বিএসএফের গ্রাম জ্বালিয়ে দেয়ার হুমকিতে বাংলাদেশের বিরামপুরে আতংক
০৭ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিনাজপুরের বিরামপুর সীমান্তে কয়েক দফা বিএসএফের অনুপ্রবেশ এবং বাংলাদেশী অচিন্তপুর গ্রাম জ্বালিয়ে দেয়ার হুমকিতে এলাকাবাসীর মধ্যে তীব্র আতংক ও উত্তেজনা বিরাজ করছে। উলেস্নখ্য, বিএসএফ বাংলাদেশের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে অবস্থান নিয়েছে। গ্রামবাসী জানায়, সোমবার বিকেলে ভারতের গুনশী ক্যাম্পের 25/30 জন বিএসএফ 294/2 এস সীমানা পিলারের পাশ দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অচিন্তপুর গ্রামে প্রবেশ করে। তারা গ্রামবাসীকে বলে বিডিআর তাদের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দিয়েছে। এ কারণে তারা সীমান্তবতর্ী বাংলাদেশী সকল বাড়ি-ঘর ভেঙ্গে গুঁড়িয়ে দেবে। তাৎক্ষণিকভাবে তারা অচিন্তপুর গ্রামের আলতাফ মাষ্টারের বাড়ি ভাঙ্গার নির্দেশ দেয় এবং আজ মঙ্গলবার বেলা 12টার মধ্যে ঐ বাড়ি না ভাঙ্গলে বিএসএফ গোটা গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংসের হুমকি দিয়ে ফিরে যায়। এর আগে 5 ও 6 আগস্ট দু'দফায় বিএসএফ ঐ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে গ্রামবাসীকে হুমকি দিয়ে যায়। 6 আগষ্ট উভয় দেশের সীমান্ত রক্ষীদের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও সেখানে কোন ফলপ্রসূ সিদ্ধান্ত হয়নি। বিডিআর প্রহরা জোরদার করেছে।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ
08.08.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন