প্রধানমন্ত্রীর নির্দেশ যেন কথার কথা হয়!
২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আজ স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, 'অপরাধী কোন দলের তা জানতে চাই না৷' অপরাধী যে দলেরই হোক যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন৷ আশা করব এটা আমাদের প্রধানমন্ত্রীর কথার কথা৷ অর্থাৎ তিনি বরাবর যেভাবে জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে আসছেন এটা তেমনি একটা আশ্বাস মাত্র৷
প্রধানমন্ত্রীর নির্দেশ যদি প্রশাসন সঠিকভাবে পালন করে তাহলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে এটা নিশ্চিত৷ কারণ দেশবাসীর মত প্রধানমন্ত্রীও জানেন, দেশে অপরাধ প্রবণতা অনেক বেশি এবং এর সব অপরাধের অপরাধীরাও একটিমাত্র দলের৷ আর সেই দলটি তার নিজের৷ দেশে অন্য কোন দলের লোকের অপরাধ করার দুঃসাহস নাই৷ যেখানেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন যত বেশি শক্তিশালী সেখানে তাদের অপরাধ প্রবণতাও তত বেশি৷ আর অপরাধের ধরন বলতে এমন কোন অপরাধ নাই যা তারা করে না৷ তাই অপরাধীদের আটকিয়ে ফেললে আওয়ামী লীগে লোক খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়বে৷
আর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তো বদলি, ওএসডি সহ নানারকম হয়রানি ও অপমানজনক শাস্তি রয়েছে প্রশাসনের লোকদের জন্য৷ বেচারারা সরকারী চাকরি করে একটু নিরিবিলি থাকতে চায়৷ অপরাধীদের ধরতে গিয়ে তাদেরই বা বিপদে ফেলবেন কেন? তাই বলি, আপনার কথা যেন কথার কথা হয়েই থাকে৷
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন