জী-বাংলায় মিরাক্কেল নামে দুই দিন আগে একটি কমেডি প্রতিযোগিতা শেষ হল। প্রতিযোগী হিসাবে ছিল ছোট ছোট বাচ্চারা। এমন কোন বিষয় বা চরিত্র বা পেশা ছিল না যা তাদের কৌতুকের আইটেম হয়ে আসেনি। তবে আমি প্রফেশনের বিষয়ে এংকার মৃদুল থেকে শুরু করে প্রতিযোগীদের ভেতর একটা মিল পেলাম।
তারা সব পেশা নিয়ে কোন প্রকার ভুমি কা ছাড়াই কৌতুক করে গেছে। অভিনয় শিল্পি, খেলোয়ার, চিকিৎসক, রাজনৈতিক নেতা, পরিচালক, প্রযোজক, উকিল, শিক্ষক, এমনকি ঐ অনুষ্ঠানের বিচারকদের নিয়েও প্রতিযোগীরা কৌতুক আইটেম বানিয়েছে। কিন্তু কখনো কারো বা কোন পেশার প্রতি আলাদা কোন ভূমিকা কেউ দেয়নি।
ব্যতিক্রম কেবল মিলিটারী নিয়ে যদি কোন আইটেম কোন প্রতিযোগি করে তো তার শুরুতে এবং শেষে মিলিটারীর প্রতি সম্মান জানিয়ে তারপর কৌতুক করতে হয়। পরে এংকার মৃদুলকেও দেখতাম একটা কৈফিয়তসুলভ কিছু বলতেন।
কারনটা কি?!
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


