একটা দেশের সার্বৌভমত্বের যে কটি প্রতিক আছে স্বাধিন সেনাবাহিনী তার মধ্যে একটি। আমরা অনেকে হয়ত ভাবাবেগে পড়ে অথবা কোন ব্যক্তি বিশেষের ততোধিক ব্যক্তিগত আচরন-বিশ্বাস-আবেগ-অনুভুতি'র প্রকাশ দেখে একটু বিচলিত হয়ে কিছু বিরুপ আচরন হয়ত করি। কিংবা বলা চলে একটু অন্য রকম ভাবতে বাধ্য হই। সেটা যতটা না উচিত-অনুচিতের ব্যাপার তারচেয়ে বেশি হচ্ছে উৎকন্ঠা।
তো এই উৎকন্ঠাটা কেন হয় আমাদের মাঝে। আমাদের বিজ্ঞ পন্ডিত জন এগুলো নিয়ে জ্ঞানগর্ভ তত্ব দিবেন - সমাধানও দিবেন। আমি কেবল আমার পর্যবেক্ষন আপনাদের সাথে শেয়ার করার জন্য এই লেখার ইচ্ছা পোষন করছি। আমার এই পর্যবেক্ষন হয়ত অনেকের অনেক মানসিক জটিলতা [উচ্চ বা নিম্ন ভাবাবেগ] প্রসমিত করবে। অতি নগন্য হলেও আমিও তো এই দেশেরই সন্তান ঠিক আমাদের সেনা বন্ধুদের মত। আমারো তো দেশপ্রেমিক সেনাবাহিনী সদস্যদের মত দেশপ্রেমিক নাগরিক হওয়ার অধিকার আছে।
পর্যবেক্ষন ১:
সোনারগাঁ বা শেরাটন বা রেডিসন হোটেল কর্তৃপক্ষ কিন্তু নিজেদের হোটেলের আগে "ফাইভ স্টার" কথাটা উল্লেখ করার প্রয়োজন বোধ করেন না। কিন্তু হোটেল রিজেন্সী তার নামের আগে "ফাইভ স্টার" উল্লেখ করার প্রয়োজন বোধ করেন। হয়তবা হোটেল রিজেন্সী কর্তৃপক্ষ নিজের দাবির ব্যাপারে নিজেই সন্দেহ পোষন করেন। সেনাবাহিনী পৃষ্ঠপোষকতায় গত দুই বছরে আমরা দেখেছি সেনাবাহিনী তাদের নিজেদের যে কোন কার্যবিবরনিতে "দেশপ্রেমিক সেনাবাহিনী" বলে যে কোন বক্তব্য শুরু করার প্রয়োজন বোধ করত। কোন সন্দেহ প্রসুত কিনা জানি না।
পর্যবেক্ষন ২:
অখ্যাত কোন গ্রামীন জনপদ যেখানে না প্রাচুর্য আছে, না আছে শিক্ষা। আরামদায়ক যাপিত জীবনের কোন উপকরনও তাদের নাই বা কেউ জানলেও সেটা জীবনের বাহুল্য অংশই মনে করা হয়ে থাকে। তো সেই জনপদেরই কেউ একজন কোন এক সুযোগে কোন জমিদার বাড়ির মালি বা দারোয়ান বা এরকম কোন চাকরির সুযোগে জীবনের আরাম কি, মানুষে মানুষে বিভেধ টা কি তা বুঝে ফেলেছে। তখন দেখা যায় সেই লোকটাই দেশে ফিরে তার আশপাশের সবাইকে প্রজা আর নিজেকে জমিদার জ্ঞান করতে থাকে। অবশ্য এই চর্চাটা শুরু করে সে তার স্ত্রী দিয়ে, পরে প্রতিবেশীর উপর।
আমাদের সেনাবাহিনীর সদস্যগন বিভিন্ন মিশনে গিয়ে সেখানে তৃতীয় বিশ্বের এক প্রতিনিধি হিসেবে গিয়ে প্রথম বিশ্বের প্রতিনিধিদের সাথে কাজ করার সুযোগ পান। কিন্তু মানুষে মানুষে যে রকম বৈশম্যে তারা পতিত হন তা এসে চর্চা করতে বসেন তার নিজ দেশে নিজের আশপাশের মানুষজনদের উপর। এর প্রথম চাপটা টের পান আমাদের নন-কমিশন্ড সেনা সদস্য ভাইগন। একজন সেনা অফিসার ঠিক ঐ আচরনটিই তার নন-কমিশন্ড সৈনিকের প্রতি করেন যে আচরনটি তিনি পেয়ে এসেছেন একজন প্রথম বিশ্বের সেনা অফিসারের কাছ থেকে।
পর্যবেক্ষন ৩:
প্রত্যেক প্রফেশনের একটা নিজস্ব বৈশিস্ট থাকে। সেই বৈশিষ্ট লালন এবং বিশ্বাস করা ঐ প্রফেশনের প্রতিটা সদস্যের আবশ্যকিয় কর্তব্য। এটা সেই প্রফেশনের মৌলিকত্ব জন্যও জরুরী। এটা ভাল-মন্দের ব্যাপর না। এটা ব্যবহারের জায়গা এবং মাত্রাটা বোঝা আসল ব্যাপার। তেতুল টক বা চিনি মিস্টি - এগুলো কোনটাই ভাল-মন্দ নির্দেশ করে না। এটা কোথায় কি পরিমান ব্যবহার হবে সেটা বোঝাই যোগ্যতা বা উপযোগী।
সামরিক এবং বেসামরিক দুটি ভিন্ন বৈশিষ্ট। একটা যুদ্ধে ব্যবহার হবে শত্রু সৈন্য পরাস্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে। অন্যটি নিজ দেশের নিজ জনগনকে পরিচালনা প্রক্রিয়ার অংশ হিসাবে। এক জায়গায় "হুকুম প্রধান" এবং "হুকুম গ্রহন" এই দুয়ের মাঝে অন্য কোন ধাপ নাই। বরং মাঝের ধাপটা থাকাটা শুধু অনুচিতই না বড় অপরাধও। জরুরী অবস্থাও যুদ্ধের একটি ছোট রুপ। জরুরী অর্থই হচ্ছে কোন একটি নির্দিষ্ট অংশকে অল্প সময়ের জন্য নির্দেশ করা। এটা যদি নির্দিষ্ট সময় এবং পরিমন্ডল অতিক্রম করে তবে সেটা আর জরুরী অবস্থা থাকে না। যদি ব্যর্থ হয় তো তার দায় ভার সবসময় সামরিক বাহিনীর উপরই বর্তাবে। কারন তাকে সর্বময় ক্ষমতা প্রদান করেই জরুরী অবস্থা মোকাবেলার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
তখনই খতিয়ে দেখার প্রয়োজন হয় সামরিক বাহিনীর উদ্দেশ্যটা কি ছিল।
** এই বিষয় নিয়ে আরো অনেক বিভিন্ন দিক নিয়ে আরো লেখার প্রযোজন এবং ইচ্ছা আছে। তা না হলে ব্যাপারটা পূর্নতা পাবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


