খবরতে পেলাম, মোবাইল ফোনে ক্ষুদেবার্তা করে ব্রেকিং নিউজ dey সেইসব সার্ভিস থেকে। বাঙালির অহংকার করার মত খবর প্রতিদিন আসেনা, তাই যখনই এরকম খবর পাই আমরা সবাই আবেগাপ্লুত হয়ে যাই। চোখের পানি ফেলাতো বাঙালির জাতীয় অভ্যাস। নিশাত মজুমদারের এভারেস্টে পদার্পনের খবরটাও আবেগে আপ্লুত করে দেয়। কিন্তু একটা সত্যি কথা বলি, মুসা ইব্রাহিমের এভারেস্ট বিজয়ের খবরে যতটা আপ্লুত হয়েছিলাম অতটা হইনাই এবার। আমার ধারনা আমার মত আপনাদের সকলেরই একই অনুভূতি। কেনিয়ার বিপক্ষে কুয়ালামপুরে আইসিসি কাপের সেই ফাইনাল খেলাটার কথা মনে আছে। সেই জয়ের পর বাংলাদেশ আরো ম্যাচ জিতেছে, ওয়ান ডে, টেস্ট ম্যাচ এমন কী হালের টি-টুয়েন্টি সবই। কিন্তু কুয়ালালামপুরের সেই জয়ের খবর, বাংলাদেশ বেতারে পেয়েছিলাম, সেটা এখনো কানে বাজে। যদিও সেই খেলাটার এমন কী ওয়ান ডে স্ট্যাটাসও বোধ হয় ছিলনা।
তবু নিশাত মজুমদারের এই আরোহনটার একটা গুরুত্ব আছে। আমার সবসময়ই মনে হয়েছে আমাদের মেয়েরা ছেলেদের সাথে পাল্লা দেওয়ার ব্যাপারে পৃথিবীর অন্য দেশের মেয়েদের মেয়েদের চেয়ে পেছনে তো নয়ই, বরং একটু অগ্রসর। নিশাত এই ধারণাটা আবার নিশ্চিত করলেন। বাংলাদেশ থেকে এভারেস্ট আরোহীদের মধ্যে তৃতীয়জনই একজন নারী। আমার ধারনা অন্যান্য দেশের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। অনেক কয়জন পুরুষ অভিযাত্রী এভারেস্ট বিজয় করার পর তারপর গিয়ে একজন নারী সফল হয়।
নিশাত আপনাকে অভিনন্দন। আমি আমার মেয়েদেরকে সাথে আপনার গল্প করছি। আমার মেয়ের আপনাকে নিয়ে অহংকার করবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




